ক্যাটাগরি

বায়ার্নের বিপক্ষে হেরেও সেমিতে পিএসজি

প্যারিসে মঙ্গলবার রাতে কোয়ার্টার-ফাইনালের ফিরতি লেগে ১-০ গোলে হেরেছে ফরাসি চ্যাম্পিয়নরা। প্রথম পর্বে তারা ৩-২ গোলে জেতায় দুই লেগ মিলিয়ে স্কোরলাইন দাঁড়ায় ৩-৩। গত আসরের ফাইনালের দুই দলের লড়াইয়ে অ্যাওয়ে গোলের সুবাদে শেষ চারে উঠেছে পিএসজি। সেমি-ফাইনালে যেতে অন্তত দুই গোলের ব্যবধানে জিততে হতো শিরোপাধারী বায়ার্নকে। ম্যাচের শুরুর দিকের চিত্র অবশ্য তাদের চাওয়ার উল্টো কিছুরই […]

দুই রেফারির সংসার

৪৯ বছর বয়সী ওয়েব ২০০৩ থেকে ২০১৪ সাল পর্যন্ত প্রিমিয়ার লিগে ম্যাচ পরিচালনা করেছেন। ২০১০ বিশ্বকাপের ফাইনালও পরিচলনা করেছিলেন তিনি। ২০১৭ সালে বুন্ডেসলিগায় ম্যাচ পরিচালনার মধ্য দিয়ে স্টাইনহাউস প্রথম নারী রেফারি হিসেবে ইউরোপের শীর্ষ লিগে দায়িত্ব পালন করেন। গত বছর অবসরে গেছেন স্টাইনহাউসও। তবে বুন্ডেসলিগায় এখনও ভিডিও অ্যাসিসটেন্ট রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। দুজনে […]

সমীকরণ নিয়ে ভাবতে মানা গুয়ার্দিওলার

ইউরোপিয়ান শীর্ষ প্রতিযোগিতায় শেষ আটের প্রথম লেগে গত মঙ্গলবার নিজেদের মাঠে ২-১ গোলে জিতেছিল সিটি। ফিরতি লেগে বুধবার ঘরের মাঠে ১-০ গোলে জিতলেই অ্যাওয়ে গোলের সুবিধা নিয়ে সেমি-ফাইনালে উঠবে ডর্টমুন্ড। জার্মানির সিগনাল ইদুনা পার্কে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত একটায়। ব্যবধান নূন্যতম হলেও নিজেদের ভালো সম্ভাবনা দেখছেন গুয়ার্দিওলা। এই স্প্যানিশ কোচ মনে করেন, গোল […]

এমবাপে আমাকে ‘ফরাসি হতে’ শিখিয়েছে: নেইমার

২০১৭ সালের অগাস্টে রেকর্ড ২২ কোটি ২০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন নেইমার। এরপর থেকে প্যারিসের ক্লাবটির হয়ে তিনটি লিগ ওয়ানসহ বেশ কিছু শিরোপা জিতেছেন তিনি। গত মৌসুমে খেলেছিলেন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে। পিএসজিতে শুরু থেকেই এমবাপেকে সতীর্থ হিসেবে পেয়েছেন নেইমার। ২০১৭ সালে প্রায় একই সময়ে মোনাকো থেকে প্যারিসে পড়ি জমান এমবাপেও। […]

রিয়ালকে হারাতে নিজেদের ওপর বিশ্বাস রাখার পরামর্শ ক্লপের

শেষ আটের দ্বিতীয় লেগে বুধবার বাংলাদেশ সময় ১টায় অ্যানফিল্ডে মুখোমুখি হবে দল দুটি। নিজেদের মাঠে প্রথম লেগে ৩-১ গোলে জিতে সেমি-ফাইনালে এক পা দিয়ে রেখেছে রিয়াল। ঘুরে দাঁড়ানোর দারুণ এক গল্প লিভারপুল ২০১৮-১৯ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে লিখেছিল। সেবার সেমি-ফাইনালে বার্সেলোনার মাঠ কাম্প নউয়ে ৩-০ গোলে হারের পর অ্যানফিল্ডে তারা জিতেছিল ৪-০ ব্যবধানে। রিয়ালের বিপক্ষে এবারের […]

