ক্যাটাগরি

টেস্টের বদলে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দ. আফ্রিকা-অস্ট্রেলিয়া

স্থগিত হওয়া তিন ম্যাচের টেস্ট সিরিজটি টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের (২০১৯-২১ চক্র) অংশ ছিল। চলতি চক্রে এই সিরিজের কোনো প্রভাব পড়বে না। তাই ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে সাদা বলের সিরিজ খেলতে একমত হয়েছে দুই দল। ইএসপিএনক্রিকইনফো তাদের প্রতিবেদনে বলছে, সংস্করণ বদলালেও ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) আর্থিক কোনো ক্ষতি হবে না। যদিও এখন সিরিজের দৈর্ঘ্য […]

‘কপাল খারাপ, যখন সবচেয়ে বেশি দরকার, তখনই পাই না সাকিবকে’

সাকিবকে নিয়ে বিসিবি সভাপতির আফসোস-হতাশা অবশ্য পুরনো। দিন দুয়েক আগেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, তারা নিজেরাও জানেন না সাকিব কোনটা খেলবেন, কোনটা খেলবেন না। শ্রীলঙ্কার বিপক্ষে এই সিরিজে অবশ্য খেলারই কথা ছিল সাকিবের। কিন্তু ছুটি কাটিয়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর মঙ্গলবার কোভিড পরীক্ষায় পজিটিভ হন তিনি। জাতীয় ক্রীড়া পুরস্কার বিতরণীর আয়োজনে সংবাদমাধ্যমের মুখোমুখি […]

লঙ্কানদের প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনে বৃষ্টির লুকোচুরি

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের আগে নিজেদের ঝালিয়ে নিতে এই একটি সুযোগই ছিল লঙ্কানদের। কিন্তু বৃষ্টির বাগড়ায় বিসিবি একাদশের দুই দিনের প্রস্তুতি ম্যাচের কোনোদিনই খুব একটা খেলা সম্ভব হয়নি। বিকেএসপিতে প্রথম দিন খেলা হয়েছে স্রেফ ৮.৩ ওভার। বুধবার হলো ১০.৫ ওভার। সব মিলিয়ে ১৮.২ ওভার খেলে এক উইকেট হারিয়ে ৫০ রান করতে পারে শ্রীলঙ্কা। বাংলাদেশ একমাত্র […]

লঙ্কানদের বিপক্ষে লক্ষ্য দুই টেস্টেই জয়

একাধিক ম্যাচের টেস্ট সিরিজ এখনও পর্যন্ত বাংলাদেশ খেলেছে ৫৯টি। সিরিজে একাধিক জয়ের স্বাদ পেয়েছে তারা স্রেফ তিনবার। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে ক্যারিবিয়ানদের খর্বশক্তির দলের সঙ্গে প্রথমবার, ২০১৮ সালে দেশের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই আরেক দফায়। দুবারই ছিল দুই ম্যাচের টেস্ট সিরিজ। এর বাইরে ২০১৪ সালে দেশের মাঠেই জিম্বাবুয়ের বিপক্ষে তিন টেস্টের সিরিজে জয় ধরা […]

মুশফিকের প্রসঙ্গে সিডন্স বললেন, ‘ম্যাচেই দেখতে পাবেন’

জেমি সিডন্স এই প্রশ্ন শুনে হাসলেন। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে অনুশীলনে মঙ্গলবার মুশফিকের সঙ্গে টুকটাক কাজ করতেও দেখা গেল তাকে। বাংলাদেশের ব্যাটিং কোচ পরে বললেন, “ম্যাচেই দেখতে পাবেন… আমার মনে হয়, মুশির কাছ থেকে আরও ভালো কিছু দেখতে পাবেন এই ম্যাচে।” টেস্টে বাংলাদশের সফলতম ব্যাটসম্যান মুশফিক। সর্বোচ্চ দলীয় ইনিংসের রেকর্ড তার। একাধিক ডাবল সেঞ্চুরি […]

