হাসপাতালে ভর্তি ‘গুরুতর অসুস্থ’ গ্রাহাম থর্প

পেশাদার ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (পিসিএ) মঙ্গলবার থর্প পরিবারের পক্ষ থেকে বিবৃতি দিয়ে বিষয়টি জানিয়েছে, “গ্রাহাম থর্প সম্প্রতি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন এবং এখন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।” তার অসুস্থতা নিয়ে বিস্তারিত কিছু জানায়নি পিসিএ। ইংল্যান্ডের হয়ে ১০০ টেস্ট ও ৮২ ওয়ানডে খেলা থর্প গত মার্চে আফগানিস্তানের প্রধান কোচ হিসেবে নিয়োগ পান। আগামী জুলাইয়ে আয়ারল্যান্ড সফরে যাওয়ার কথা […]
মুকিদুলের বাউন্সারে করুনারত্নের বিদায়ের পর বৃষ্টির হানা

বিকেএসপিতে মঙ্গলবার শুরু হয়েছে শ্রীলঙ্কা ও বিসিবি একাদশের দুই দিনের প্রস্তুতি ম্যাচ। কেবল ৮.৩ ওভার ব্যাটিং করার সুযোগ পাওয়া লঙ্কানরা এক উইকেট হারিয়ে করতে পেরেছে ১৪ রান। প্রতিপক্ষ অধিনায়ক দিমুথ করুনারত্নেকে ফিরিয়ে দিয়েছেন মুকিদুল ইসলাম। ষষ্ঠ ওভারে এই পেসারের বাউন্সারে কিপার এনামুল হকের গ্লাভসে ধরা পড়েন ২ রান করা করুনারত্নে। আসিথা ফার্নান্দোর সঙ্গে উইকেটে আছেন […]
নিউ জিল্যান্ডের কোচিং স্টাফে লুক রাইট

এই পরিকল্পনায় লুক রাইটকে কোচিং স্টাফে যোগ করেছে নিউ জিল্যান্ড। আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষে আসছে সীমিত ওভারের সিরিজে দলটির সঙ্গে থাকবেন ইংল্যান্ডের হয়ে ৫০ ওয়ানডে ও ৫১ টি-টোয়েন্টি খেলা এই অলরাউন্ডার। জিম্বাবুয়ের সাবেক ব্যাটসম্যান ডিওন ইব্রাহিমকেও যোগ করা হয়েছে কোচিং স্টাফে। নিউ জিল্যান্ডের প্রাদেশিক প্রতিযোগিতায় ওটাগোর প্রধান কোচের দায়িত্বে আছেন তিনি। আগামী ২ জুন […]
ইতিহাস গড়ে উইন্ডিজ দলে কার্টি

নেদারল্যান্ডস ও পাকিস্তান সফরের জন্য সোমবার ১৫ সদস্যের ওয়ানডে দল ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। সাদা বলের এই সংস্করণের ক্যারিবিয়ান দলে প্রথমবার জায়গা পেয়েছেন দুই পেসার জেডেন সিলস ও শার্মন লুইস। ২০ বছর বয়সী সিলস এরই মধ্যে ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলে ফেলেছেন ৭ টেস্ট। দুটি টেস্ট খেলার অভিজ্ঞতা আছে ২৬ বছর বয়সী লুইসেরও। দুইজনেই এবার […]
দুঃসময় পেছনে ফেলে বুমরাহর প্রথম

মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে সোমবার কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে স্রেফ ১০ রান দিয়ে ৫ উইকেট নেন বুমরাহ। স্বীকৃত টি-টোয়েন্টিতে প্রথমবার পাঁচ উইকেট নেওয়ার অভিজ্ঞতা হলো মুম্বাই ইন্ডিয়ান্সের এই পেসারের। এই সংস্করণে দুইশর বেশি ম্যাচ খেলে ফেললেও ৫ উইকেট ধরা দিচ্ছিল না। দুইবার নিতে পেরেছিলেন চারটি করে উইকেট, সেরা বোলিং ছিল ৪/১৪। ২০৪তম ম্যাচে এসে সবকিছু […]
আইপিএল শেষ সূর্যকুমারের

কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে সোমবারের ম্যাচের আগে এই খবর জানায় মুম্বাই। বিবৃতিতে তারা জানায়, বিসিসিআইয়ের ফিটনেস টিমের সঙ্গে আলোচনার পর সূর্যকুমারকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। গত শুক্রবার গুজরাট টাইটান্সের বিপক্ষে রোমাঞ্চকর ম্যাচে বাঁ হাতের পেশিতে টান লাগে সূর্যকুমারের। ৫ রানে জেতা ম্যাচটিতে ১১ বলে ১৩ রান করেন ভারতের ডানহাতি এই ব্যাটসম্যান। কয়েক মাসের মধ্যে […]
হাসপাতাল থেকে ছাড়া পেলেন ডাচ কোচ ক্যাম্পবেল

গত ১৬ এপ্রিল কয়েকবার কার্ডিয়াক অ্যারেস্টের শিকার হন ক্যাম্পবেল। এরপর থেকে ছিলেন নিবিড় পরিচর্যায়। গত ফেব্রুয়ারিতে কোভিডে আক্রান্ত হয়েছিলেন ক্যাম্পবেল। এর আগে গত নভেম্বরে শ্বাসযন্ত্রের সংক্রমণে আক্রান্ত হন তিনি। ক্যাম্পবেলের হার্ট সার্জন আশাবাদী, আগামী কয়েক সপ্তাহের মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন এবং নেদারল্যান্ডস দলের সঙ্গে যোগ দিতে পারবেন তিনি। বাচ্চাদের সঙ্গে মাঠে খেলার সময় মাটিতে […]
আকমলকে ফিক্সিংয়ের প্রস্তাব দেওয়ার অভিযোগ থেকে মুক্ত মনসুর

আইসিসির দুর্নীতি দমন বিভাগের সিনিয়র ম্যানেজার স্টিভেন রিচার্ডসন রোববার এক চিঠির মাধ্যমে ৬৪ বছর বয়সী মনসুরকে এ কথা জানান। তবে নতুন করে কোনো প্রমাণ পাওয়া গেলে ফের তদন্ত শুরু করবে আইসিসি। ২০১৯ সালে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে মনসুর স্পট-ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছিলেন বলে অভিযোগ আনেন আকমল। ওই টুর্নামেন্টে উইনিপেগ হকসের প্রতিনিধিত্ব করেন পাকিস্তানের হয়ে ১৬ টেস্ট, […]
‘শরিফুল-জয় একদিন বাংলাদেশ ক্রিকেটের কিংবদন্তি হবে’

তাদের দেখাও হয়ে যাবে শিগগিরই। দুই দিনের প্রস্তুতি ম্যাচ শেষ করে বৃহস্পতিবার চট্টগ্রামে যাবে শ্রীলঙ্কা দল। গুরু-শিষ্যর পুনর্মিলনীতে অনেক পুরনো স্মৃতিও উঠে আসবে নিশ্চিত। এমনিতে জয় ও শরিফুলকে নতুন করে দেখার তার কিছু নেই। দুজনের প্রতিভা, সামর্থ্য আর স্কিলের কথা তিনি জানেন। দুই তরুণ যে আজ বাংলাদেশ জাতীয় দলে খেলছেন, সেই পথে তাদের এগিয়ে যাওয়া […]
আর্থিক সংকটের দেশে ক্রিকেটের স্বস্তির ছোঁয়া দিতে চায় শ্রীলঙ্কা দল

গত কয়েক মাস ধরেই ভয়াবহ আর্থিক দুযোর্গের সঙ্গে লড়াই করছে শ্রীলঙ্কা। স্বাধীনতার পর এত তীব্র আর্থিক সংকটের মুখোমুখি আগে হয়নি অপরূপ সৌন্দর্যের দ্বীপ দেশটি। দেশের এই অবস্থার মধ্যেই তাদের ক্রিকেট দল বাংলাদেশে এসেছে সফরে। রোববার ঢাকায় আসার পর সোমবার প্রথম অনুশীলন করে লঙ্কানরা মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। সকাল থেকে দুপুর পর্যন্ত বেশ লম্বা সময় চলে তাদের […]