দুই নারীকে লাঞ্ছিত করে চাকরি ‘হারালেন’ গিগস

গিগসের বিরুদ্ধে অভিযোগ, গত নভেম্বরে স্যালফোর্ডে একজন নারীকে শারীরিকভাবে আঘাত করেন, যার বয়স ৩০ এর কোটায়। আর ২০ এর কোটার বয়সী আরেক জন নারীকে আক্রমণ করেছিলেন তিনি। ম্যানচেস্টারের পুলিশ জানায়, গত ১ নভেম্বরে ভুক্তভুগীদের অভিযোগের প্রেক্ষিতে ওরসলির একটি জায়গায গিয়ে ৩০ বছরের কোটার একজন নারীকে ছোটখাট আঘাতের জন্য চিকিৎসা নিতে দেখেন তারা। ওয়েলস ফুটবল অ্যাসোসিয়েশন […]
ম্যাচে মনোযোগ ধরে রাখার তাগিদ কুমানের

কাম্প নউয়ে বৃহস্পতিবার লা লিগার ম্যাচটি ৫-২ গোলে জেতে কুমানের দল। লিওনেল মেসির জোড়া গোলে ৩-১ ব্যবধানে এগিয়ে যাওয়া স্বাগতিকরা খেই হারায় দ্বিতীয়ার্ধ শুরুর খানিক পর। পেনাল্টি গোলে স্কোরলাইন ৩-২ করার পর উজ্জীবিত ফুটবল খেলতে থাকে গেতাফে। তখন বলের নিয়ন্ত্রণ রাখতেই ভুগতে হচ্ছিল বার্সেলোনাকে। শেষ দিকে অবশ্য রোনালদ আরাহো ও অঁতোয়ান গ্রিজমানের গোলে বড় জয় […]
মেসির জোড়া গোলে শিরোপা ভাগ্য বার্সার হাতেই

কাম্প নউয়ে বৃহস্পতিবার রাতে লা লিগার ম্যাচে ৫-২ গোলে জিতেছে বার্সেলোনা। জোড়া গোল করার পাশাপাশি রোনালদ আরাহোর গোলে অবদান রেখে ম্যাচের নায়ক মেসি। স্বাগতিকদের শেষ গোলটি করেন অঁতোয়ান গ্রিজমান। গত অক্টোবরে ঘরের মাঠে বার্সেলোনাকে ১-০ গোলে হারিয়েছিল গেতাফে। সেটাই ছিল মৌসুমে মেসিদের প্রথম হার। লিগে টানা ১৯ ম্যাচ অপরাজিত থাকার পর গত রাউন্ডে রিয়াল মাদ্রিদের […]
তবুও সুপার লিগের প্রয়োজন দেখছেন বার্সা সভাপতি

গত রোববার সুপার লিগের ঘোষণা দেওয়ার পর নাটকীয় সব ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে একে একে সরে দাঁড়ায় ৮ ক্লাব। মঙ্গলবার রাতে নিজেদের সরিয়ে নেয় ইংল্যান্ডের ৬ ক্লাব। এরপর সরে যায় স্প্যানিশ লা লিগার দল আতলেতিকো মাদ্রিদ ও সেরি আর দল ইন্টার মিলান। টুর্নামেন্টে টিকে আছে কেবল স্পেনের দুই চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা এবং ইতালির ইউভেন্তুস […]
রিয়ালেই থাকছেন মদ্রিচ

স্প্যানিশ এক রেডিও শো’তে বুধবার খবরটি জানান পেরেস। ২০১২ সালে টটেনহ্যাম হটস্পার থেকে সান্তিয়াগো বের্নাবেউয়ে আসা ক্রোয়াট তারকার নতুন চুক্তির মেয়াদ বা ধরণ, বিস্তারিত কিছু জানা যায়নি। অধিনায়ক সের্হিও রামোসের সঙ্গে চুক্তি নবায়নের বিষয়টি এখনও ঝুলে আছে বলে জানালেন ক্লাব প্রধান। তবে তার আশা, দলে থেকে যাবেন এই তারকা ডিফেন্ডার।
রিয়াল-চেলসি সেমি-ফাইনাল তাহলে হচ্ছে?

