ক্যাটাগরি

বেনজেমার হ্যাটট্রিকে চেলসিকে উড়িয়ে দিল রিয়াল

স্ট্যামফোর্ড ব্রিজে বুধবার রাতে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে ৩-১ গোলে জিতেছে কার্লো আনচেলত্তির দল। বেনজেমার জোড়া গোলের পর প্রথমার্ধেই একটি শোধ করেন কাই হাভার্টজ। দ্বিতীয়ার্ধের শুরুতে তৃতীয় গোলটি করেন রিয়াল অধিনায়ক। গত আসরে শেষ চারে দেখা হয়েছিল এই দুই দলের। সেবার ঘরের মাঠে ১-১ ড্রয়ের পর এই স্ট্যামফোর্ড ব্রিজে ২-০ গোলে হেরেছিল রিয়াল। পরে ফাইনালে ম্যানচেস্টার […]

চারে ৪ নিয়ে ভাবতেই চান না লিভারপুল কোচ

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে মঙ্গলবার বেনফিকার মাঠে ৩-১ গোলে জিতে শেষ চারে এক পা দিয়েছে লিভারপুল। একই সঙ্গে মৌসুমে চার শিরোপা জয়ের অনন্য অর্জনের সম্ভাবনার পথে এগিয়ে গেছে আরেক ধাপ। এফএ কাপের সেমি-ফাইনালও আগেই নিশ্চিত করেছে তারা। আর প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির সঙ্গে লড়ছে সমানতালে। আট রাউন্ড বাকি থাকতে দুই দলের মধ্যে ব্যবধান মাত্র […]

পাতানো ম্যাচ ইস্যুতে বাফুফের তোড়জোড়

প্রিমিয়ার লিগে উঠে আসার সিঁড়ি চ্যাম্পিয়ন্সশিপ লিগের এবারের আসরে একাধিক ক্লাবের বিপক্ষে পাতানো ম্যাচ খেলা, স্পট ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে। আজমপুর ফুটবল ক্লাব উত্তরার কোচ জাতীয় দলের সাবেক স্ট্রাইকার সাইফুর রহমান মনি পদত্যাগ করেন একই অভিযোগ তুলে। কেবল আজমপুর নয়, ইয়ংমেন্স ফকিরেরপুল, গোপালগঞ্জ এসসি, কারওয়ান বাজার প্রগতি সংঘ ও ফরাশগঞ্জ এসসির বিপক্ষে উঠেছে অভিযোগ। এই পাঁচটি […]

নিলামে মারাদোনার ‘হ্যান্ড অব গড’ জার্সি

নিলামকারী প্রতিষ্ঠান সাদারবিস বুধবার জানায়, আগামী ২০ এপ্রিল থেকে অনলাইনে শুরু হবে আর্জেন্টাইন কিংবদন্তির জার্সির নিলাম। ৪ মে পর্যন্ত বিডিংয়ের সময়কালে এটি প্রতিষ্ঠানটির লন্ডন শোরুমে প্রদর্শন করা হবে। ১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে মারাদোনার দুই গোল স্থায়ী জায়গা করে নিয়েছে ইতিহাসের পাতায়। একটি পরিচিত ‘হ্যান্ড অব গড’ গোল নামে। লাফিয়ে হাতের ফ্লিকে ইংল্যান্ডের গোলরক্ষক পিটার […]

অস্ট্রেলিয়ায় প্রীতি ম্যাচ খেলবে বার্সেলোনা

৮০ হাজার দর্শক ধারণক্ষমতা সম্পন্ন সিডনির অ্যাকর স্টেডিয়ামে আগামী ২৫ মে হবে ম্যাচটি। এবারের লা লিগায় নিজেদের শেষ রাউন্ডে আগামী ২২ মে ভিলারিয়ালের বিপক্ষে খেলার কথা রয়েছে কাম্প নউয়ের দলটির। এরপর অস্ট্রেলিয়া সফরে যাবে বার্সেলোনা। প্রীতি ম্যাচ খেলেই ফিরে আসবে তারা। এই ম্যাচের মধ্য দিয়েই বার্সেলোনা তাদের ইতিহাসে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে যাচ্ছে। প্রীতি […]

