হামলার শিকার হয়ে কোমায় দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার

অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে গত শনিবার রাতে। মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় এরই মধ্যে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে খুমালোর। ব্রিস্টলের এক হাসপাতালে চিকিৎসা চলছে তার। এই ঘটনার সঙ্গে জড়িত ২৭ বছর বয়সী একজনকে গ্রেপ্তার করা হয়েছে। নর্থ পেথারটন ক্রিকেট ক্লাবের হয়ে খেলতে ইংল্যান্ডে যান ২০ বছর বয়সী খুমালো। দলের একটি জয় উদযাপনের জন্য বের হয়ে ওই হামলার […]
নেতৃত্ব ছাড়তে চান মুমিনুল

বিসিবি সভাপতি নাজমুল হাসানের সঙ্গে মঙ্গলবার একান্ত আলোচনা শেষে সাংবাদিকদের মুমিনুল জানান, বোর্ড প্রধানকে তিনি তার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। মূলত নিজের খেলায় মনোযোগ দিতে তার এই ভাবনা। “ওরকম কিছু না, আমি শুধু বলেছি যে অধিনায়ক হিসেবে দলে অবদান রাখতে পারছি না। আমার কাছে মনে হয় এই মুহুর্তে কাউকে দায়িত্ব দেওয়া উচিত। আমিতো বলে আসছি, এখন […]
‘নিঃসন্দেহে অস্ট্রেলিয়ার হয়ে খেলবে ডেভিড’

অস্ট্রেলিয়া থেকে নব্বইয়ের দশকে সিঙ্গাপুরে পাড়ি জমায় ডেভিডের পরিবার। তার জন্মের দুই বছর পরই অবশ্য আবার দেশে ফেরে তারা। ডেভিডের বাবাও ছিলেন একজন ক্রিকেটার। ক্রিকেটে ডেভিডের হাতেখড়ি, ক্রিকেটার হিসেবে বেড়ে ওঠা, সবই তার অস্ট্রেলিয়ায়। বয়সভিত্তিক পর্যায়ে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে খেলেন ডেভিড। শুরুতে সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। পরে ২০১৮ সালে অনূর্ধ্ব-২৩ পর্যায়ে দারুণ খেলে […]
পাকিস্তানে রাজনৈতিক অস্থিরতায় উইন্ডিজ সিরিজের ভেন্যু বদল

ম্যাচর দিনক্ষণ অবশ্য বদলায়নি। আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অংশ তিন ম্যাচের সিরিজটি শুরু হবে আগামী ৮ জুন। পরের দুটি ওয়ানডে হবে ১০ ও ১২ জুন। কয়েক মাস ধরে দেশটিতে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে। গত বুধবার নতুন নির্বাচনের দাবি নিয়ে ইসলামাবাদ অভিমুখে যাত্রা করা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকদের টিয়ার গ্যাসের শেল ছুড়ে এবং […]
উমরান মালিকে ওয়াকারের ছায়া দেখছেন লি

কাশ্মীরের ফল বিক্রেতার ছেলে উমরান জীবন যুদ্ধে অনেক লড়াই করে আইপিএলের মঞ্চে জায়গা করে নেন গত বছরের আসরে। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে গতির ঝলক তিনি সেবারই দেখান। তবে অনেকটাই কাঁচা ছিলেন তখন। স্রেফ তিনটি ম্যাচে তার সুযোগ মিলেছিল। তার সম্ভাবনা অবশ্য তখনই বুঝেছিল হায়দরাবাদ। তাই এবারের আসরের নিলামের আগেই তারা ধরে রাখে তাকে। সেই উমরান এবার […]
ভবিষ্যতে পান্ডিয়াকে ভারতের নেতৃত্বেও দেখছেন গাভাস্কার

