ক্যাটাগরি

শেষ দিকের গোলে ডর্টমুন্ডকে হারাল সিটি

ইতিহাদ স্টেডিয়ামে মঙ্গলবার রাতে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে ২-১ গোলে জিতেছে ম্যানচেস্টার সিটি। কেভিন ডে ব্রুইনে স্বাগতিকদের এগিয়ে নেওয়ার পর সমতা টানেন মার্কো রয়েস। জয়সূচক গোলটি করেন ফোডেন। ঘরের মাঠে শুরু থেকে বল দখলে সিটি এগিয়ে থাকলেও প্রথম সুযোগটি পায় ডর্টমুন্ড। সপ্তম মিনিটে ডি-বক্সে দুরূহ কোণ থেকে জুড বেলিংহামের শট ফিরিয়ে জাল অক্ষত রাখেন গোলরক্ষক এদেরসন। […]

লিভারপুলকে হারিয়ে সেমির পথে এগিয়ে রিয়াল

তবে, প্রতিপক্ষের মাঠে একটি গোল পাওয়ায় ফিরতি লেগে ইয়ুর্গেন ক্লপের দলের ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা টিকে আছে ভালোমতোই। আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামে মঙ্গলবার রাতে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে ৩-১ গোলে জিতেছে প্রতিযোগিতার রেকর্ড ১৩ বারের চ্যাম্পিয়নরা। ভিনিসিউস জুনিয়রের গোলে রিয়াল এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন মার্কো আসেনসিও। মোহামেদ সালাহর গোলে লিভারপুল ম্যাচে ফেরার আভাস দিলেও কিছুক্ষণ […]

পিএসজির ভাবনায় নেই ‘প্রতিশোধ’

ইউরোপ সেরার প্রতিযোগিতার কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে বুধবার মুখোমুখি হবে গতবারের দুই ফাইনালিস্ট। আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত একটায়। গতবার প্রথমবারের মতো ফাইনালে উঠে ১-০ গোলে হারে টমাস টুখেলের পিএসজি। চলতি মৌসুমের মাঝপথে তাকে বরখাস্ত করে পচেত্তিনোকে দায়িত্ব দেয় ফরাসি চ্যাম্পিয়নরা। মঙ্গলবার আর্জেন্টাইন এই কোচের সংবাদ সম্মেলনে উঠল গতবারের ফাইনালের প্রসঙ্গ। “গতবারের ফাইনাল […]

নেইমার-এমবাপেকে ঠেকাতে পুরান কৌশলেই বায়ার্ন

চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে বুধবার রাতে ঘরের মাঠে খেলবে শিরোপাধারীরা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত একটায়। গত বছর অগাস্টে ফাইনালে পিএসজিকে হারিয়েই ইউরোপ সেরার মুকুট পরেছিল বায়ার্ন। প্যারিসের ক্লাবটির সেই দলেও ছিলেন এমবাপে-নেইমার জুটি। তবে সেদিন তাদের দারুণভাবে বেঁধে রাখতে পেরেছিল বায়ার্নের রক্ষণ। সাফল্য পেতে এবারও একই কাজ করতে হবে তাদের। তবে সেটা […]

মহামারীতে ম্যানচেস্টার সিটির বিশাল অঙ্কের ক্ষতি

ক্লাবের ওয়েবসাইটে মঙ্গলবার দেওয়া বিবৃতিতে সিটি জানায়, ২০১৯-২০ মৌসুমে তাদের আয় ১১ শতাংশ কমে ৪৭ কোটি ৮৪ লাখ পাউন্ডে নেমেছে। বিশ্ব জুড়ে করোনাভাইরাস পরিস্থিতিতে গত বছরের মার্চে বন্ধ হয়ে গিয়েছিল ইংলিশ প্রিমিয়ার লিগ। তিন মাস পর খেলা পুনরায় শুরু হয় দর্শকশূন্য মাঠে। ম্যাচ ডে ও ব্রডকাস্টিংয়ে আয় কমে যাওয়ায় বেড়েছে ক্ষতির পরিমাণ। তবে কিছুটা আশার […]