রিয়াল, বার্সেলোনা, ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি, ইউভেন্তুসসহ ইউরোপের ১২ ধনী দল সুপার লিগের ঘোষণা দেয়। তাৎক্ষণিকভাবে কঠোর অবস্থান জানায় উয়েফাও। সুপার লিগে খেলা ফুটবলারদের জন্য জাতীয় দলের দরজা বন্ধ করে দেওয়া হবে, দলগুলোকে নিষিদ্ধ করা হবে অন্যান্য প্রতিযোগিতায়। এমনকি এবারের চ্যাম্পিয়ন্স লিগের শেষ চার থেকে রিয়াল, চেলসি ও ম্যানচেস্টার সিটিকে নিষিদ্ধ করা হতে পারে বলে আভাস […]
‘ সুপার লিগ মৃত নয়, চার ক্লাব সমাধান খুঁজছে’

গত রোববার ইউরোপের ১২ দল সুপার লিগের ঘোষণা দেওয়ার পর নাটকীয় সব ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে একে একে সরে দাঁড়ায় ৮ ক্লাব। ইংলিশ ক্লাবগুলি দিয়েই এটির সূচনা হয়, মঙ্গলবার রাতে নিজেদের সরিয়ে নেয় ইংল্যান্ডের ৬ ক্লাব। স্পেনের রেডিও অনুষ্ঠান ‘এল লারগোরো’-তে বুধবার রাতে পেরেস তুলে ধরলেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলির চলে যাওয়ার প্রেক্ষাপট। “ গত রাতটি […]
টিভি সূচি (বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১)

শ্রীলঙ্কা-বাংলাদেশ সিরিজ প্রথম টেস্ট (দ্বিতীয় দিন), বেলা ১০:৩০ সরাসরি: টি স্পোর্টস, টেন ক্রিকেট, সনি সিক্স আইপিএল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর-রাজস্থান রয়্যালস, রাত ৮:০০ সরাসরি: স্টার স্পোর্টস ১, স্টার স্পোর্টস সিলেক্ট ১, গাজী টিভি ইংলিশ প্রিমিয়ার লিগ লেস্টার সিটি-ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়ন, রাত ১:০০ সরাসরি: স্টার স্পোর্টস সিলেক্ট ২ লা লিগা গ্রানাদা-এইবার, রাত ১:০০ রিয়াল […]
বেনজেমার জোড়া গোলে শীর্ষে রিয়াল

প্রতিপক্ষের মাঠে বুধবার রাতে লা লিগার ম্যাচটি ৩-০ গোলে জিতেছে শিরোপাধারীরা। জোড়া গোল করেন করিম বেনজেমা, অন্যটি আলভারো ওদ্রিওসোলার। গত অক্টোবরে রিয়ালকে তাদের মাঠে ১-০ গোলে হারিয়ে দিয়েছিল এ মৌসুমেই লা লিগায় ফেরা কাদিস। তাছাড়া পাঁচ বছর আগে সবশেষ এই মাঠে খেলতে এসে তিক্ত অভিজ্ঞতা হয়েছিল রিয়ালের। কোপা দেল রের শেষ ষোলোর প্রথম লেগে ৩-১ […]
জয়ে ফিরে শিরোপার আরও কাছে সিটি

ভিলা পার্কে বুধবার ২-১ গোলে জিতেছে সিটি। প্রথম মিনিটেই জন ম্যাকগিনের গোলে পিছিয়ে পড়া দলটি সমতায় ফেরে ফিল ফোডেনের গোলে। প্রথমার্ধেই সফরকারীদের এগিয়ে নেন রদ্রি। আসরের প্রথম দেখায় গত জানুয়ারিতে নিজেদের মাঠে ২-০ গোলে জিতেছিল সিটি। বিরতির আগে লাল কার্ড দেখেন সিটি ডিফেন্ডার জন স্টোনস, বিরতির পর অ্যাস্টন ডিফেন্ডার ম্যাটি ক্যাশ। ম্যাচের ২০ সেকেন্ডের মাথায় […]