ভিনিসিউসের কাছে বল যাওয়া আটকাতে হবে: ক্লপ

ইউরোপিয়ান শীর্ষ প্রতিযোগিতায় শেষ আটের প্রথম লেগে গত মঙ্গলবার রিয়ালের মাঠে ৩-১ গোলে হারে লিভারপুল। সতীর্থের বাড়ানো বল দুই ডিফেন্ডারের মাঝে বুক দিয়ে নামিয়ে ডি-বক্সে ঢুকে নিখুঁত ফিনিশিংয়ে দলকে এগিয়ে নেওয়ার পর দারুণ প্লেসিং শটে ম্যাচের শেষ গোলটিও করেন ভিনিসিউস। ফিরতি লেগে ঘরের মাঠে ক্লপের দলকে জিততে হবে কমপক্ষে ২-০ স্কোরলাইনে। এদিনও প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের […]

পেরেসই থাকছেন রিয়াল সভাপতি

তার বিপক্ষে কোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্লাবের প্রধান হিসেবে নির্বাচিত হলেন পেরেস। মঙ্গলবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে লা লিগা চ্যাম্পিয়নরা। টানা পঞ্চম ও সব মিলিয়ে ষষ্ঠবারের মতো রিয়ালের সভাপতি হলেন ৭৪ বছর বয়সী পেরেস। ২০০০ সালে প্রথমবার স্পেনের সফলতম ক্লাবটির সভাপতির পদে নির্বাচিত হয়েছিলেন এই ব্যবসায়ী। এরপর ২০০৯ সালে আবারও রিয়ালের প্রধান […]

রিয়ালকে টপকে বিশ্বের সবচেয়ে দামি ক্লাব বার্সা

গতবার বার্সেলোনা ছিল তালিকার দ্বিতীয় স্থানে। সোমবার প্রকাশিত এবারের তালিকা অনুযায়ী স্প্যানিশ ক্লাবটির মূল্য ৪৭৬ কোটি ডলার, যা গতবারের তুলনায় ১৮ শতাংশ বেশি। লা লিগা মৌসুমের দ্বিতীয় ক্লাসিকোয় গত শনিবার বার্সেলোনাকে ২-১ গোলে হারানো রিয়ালের মূল্য ৪৭৫ কোটি ডলার। এই তালিকায় পাঁচবার শীর্ষে থাকা স্প্যানিশ চ্যাম্পিয়নদের মূল্য বেড়েছে ১২ শতাংশ। প্রিমিয়ার লিগ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডকে […]

করোনাভাইরাসে আক্রান্ত রামোস

এক বিবৃতিতে মঙ্গলবার অভিজ্ঞ এই ফুটবলারের কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ আসার কথা জানায় রিয়াল। বাঁ পায়ের পেশির চোটে আগে থেকেই দলের বাইরে ৩৫ বছর বয়সী এই সেন্টার-ব্যাক। স্পেন জাতীয় দলের সঙ্গে থাকার সময় পেশির চোটে মাস খানেকের জন্য মাঠের বাইরে চলে যান তিনি। আগামী দুই সপ্তাহের মধ্যে তিনি খেলায় ফিরবেন বলে আশা করা হচ্ছিল।  করোনাভাইরাস […]

কে জিতবে লা লিগা?

ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে সবচেয়ে জমজমাট লড়াই হয়ে উঠেছে স্পেনের শীর্ষ প্রতিযোগিতাটি। বাকি আছে আট রাউন্ড। এ অবস্থায় ৬৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আতলেতিকো। ১ পয়েন্ট পিছিয়ে দুইয়ে রিয়াল এবং তাদের চেয়ে ১ পয়েন্ট কম নিয়ে তিন নম্বরে বার্সেলোনা। লা লিগার গত ১৬ মৌসুমের ১৫ বারই শিরোপা গেছে রিয়াল বা বার্সেলোনার ঘরে। তাদের আধিপত্য ভেঙে […]