ক্যাটাগরি

রিয়ালের কোর্তোয়ার মনে চেলসির মাঠে ফেরার ভয়

ইউরোপ সেরার মঞ্চে শেষ আটে দুই দলের লড়াইয়ে প্রথম লেগটি হবে আগামী বুধবার, স্ট্যামফোর্ড ব্রিজে। প্রতিযোগিতাটির গত আসরেও দেখা হয়েছিল এই দুই দলের। সেবার সেমি-ফাইনালে রিয়ালকে ৩-১ গোলে হারানো চেলসি পরে জিতে নেয় শিরোপাও। প্রিমিয়ার লিগের ক্লাবটির জার্সিতে ২০১৪ থেকে ২০১৮ পর্যন্ত সময়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৫৪ ম্যাচ খেলেছিলেন কোর্তোয়া। জিতেছিলেন দুটি প্রিমিয়ার লিগসহ মোট […]

‘লিভারপুলকে অকার্যকর করার সামর্থ্য আছে বেনফিকার’

ঘরের মাঠে শেষ আটের লড়াইয়ের প্রথম লেগে লিভারপুলের মুখোমুখি হবে বেনফিকা। বাংলাদেশ সময় মঙ্গলবার রাত একটায় শুরু হবে ম্যাচটি। ইউরোপ সেরার প্রতিযোগিতাটির শেষ ষোলোয় ইন্টার মিলানের বিপক্ষে প্রথম লেগে জয়ের পর দ্বিতীয় লেগে হেরে গিয়েছিল লিভারপুল। তবে দুই লেগ মিলিয়ে ২-১ গোলের অগ্রগামিতায় কোয়ার্টার-ফাইনালে জায়গা করে নেয় ইয়ুর্গেন ক্লপের দল। বেনফিকা সেখানে শেষ ষোলোর লড়াইয়ে […]

সিটির খেলা দেখা আনন্দের: সিমেওনে

গুয়ার্দিওলা যেমন সিমেওনের খেলার ধরনের প্রশংসা করছেন, তেমনি আতলেতিকো কোচের কণ্ঠে প্রতিপক্ষের প্রতি সম্মানটা স্পষ্ট। তবে কি তাদের একে অপরকে প্রশংসায় ভাসানোও মনস্তাত্বিক লড়াইয়ের অংশ? চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে মঙ্গলবার ম্যানচেস্টার সিটির ইতিহাদ স্টেডিয়ামে খেলতে নামবে আতলেতিকো। আগের দিন সংবাদ সম্মেলনে সিটির খেলার ধরণের উচ্ছ্বসিত প্রশংসা করেন সিমেওনে। ‘‘ম্যান সিটি যে কৌশলে খেলে সেটা […]

‘এমবাপে এলে তিন গুণ বেশি গোল করবে রিয়াল’

আগামী জুনে পিএসজির সঙ্গে এমবাপের চুক্তি শেষ হবে। তবে গত ১ জানুয়ারি থেকেই নতুন কোনো দলের সঙ্গে চুক্তি সেরে ফেলতে বাধা নেই তার। আর ফরাসি স্ট্রাইকারের রিয়ালের যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে গুঞ্জন চলছে কয়েক মৌসুম ধরে। গত মৌসুমের শেষভাগে তো, তাকে পেতে রেকর্ড ট্রান্সফার ফি দিতেও প্রস্তুত ছিল মাদ্রিদের দলটি। বছরের শুরুতে জার্মান গণমাধ্যম বিল্ডের […]

ভুলে বায়ার্নের খেলল ১২ জন, ম্যাচ বাতিল চায় ফ্রাইবুর্ক

গত শনিবার বুন্ডেসলিগার ওই ম্যাচের ৮৬তম মিনিটে ঘটে ঘটনাটি। কোরোঁতাঁ তোলিসো ও কিংসলে কোমানকে তুলে মার্সেল সাবিৎজার ও নিকলাস সুলেকে নামাতে চেয়েছিলেন বায়ার্ন কোচ। তবে ম্যাচের চতুর্থ অফিসিয়াল কোমানের জন্য ভুল নম্বর দেখান, ফলে পরবর্তী কয়েক সেকেন্ড খেলা চালিয়ে যান এই ফরাসি উইঙ্গার। রেফারি ক্রিস্টিয়ান ডিনগার্ট ও বায়ার্ন এভাবেই ঘটনার বর্ণনা দিয়েছে। ফ্রাইবুর্ক বলেছে, এমন […]