স্বপ্নের মৌসুম কাটিয়ে এইচপি দলে অমিত হাসান

এবারের হাই পারফরম্যান্স ক্যাম্পের জন্য মঙ্গলবার ২৭ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গতবারের চেয়ে পাঁচ জন বেশি ক্রিকেটার রাখা হয়েছে এই ক্যাম্পে। চার মাসের ক্যাম্পে ফিটনেস ও স্কিল নিয়ে নিবিড়ভাবে কাজ করার পাশাপাশি প্রস্তুতি ম্যাচও খেলবেন এই উঠতি ক্রিকেটাররা। ২০২১-২২ মৌসুমটা স্বপ্নের মতো কেটেছে অমিতের। প্রথম শ্রেণির দুই টুর্নামেন্ট জাতীয় ক্রিকেট লিগ ও […]

চট্টগ্রামে টেস্ট, মুমিনুলের ব্যাটে সেঞ্চুরি আসছে?

এই মাঠের সঙ্গে মুমিনুলের সেই বন্ধনের কথা জানেন জেমি সিডন্সও। বাংলাদেশের ব্যাটিং কোচের আশা, শ্রীলঙ্কার বিপক্ষে সামনের টেস্টে জোড়া সেঞ্চুরি আসবে মুমিনুলের ব্যাট থেকে! এমনিতে মুমিনুলের ফর্মের যা অবস্থা, তাতে সিডন্সের এই কথা হাসির খোরাকই জাগাতে পারে বেশি। সবশেষ ৭ টেস্ট ইনিংসে বাংলাদেশ অধিনায়কের সর্বোচ্চ ইনিংস ৩৭ রানের। সবশেষ ১২ ইনিংসে তার ফিফটি স্রেফ একটি। […]

জাদেজা সহজাত অধিনায়ক নয়: শাস্ত্রী

এবারের আইপিএল শুরুর আগে চেন্নাইয়ের নেতৃত্ব ছেড়ে দেন মহেন্দ্র সিং ধোনি। জাদেজার কাঁধে তুলে দেওয়া হয় গুরুদায়িত্ব। কিন্তু দলের প্রত্যাশা পূরণ করতে পারেননি এই অলরাউন্ডার। তার নেতৃত্বে প্রথম আট ম্যাচের কেবল দুটি জিততে পারে প্রতিযোগিতাটির চারবারের চ্যাম্পিয়নরা। পরে নিজেই পদ থেকে সরে দাঁড়ান জাদেজা। তার অনুরোধে ধোনি আবার ধরেছেন দলের হাল; চেন্নাইকে পথে ফেরার চেষ্টাও […]

কোভিড পজিটিভ সাকিব ছিটকে গেলেন চট্টগ্রাম টেস্ট থেকে

চট্টগ্রামে সোমবার থেকে দলের অনুশীলন শুরু হলেও বাড়তি ছুটি নিয়ে সাকিব যুক্তরাষ্ট্রে ছিলেন পরিবারের সঙ্গে। মঙ্গলবার দেশে ফেরার পর কোভিড পরীক্ষায় তিনি পজিটিভ হন। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি শুরু আগামী রোববার, চট্টগ্রামে। বিসিবির চিকিৎসক মনজুর হোসেন চৌধুরি জানান, দলে যোগ দেওয়ার আগে নিয়ম অনুযায়ী কোভিড পরীক্ষা করিয়ে দুঃসংবাদ পান সাকিব। “আজকে […]

‘রেড হট ইবাদত’ এবং তামিমের রিভার্স সুইপ

খেলোয়াড়ী জীবনে ডোনাল্ড নিজেই ছিলেন ‘রেড হট।’ একসময় দুনিয়া জুড়ে ব্যাটসম্যানদের যম এই কিংবদন্তি ফাস্ট বোলার যখন সার্টিফিকেট দিলেন, ইবাদত তাহলে দারুণভাবেই ঝালিয়ে নিচ্ছেন নিজেকে। মঙ্গলবার দুপুরে বাংলাদেশ দলের অনুশীলনে পাশের নেটেই তখন মুশফিকুর রহিমকে থ্রো-ডাউন খেলাচ্ছিলেন জেমি সিডন্স। অভিজ্ঞ ব্যাটসম্যানের ব্যাটিং নিয়ে টুকটাক কিছু কাজও করছিলেন বাংলাদেশের ব্যাটিং কোচ। পাশাপাশি তিনি চোখ রাখছিলেন পাশের […]