ক্যাটাগরি

সোনা জিতে ‘ফাইটিং’ ইভেন্ট ছাড়লেন মিজানুর

জাতীয় ক্রীড়া পরিষদ জিমনেশিয়ামে বৃহস্পতিবার ৮৭ কেজি(+) ওজন শ্রেণিতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রফিক খানকে ২৩-৯ পয়েন্টে হারিয়ে সোনা জয় করেন মিজানুর। ২০০৬ এসএ গেমসে অনূর্ধ্ব-৭৮ কেজি ওজন শ্রেণিতে সোনা জিতেছিলেন তিনি। ৩৯ বছর বয়সী এই অ্যাথলেট আগামীতে চালিয়ে যেতে চান শুধু কৌশলের প্রদর্শনী পুমসে ইভেন্ট। “এটাই ফাইটিং ইভেন্টে আমার শেষ। ভবিষ্যতে আমি শুধু পুমসে […]

করোনাভাইরাস: পেছাল ফরাসি ওপেন

ফরাসি টেনিস ফেডারেশন বৃহস্পতিবার এক বিবৃতিতে টুর্নামেন্ট পিছিয়ে দেওয়ার কথা জানায়। ক্লে-কোর্টের এই গ্র্যান্ড স্ল্যামের গত আসর পিছিয়ে গিয়েছিল চার মাস। এবারের আসর শেষ হবে ১৩ জুন, উইম্বলডন শুরুর দুই সপ্তাহ আগে। ফরাসি ওপেন পেছালেও উইম্বলডন শুরুর তারিখ পরিবর্তন করা হবে না বলে জানানো হয়েছে। টুর্নামেন্ট পিছিয়ে যাওয়ায় আরও বেশি দর্শক ফেরানো যাবে বলে আশা […]

নয়ারের বিপক্ষে লড়াই উপভোগ করেছেন এমবাপে

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে ৩-২ গোলে জেতে পিএসজি। আলিয়াঞ্জ অ্যারেনায় বুধবার তৃতীয় মিনিটে দলকে এগিয়ে নেন এমবাপে। ২৮তম মিনিটে ব্যবধান বাড়ান মার্কিনিয়োস। এরিক মাক্সিম চুপো-মোটিং ও টমাস মুলারের গোলে ম্যাচে ফেরে সমতা। পরে তরুণ ফরাসি ফরোয়ার্ডের দ্বিতীয় গোলে ১৯৯৪ সালের পর প্রথম বায়ার্নকে তাদেরই মাঠে হারায় ফরাসি চ্যাম্পিয়নরা। বিটি স্পোর্টসকে ২২ বছর বয়সী এমবাপে […]

কাজ শেষ হয়নি, নেইমারদের মনে করিয়ে দিলেন কোচ

ইউরোপ সেরার প্রতিযোগিতায় কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে আলিয়াঞ্জ অ্যারেনায় বুধবার কিলিয়ান এমবাপের জোড়া গোলে ৩-২ ব্যবধানে জেতে পিএসজি। গত আসরের ফাইনালে বুন্ডেসলিগার দলটির বিপক্ষে হারের প্রতিশোধের প্রথম ধাপ পেরিয়েছে ফরাসি চ্যাম্পিয়নরা। ঘরের মাঠে বাকি কাজ সারার সুযোগ প্যারিসের দলটির সামনে। আগামী মঙ্গলবার ফিরতি লেগে মুখোমুখি হবে দল দুটি। প্রথম আধা ঘণ্টায় পিএসজি দুই গোলে এগিয়ে গেলেও […]

‘মেসি না থাকলে আরও শিরোপা জিততে পারত রিয়াল’

২০০৪-০৫ মৌসুম থেকে রিয়াল লা লিগার শিরোপা জিতেছে পাঁচটি। স্পেনের দ্বিতীয় শীর্ষ প্রতিযোগিতা কোপা দেল রের শিরোপা জিতেছে মাত্র দুটি। স্প্যানিশ সুপার কাপ বের্নাবেউয়ে গেছে চারবার। অন্য দিকে এই সময়ে ১০টি লিগ শিরোপা জিতেছে বার্সেলোনা। কোপা দেল রের রেকর্ড ৩০ শিরোপার ৬টি জিতেছে এই সময়ে। সঙ্গে ৮ বার জিতেছে স্প্যানিশ সুপার কাপ। ঘরোয়া ফুটবলে সব […]