সোনার হাসি দিপুর, অন্তরার সঙ্গী হতাশা

কাঠমাণ্ডু-পোখারার এসএ গেমসে সফলদের বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসে এসে ব্যর্থ হওয়াদের তালিকায় আছে রোমান সানার নামও। নেপালে হ্যাটট্রিক সোনা জেতা আর্চার রোমান সানা এ আসর শেষ করেছেন পদকহীন থেকে! হ্যাটট্রিক সোনা জেতা দুই আর্চার ইতি খাতুন ও সোহেল রানাও পাননি সোনা জয়ের স্বাদ। তায়কোয়ানন্দো জাতীয় ক্রীড়া পরিষদ জিমন্যাশিয়ামে তায়কোয়ান্দো পুমসে (+৩২ বছর) সিনিয়র পুরুষ ইভেন্টে এককে […]

লিভারপুল ম্যাচের আগে বড় ধাক্কা খেল রিয়াল

স্প্যানিশ চ্যাম্পিয়নরা মঙ্গলবার এক বিবৃতিতে এই ফরাসি ফুটবলারের কোভিড-১৯ পজিটিভ হওয়ার কথা জানায়। ফলে ইউরোপ সেরার প্রতিযোগিতার শেষ আটের প্রথম লেগে মঙ্গলবার লিভারপুলের বিপক্ষে, শনিবার লা লিগায় বার্সেলোনার বিপক্ষে ও ১৪ এপ্রিল লিভারপুলের বিপক্ষে ফিরতি লেগে তাকে পাবে না রিয়াল। চোটের কারণে আগেই মাঠের বাইরে ছিটকে গেছেন আরেক সেন্টার-ব্যাক সের্হিও রামোস। এবার ভারানেও বাইরে যাওয়ায় […]

‘বাকি সব ম্যাচ জিততে সক্ষম বার্সেলোনা’

গত সোমবার রাতে রিয়াল ভাইয়াদলিদের বিপক্ষে ঘরের মাঠে নিজেদের সেরা রূপের ধারেকাছে ছিল না বার্সেলোনা। তবে নির্ধারিত সময়ের শেষ মিনিটে উসমান দেম্বেলের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি। লিগে এটি তাদের টানা ষষ্ঠ জয়। আসরে বাজে শুরুর পর ছন্দে ফেরা বার্সেলোনা এই নিয়ে টানা ১৯ ম্যাচ অপরাজিত রইলো। গত ৫ ডিসেম্বরের পর আর হারেনি তারা। […]

সাঁতারে নৌবাহিনীর কাজলের আরেকটি রেকর্ড

মিরপুর সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে মঙ্গলবার ২০০ মিটার ব্যক্তিগত মিডলে ইভেন্টে ২ মিনিট ১৩.৪৯ সেকেন্ড সময় নিয়ে কাজল ভেঙেছেন ২০১৯ সালে নৌবাহিনীর আরেক সাঁতারু আরিফুল ইসলামের গড়া রেকর্ড (২ মিনিট ১৪.৭৪ সেকেন্ড)।  এ ইভেন্টে রুপা জয়ের পথে পুরনো রেকর্ড ভেঙ্গেছেন সেনাবাহিনীর জুয়েল আহমেদও। তার টাইমিং ২ মিনিট ১৩.৮৬ সেকেন্ড। এ ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছেন […]

পদকহীন রোমান, রিকার্ভে সেরা কৃষ্ণ

বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসের আর্চারির রিকার্ভ পুরুষ এককের শেষ ষোলো থেকে রোমান সানাকে ছিটকে দেওয়া জুয়েল খানও পাননি পদকের দেখা। তামিমুল ইসলামকে হারিয়ে সেরা হয়েছেন রাম কৃষ্ণ সাহা। টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে মঙ্গলবার ৬-৫ (১০-০৯) ব্যবধানে জিতে সেরা হন কৃষ্ণ। এই ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছেন সাকিব মোল্লা। আর্চারির ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের ব্যক্তিগত রিকার্ভ ইভেন্টে ব্রোঞ্জ […]