ক্যাটাগরি

ইংল্যান্ডের প্রবীণতম টেস্ট ক্রিকেটার পার্কস আর নেই

মঙ্গলবার সকালে একটি হাসপাতালে পার্কস শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানায় সাসেক্স। ইংল্যান্ডের জীবিত টেস্ট ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি বয়সী ছিলেন পার্কস। ১৯৫৪ থেকে ১৯৬৮ সাল পর্যন্ত ইংল্যান্ডের হয়ে ৪৬ টেস্ট খেলেছিলেন পার্কস। এরপর আরও আট বছর কাউন্টিতে ক্রিকেট খেলা চালিয়ে যান তিনি। পরে সাসেক্সের মার্কেটিং ম্যানেজারের দায়িত্ব পালন করেন। দুই দফায় ছিলেন ক্লাবটির প্রধানও। […]

‘অধিনায়কের দায়িত্ব পেলে সাকিবের পরিবর্তন হতে পারে’

মুমিনুল হক টেস্ট নেতৃত্ব ছাড়তে চাওয়ার পর সম্ভাব্য পরবর্তী অধিনায়ক হিসেবে জোরেশোরে শোনা যাচ্ছে সাকিবের নাম। তবে তাকে অধিনায়ক করার পথে মূল বাধা, টেস্ট ক্রিকেটে তাকে নিয়মিত পাওয়া নিয়ে অনিশ্চয়তা। ২০২০ সালের অক্টোবরে নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর সদ্য সমাপ্ত শ্রীলঙ্কা সিরিজের আগ পর্যন্ত দেড় বছরে স্রেফ তিনটি টেস্ট খেলেছিলেন সাকিব। শ্রীলঙ্কা সিরিজের সময় বোর্ড সভাপতি […]

লর্ডসে পটসের অভিষেক

দুই দলের প্রথম টেস্ট শুরু বৃহস্পতিবার। আগের দিনই একাদশ ঘোষণা করে দিয়েছে ইংল্যান্ড। গত অ্যাশেজে ভরাডুবির পর সামনে তাকানোর কথা বলে দল পুনর্গঠন প্রক্রিয়ায় ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে বাদ দেওয়া হয়েছিল স্টুয়ার্ট ব্রড ও জেমস অ্যান্ডারসনকে। সেখান থেকে অবশ্য আগেই সরে আসে বোর্ড। কিউইদের বিপক্ষে সিরিজের জন্য ফেরানো হয় অভিজ্ঞ এই দুই পেসারকে। ১ হাজার […]

তামিমকে ছাড়িয়ে লিটনের রেকর্ড পয়েন্ট

সঙ্গে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে একটি রেকর্ড নিজের করে নিয়েছেন লিটন। দেশের হয়ে টেস্টে সর্বোচ্চ রেটিং পয়েন্টে ছাড়িয়ে গেছেন তিনি তামিম ইকবালকে। লিটনের রেটিং পয়েন্ট এখন ৭২৪। ২০১৭ সালের অগাস্টে তামিম ৭০৯ রেটিং পয়েন্ট গড়েছিলেন। (বিস্তারিত আসছে…)   

তামিমকে ছাড়িয়ে লিটনের রেকর্ড রেটিং পয়েন্ট

সঙ্গে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে একটি রেকর্ড নিজের করে নিয়েছেন লিটন। দেশের হয়ে টেস্টে সর্বোচ্চ রেটিং পয়েন্টে ছাড়িয়ে গেছেন তিনি তামিম ইকবালকে। লিটনের রেটিং পয়েন্ট এখন ৭২৪। ২০১৭ সালের অগাস্টে তামিম ৭০৯ রেটিং পয়েন্ট গড়েছিলেন। বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ রেটিং পয়েন্ট সাকিব আল হাসানের, ৬৯৪। টেস্ট র‍্যাঙ্কিংয়ে লিটনের ১২তম স্থান বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবসময়ের সেরা। আগের সেরা […]

হোপের সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের জয়

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে ক্যারিবিয়ানদের জয় ৭ উইকেটে। আমস্টেলভিনে মঙ্গলবার বৃষ্টির কারণে ৪৫ ওভারে নেমে আসা ম্যাচে নেদারল্যান্ডস ৭ উইকেটে করে ২৪০ রান। ২৪৭ রানের নতুন লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজ পেরিয়ে যায় ১১ বল হাতে রেখে। ইনিংস শুরু করে ১৩০ বলে ১১৯ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা হোপ। ১২ চার ও ২ ছক্কায় […]

সাবেক অলরাউন্ডার ও সোবার্সের কাজিন হলফোর্ডের মৃত্যু

বেশ কিছুদিন ধরে অসুস্থতায় ভুগে গত সোমবার বারবাডোজে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট এক বিবৃতিতে খবরটি জানায়।   হলফোর্ড ছিলেন লেগ স্পিনার ও লোয়ার-মিডল অর্ডার ব্যাটসম্যান। ১৯৬৬ থেকে ১৯৭৭ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২৪ টেস্ট খেলে তিনি উইকেট নেন ৫১টি। একটি সেঞ্চুরিতে রান করেন ৭৬৮। সত্তরের দশকে তার নেতৃত্বে প্রথম শ্রেণির প্রতিযোগিতা […]

ইংল্যান্ড দলে নতুন মুখ লুক উড

নিউ জিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও তৃতীয় টেস্টের মাঝের সময়ে ডাচদের সঙ্গে তিন ওয়ানডের সিরিজ খেলবে ইংল্যান্ড। সিরিজটির জন্য মঙ্গলবার ঘোষিত ১৪ সদস্যের দলে অনুমিতভাবেই নেই টেস্ট দলের কেউ। দলে জায়গা না পাওয়া সবচেয়ে উল্লেখযোগ্য নাম স্যাম বিলিংস। নিজের সবশেষ আট ইনিংসে ৫৬.০০ গড়ে রান করা এই কিপার-ব্যাটসম্যান খেলার জন্য প্রস্তুত ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত উপেক্ষিত […]

টানা তিন ফিফটির পর ফারজানার সেঞ্চুরি, নাহিদার ৫ উইকেট

বাংলাদেশ আনসার ও ভিডিপির বিপক্ষে মঙ্গলবার রূপালী ব্যাংকের জয় ১৮১ রানে। ২৫৩ রানের পুঁজি গড়ে প্রতিপক্ষকে স্রেফ ৭২ রানে গুটিয়ে দেয় তারা। তিন নম্বরে নেমে ১৪১ বলে অপরাজিত ১২৪ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা ফারজানা। ১৬ চার ও একটি ছক্কায় গড়া তার ইনিংসটি। আসরে এখন পর্যন্ত ফারজানার চার ইনিংস ৭৫, অপরাজিত ৫৩, অপরাজিত ৫৫ ও […]

টেস্ট অধিনায়কত্ব নিয়ে সিদ্ধান্ত হবে বোর্ড সভায়

বিসিবি সভাপতি নাজমুল হাসানের সঙ্গে তার বাসভবনে দেখা করে মঙ্গলবার মুমিনুল জানান টেস্ট নেতৃত্ব চালিয়ে যেতে চান না তিনি। ব্যাটিং ফর্ম নিয়ে ধুঁকতে থাকা ব্যাটসম্যান মন দিতে চান নিজের ব্যাটিংয়ে। মুমিনুল বিসিবি সভাপতির সঙ্গে কথা বলে বেরিয়ে যাওয়ার পর বিসিবি পরিচালক ও বোর্ডের মিডিয়া কমিটির প্রধান তানভীর আহমেদ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, সংশ্লিষ্ট সবার সঙ্গে […]