অধিনায়ক পান্ডিয়াকে পরিচয় করিয়ে দেওয়ার মূল কৃতিত্ব গুজরাট টাইটান্সের। আইপিএলে নতুন ফ্র্যাঞ্চাইজিটি নিলামের আগেই পান্ডিয়াকে দলে নিয়ে তাকে অধিনায়কের দায়িত্ব দেয়। তখন বিস্ময় ও সংশয় ছিল অনেকেরই। কিন্তু খেলা শুরু হওয়ার পর থেকেই পান্ডিয়া চমকে দিতে থাকেন। ব্যাট হাতে যেমন নিজের ভূমিকা বদলে বিশেষজ্ঞ মিডল অর্ডার হিসেবে বড় অবদান রাখেন, তেমনি দারুণ নেতৃত্বেও নজর কাড়েন। […]
লর্ডস টেস্টে অনিশ্চিত বোল্ট-নিকোলস

২০ সদস্যের দল নিয়ে ইংল্যান্ড সফরে গেছে কিউইরা। তখনই জানানো হয়, সিরিজ শুরুর আগে কমিয়ে আনা হবে এই সংখ্যা। সোমবার ১৫ জনের দল ঘোষণা করেছে তারা। সফরে যাওয়ার আগে অনুশীলনে পায়ের পেশিতে চোট পান নিকোলস। তার কাভার হিসেবে টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা মাইকেল ব্রেসওয়েলকে দলের সঙ্গে রেখেছে নিউ জিল্যান্ড। রাজস্থান রয়্যালসের হয়ে রোববার আইপিএলের ফাইনাল […]
মুমিনুলের ব্যাটিংয়ের সমস্যা ধরতে পেরেছেন নাজমুল

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সোমবার দেশের খ্যাতিমান কোচ ও বিকেএসপির ক্রিকেট উপদেষ্টা নাজমুল আবেদীন ফাহিমের সঙ্গে কাজ করতে দেখা গেছে মুমিনুলকে। সাকিব আল হাসান, মুশফিকুর রহিমের মতো দেশের শীর্ষ ক্রিকেটাররা নানা সময়েই নিজেদের নানা সমস্যা সমাধানে নাজমুলের সহায়তা নিয়ে সফল হয়েছেন। সবশেষ এই শ্রীলঙ্কা সিরিজের আগেই এই কোচের সঙ্গে ব্যাটিং সেশনের পর সিরিজে দুটি সেঞ্চুরি করেন […]
‘মুমিনুল হয়তো হীনম্মন্যতায় ভুগছে, নেতৃত্ব নিয়ে সিদ্ধান্ত শিগগির’

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে মিরপুর টেস্টে বাজেভাবে হারার পরপরই মুমিনুলের সঙ্গে এক দফায় কথা বলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। সেদিন বিসিবি প্রধান বলেছিলেন, মুমিনুলের সঙ্গে তার ‘ব্রিফ’ আলোচনা হয়েছে, দু-একদিনের মধ্যে লম্বা আলোচনায় বসবেন তারা। তবে এরপরই ভারতীয় বোর্ডের আমন্ত্রিত অতিথি হিসেবে আইপিএল ফাইনাল দেখতে ভারতে যান বিসিবি সভাপতি। বোর্ড সভাপতি ফেরার পরই আলোচনা হবে, বিসিবিতে […]
ঠাসা সূচিতে ফর্মে ফেরার সুযোগ দেখছেন ফিঞ্চ

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাকি নেই পাঁচ মাসও। ঘরের মাঠে শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ থাকবে অস্ট্রেলিয়ার সামনে। কিন্তু অধিনায়ক যে নেই একদমই ছন্দে। দেশের হয়ে এই সংস্করণে নিজের সবশেষ ম্যাচে ফিফটির দেখা অবশ্য পেয়েছিলেন ফিঞ্চ। কিন্তু সেটাও ১৩ ইনিংস পর! আর ওয়ানডেতে গত দুই বছরে তো খেলাই হয়নি তার খুব একটা। গত মার্চ-এপ্রিলে পাকিস্তানে খেলেছিলেন তিন ম্যাচ, […]