নেদারল্যান্ডসের ডাগআউটে ফিরছেন কুমান

২০২২ কাতার বিশ্বকাপের পর নেদারল্যান্ডসের দায়িত্ব নেওয়ার কথা বুধবার টুইটারে জানান কুমান। নেদারল্যান্ডস ফুটবল সংস্থার পক্ষ থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ২০২০ সালের অগাস্টে নেদারল্যান্ডস জাতীয় দলের দায়িত্ব ছেড়েই বার্সেলোনার দায়িত্ব নিয়েছিলেন কুমান। কিন্তু দলের ক্রমাগত ব্যর্থতায় এ মৌসুমের শুরুতে চাকরি হারাতে হয় সাবেক ডাচ ফুটবলারকে। আবারও ডাচদের ডাগআউটে ফেরার পথ তৈরি হওয়ায় দারুণ খুশি […]

চেলসি ম্যাচে সমালোচকদের ভুল প্রমাণ করতে মরিয়া রিয়াল

ইউরোপ সেরার মঞ্চে কোয়ার্টার-ফাইনালের লড়াইয়ের প্রথম লেগে বাংলাদেশ সময় বুধবার রাতে চেলসির বিপক্ষে মাঠে নামবে রিয়াল। গত মাসের আন্তর্জাতিক বিরতির আগে ক্লাসিকোয় চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয় রিয়াল। হতাশাজনক ওই পারফরম্যান্স স্বত্ত্বেও লিগ শিরোপা পুনরুদ্ধারের লড়াইয়ে ভালোভাবেই এগিয়ে আছে স্পেনের সফলতম দলটি। ৩০ ম্যাচে ২১ জয় ও ছয় ড্রয়ে ৬৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট […]

চেলসির বিপক্ষে রিয়ালের ডাগআউটে ফিরছেন আনচেলত্তি

চেলসির মাঠে বুধবার বাংলাদেশ সময় রাত ১টায় লড়াইয়ে নামবে দল দুটি। হাইভোল্টেজ ম্যাচটি খেলার লক্ষ্যে মঙ্গলবার লন্ডনে পৌঁছেছে রিয়াল। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় দলের সঙ্গে যেতে পারেননি আনচেলত্তি। এরপর বুধবার ক্লাবের এক বিবৃতিতে কোচের করোনাভাইরাস থেকে সেরে ওঠার খবর দেওয়া হয়। জানানো হয়, ম্যাচের আগেই তিনি দলের সঙ্গে যোগ দেবেন। গত ৩০ মার্চ করোনাভাইরাস আক্রান্ত হওয়ায় […]

ম্যানচেস্টার সিটি সম্ভবত বিশ্বের সেরা দল: সিমেওনে

‘সবচেয়ে শক্তিশালী’ দলের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে শেষ আটের প্রথম লেগে মঙ্গলবার ১-০ গোলে হারে আতলেতিকো। রক্ষণাত্মক কৌশলে তারা সিটিকে অনেকটা সময় আটকে রাখলেও ৭০তম মিনিটে কেভিন ডি ব্রুইনে ব্যবধান গড়ে দেন। সিমেওনের আতলেতিকো বরাবরই রক্ষণাত্মক কৌশলে বিশ্বাসী। কিন্তু সিটির মতো এতটা আক্রমণাত্মক ফুটবল খেলা দলের বিপক্ষে ৯০ মিনিট কেবলই রক্ষণাত্মক মানসিকতায় খেলে যাওয়া কতটা যৌক্তিক […]

‘ফিরতি লেগে সিটিকে আবেগ নিয়ন্ত্রণ করতে হবে’

ইতিহাদ স্টেডিয়ামে মঙ্গলবার ১-০ গোলে জিতেছে প্রিমিয়ার লিগের শিরোপাধারীরা। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে পার্থক্য গড়ে দেওয়া গোলটি করেছেন কেভিন ডে ব্রুইনে। ৭০তম মিনিটের ওই গোলের পর থেকে শেষ বাঁশি বাজার আগে দুই দফায় উত্তেজনা ছড়ায় দুই দলের খেলোয়াড়দের মধ্যে। ৮২তম মিনিটে সাইডলাইনের কাছে জ্যাক গ্রিলিশকে আতলেতিকোর ডিফেন্ডার সিমে ভারসালিকো ফাউল করেন। সিটি মিডফিল্ডার পড়ে […]