আবারও ২ ম্যাচ নিষিদ্ধ নেইমার

ফ্রেঞ্চ লিগ ওয়ানে ঘরের মাঠে গত শনিবার লিলের বিপক্ষে ১-০ গোলে হারা ম্যাচের শেষ দিকে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন নেইমার। সেই ঘটনায় বুধবার তার শাস্তির কথা জানায় ফরাসি ফুটবল কর্তৃপক্ষ। ম্যাচের নির্ধারিত সময়ের শেষ মিনিটে লিলের ডিফেন্ডার তিয়াগোর চ্যালেঞ্জে পড়ে যান নেইমার। মাঠের বাইরে তিয়াগোকে ধাক্কা মেরে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন তিনি। ঘটনাটিকে […]

টিভি সূচি (বৃহস্পতিবার, ০৮ এপ্রিল ২০২১)

উয়েফা ইউরোপা লিগ গ্রানাদা-ম্যানচেস্টার ইউনাইডেট, রাত ১:০০ সরাসরি: সনি টেন ২ আর্সেনাল-স্লাভিয়া প্রাহা, রাত ১:০০ সরাসরি: সনি টেন ১ আয়াক্স-রোমা, রাত ১:০০ সরাসরি: সনি সিক্স   গলফ অগাস্টা মাস্টার্স, রাত ১:০০ সরাসরি: স্টার স্পোর্টস সিলেক্ট ১

রোমাঞ্চকর লড়াইয়ে বায়ার্নকে হারাল পিএসজি

আলিয়াঞ্জ অ্যারেনায় বুধবার রাতে রোমাঞ্চ ছড়ানো কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে ৩-২ গোলে জিতেছে পিএসজি। প্রথম আধা ঘণ্টায় এমবাপে ও মার্কিনিয়োসের গোলে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়ায় গতবারের চ্যাম্পিয়নরা। এরিক-মাক্মিম চুপো মোটিং ব্যবধান কমানোর পর সমতা টানেন টমাস মুলার। পরে এমবাপের দ্বিতীয় গোলে জয় নিয়ে ফেরে ফরাসি চ্যাম্পিয়নরা। গত বছর অগাস্টে ২০১৯-২০ আসরের ফাইনালে পিএসজিকে ১-০ গোলে […]

পোর্তোকে হারিয়ে সেমির পথে চেলসি

সেভিয়ায় বুধবার রাতে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে ২-০ গোলে জিতেছে চেলসি। ম্যাসন মাউন্ট ইংলিশ দলটিকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান বেন চিলওয়েল। টুখেল দায়িত্ব নেওয়ার পর সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১৪ ম্যাচ অপরাজিত থাকার পর গত শনিবার লিগে ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়নের বিপক্ষে ৫-২ গোলে হারে চেলসি। অনুশীলনে সংঘাতে জড়ান দলটির দুই সদস্য কেপা আরিসাবালাগা ও আন্টোনিও […]

রোনালদো-দিবালার গোলে জয়ে ফিরল ইউভেন্তুস

নিজেদের মাঠ আলিয়াঞ্জ স্টেডিয়ামে বুধবার লিগ ম্যাচে ২-১ গোলে জিতেছে শিরোপাধারীরা। রোনালদো স্বাগতিকদের এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান দিবালা। শেষ দিকে ব্যবধান কমান লরেন্সো ইনসিনিয়ে।   দুই ম্যাচ পর লিগে জয়ের স্বাদ পেল ইউভেন্তুস। গত রাউন্ডে তোরিনোর মাঠে ২-২ ড্রয়ের আগে নবাগত বেনেভেন্তোর বিপক্ষে ১-০ গোলে হেরেছিল আন্দ্রেয়া পিরলোর দল। প্রাথমিকভাবে গত ৪ অক্টোবর হওয়ার […]