ক্রিস্টাল প্যালেসে তিন গোলে হেরে ক্ষমা চাইলেন আর্সেনাল কোচ

বেশ ভালো ফর্মে থেকেই ম্যাচটিতে মাঠে নেমেছিল আর্সেনাল। কিন্তু দুর্দান্ত ফুটবল খেলে তাদেরকে প্রথমার্ধেই দুই গোল দিয়ে বসে প্যালেস। দ্বিতীয়ার্ধে অবশ্য আর্সেনালের খেলায় উন্নতি হয়। কয়েকটি সুযোগও তৈরি করে তারা। কিন্তু কাজে লাগাতে পারেনি সেগুলো। উল্টো হজম করে বসে আরেকটি গোল। আর্সেনালেরই সাবেক তারকা ফুটবলার পাত্রিক ভিয়েইরার কোচিংয়ে নজরকাড়া মৌসুম কাটাতে থাকা প্যালেস পায় আরেকটি […]

টিভি সূচি (মঙ্গলবার, ০৫ এপ্রিল ২০২২)

অস্ট্রেলিয়া-পাকিস্তান একমাত্র টি-টোয়েন্টি, রাত ৯:৩০ সনি সিক্স, টেন ক্রিকেট   ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ আবাহনী লিমিটেড-মোহামেডান স্পোর্টিং ক্লাব, সকাল ৯:৩০ প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব-শেখ জামাল ধানমণ্ডি ক্লাব, সকাল ৯:৩০ ব্রাদার্স ইউনিয়ন-রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব, সকাল ৯:৩০ বিসিবি ইউটিউব   আইপিএল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর-রাজস্থান রয়্যালস, রাত ৮টা টি স্পোর্টস টিভি, স্টার স্পোর্টস সিলেক্ট ১, স্টার […]

চার শিরোপা জিততে লিভারপুলের কাছে যা চান কোচ

বেনফিকার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার-ফাইনাল খেলতে পর্তুগালের উদ্দেশে রওনা দেওয়ার আগে সোমবার সংবাদমাধ্যমে দলের উদ্দেশ্যে তাদের করণীয় জানান ক্লপ। প্রিমিয়ার লিগে শনিবার ওয়াটফোর্ডের বিপক্ষে জয় পেলেও বেশ ঘাম ঝরেছে লিভারপুলের। প্রথম লেগে প্রতিপক্ষের মাঠে ৫-০ গোলে জিতলেও ঘরের মাঠ অ্যানফিল্ডে লড়াই করে জেতে ২-০ ব্যবধানে। ক্লপ অবশ্য শিষ্যদের এই লড়াকু মানসিকতায় দারুণ খুশি। সামনে সেটারই […]

আতলেতিকোর বিপক্ষে ১২ জন খেলাব, গুয়ার্দিওলার রসিকতা

চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার-ফাইনালে প্রথম লেগে মঙ্গলবার ইতিহাদ স্টেডিয়ামে আতলেতিকোর মুখোমুখি হবে সিটি। ইউরোপ সেরার ট্রফি এখনও জেতা হয়নি সিটির। গত আসরে খুব কাছাকাছি পৌঁছেছিল তারা, কিন্তু চেলসির কাছে ১-০ গোলে হেরে অপেক্ষা দীর্ঘ হয় তাদের। পোর্তোর সেই ফাইনালে হোল্ডিং মিডফিল্ডার ছাড়াই ছক কষেছিলেন গুয়ার্দিওলা। কিন্তু কাজ হয়নি। ২০১৯-২০ মৌসুমে লিওর বিপক্ষে কোয়ার্টার-ফাইনালে হেরে যাওয়া ম্যাচে […]

ক্যান্সারে আক্রান্ত ফন খাল

ক্লাব ফুটবলে দারুণ সব সাফল‍্য পাওয়া ৭০ বছর বয়সী এই কোচ রোববার ডাচ টিভি অনুষ্ঠান হামবের্টোয় জানান এ কথা। ‘‘আমি খবরটি আমার খেলোয়াড়দের বলতে চাইনি। কারণ এটা তাদের পারফরম্যান্সকে প্রভাবিত করতে পারত।’’ ফন খাল তৃতীয় মেয়াদে নেদারল্যান্ডস জাতীয় দলের প্রধান কোচের দায়িত্বে রয়েছেন। ২০১৪ বিশ্বকাপে তার কোচিংয়ে দলটি তৃতীয় হয়েছিল। পরের আসরে জায়গা পায়নি মূল […]