চ্যাম্পিয়নশিপ লিগে জয়ে ফিরল ঢাকা সিটি

বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শনিবার ফর্টিস একাডেমিকে ১-০ গোলে হারায় ঢাকা সিটি এফসি। ৫৫তম মিনিটে জয়সূচক গোলটি করেন শাহিদুল। টানা দুই হারের পর ফের জয় পাওয়া ঢাকা সিটি এফসির আট ম্যাচের পয়েন্ট ৯। চতুর্থ হারের তেতো স্বাদ পাওয়া ফর্টিস একাডেমিরও আট ম্যাচের পয়েন্ট ৯। অগ্রণী ব্যাংক প্রগতী সংঘ ও ফরাশগঞ্জের ম্যাচটি ১-১ ড্র […]
নেপালের টুর্নামেন্টের প্রস্তুতি ক্যাম্প শুরু বাংলাদেশের

আগামী ২৫ মার্চে আফগানিস্তানের বিপক্ষে ২০২২ কাতার বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের বাছাইয়ের ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের। কিন্তু এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) সিদ্ধান্ত অনুযায়ী ম্যাচটি হচ্ছে না। এই ফাঁকে নেপালের টুর্নামেন্টে খেলছে দল। নেপালের টুর্নামেন্টের মূল দলে ঠাঁই পেয়েছে পাঁচ নতুন মুখ-বসুন্ধরা কিংসের ডিফেন্ডার রিমন হোসেন, মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদ ক্রীড়া চক্রের ডিফেন্ডার মোহাম্মদ ইমন, […]
চেলসিকে রুখে দিল লিডস

লিডসের মাঠে শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। দুই দলের প্রথম দেখায় গত ডিসেম্বরে নিজেদের মাঠে ৩-১ গোলে জিতেছিল প্রতিযোগিতার ছয়বারের চ্যাম্পিয়ন চেলসি। তখন দলটির কোচ ছিলেন ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড। টুখেল দায়িত্ব নেওয়ার পর সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১২ ম্যাচে অপরাজিত রইল চেলসি। এর মধ্যে ড্র চারটি। টানা দুই জয়ের পর পয়েন্ট হারালো চেলসি। […]
অলিম্পিক কোটার জন্য শুটারদের ‘দিল্লি মিশন’

আগামী ১৮ মার্চ দিল্লিতে শুরু হবে শুটিং বিশ্বকাপ। এ উপলক্ষে শনিবার ৮ জনের দল দিয়েছে বাংলাদেশ শুটিং ফেডারেশন। আব্দুল্লাহ হেল বাকি, রিসালাতুল ইসলাম, রাব্বি হাসান মুন্না, শাকিল আহমেদ, শারমিন আক্তার রত্না, সৈয়দা আতকিয়া হাসান দিশা, রিথিকা চৌধুরি ও আরমিন আশা-এই আট শুটার যাচ্ছেন দিল্লি। অনুশীলনে শুটারদের প্রস্তুতি দেখে খুশি কোচ গোলাম সফিউদ্দিন খান শিপলু। অলিম্পিকের […]
পিএসজিতে রেকর্ডের হাতছানিতে রোমাঞ্চিত দি মারিয়া

ক্লাবের ওয়েবসাইটে শুক্রবার দি মারিয়ার সঙ্গে এক বছর চুক্তির মেয়াদ বাড়ানোর খবর দেয় পিএসজি। ২০২২ সালের জুন পর্যন্ত এখানে থাকবেন তিনি। সুযোগ রাখা হয়েছে আরও এক বছর মেয়াদ বাড়িয়ে নেওয়ার। ২০১৫ সালের অগাস্টে প্যারিসের দলটিতে যোগ দেওয়ার পর ক্রমেই দলের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছেন ৩৩ বছর বয়সী এই ফুটবলার। চলতি মৌসুমে যখন দুই মহাতারকা নেইমার […]
টিভি সূচি (শনিবার, ১৩ মার্চ ২০২১)

রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ ক্রিকেট ভারত লেজেন্ডস–দক্ষিণ আফ্রিকা লেজেন্ডস, সন্ধ্যা ৭:৩০ সরাসরি: টি স্পোর্টস লা লিগা আলাভেস-কাদিস, সন্ধ্যা ৭:০০ রিয়াল মাদ্রিদ-এলচে, রাত ৯:১৫ ওসাসুনা-রিয়াল ভাইয়াদলিদ, রাত ১১:৩০ গেতাফে-আতলেতিকো মাদ্রিদ, রাত ২:০০ ফেসবুক লাইভ সেরি আ সাস্সুয়োলো-হেল্লাস ভেরোনা, রাত ৮:০০ বেনেভেন্তো-ফিওরেন্তিনা, রাত ১১:০০ জেনোয়া-উদিনেজে, রাত ১:৪৫ সরাসরি: সনি টেন ২ ইংলিশ প্রিমিয়ার লিগ […]
পিএসজিতেই থাকছেন দি মারিয়া

ক্লাবের ওয়েবসাইটে শুক্রবার দি মারিয়ার সঙ্গে নতুন চুক্তির খবর দেয় পিএসজি। সে অনুযায়ী, ২০২২ সালের জুন পর্যন্ত এখানে থাকবেন তিনি। রাখা হয়েছে এক বছর বাড়ানোর শর্তও। ২০১৫ সালের অগাস্টে প্যারিসে আসার পর থেকে ক্রমেই দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন জাতীয় দলের হয়ে ১০৪ ম্যাচে ২০ গোল করা এই অ্যাটাকিং মিডফিল্ডার। চলতি মৌসুমে যখন নেইমার ও […]
রিয়ালে রামোসের ভবিষ্যৎ অজানা জিদানের

স্প্যানিশ গণমাধ্যমে রিয়াল অধিনায়কের দল ছাড়ার গুঞ্জন নিয়ে মাঝেমধ্যেই খবর বের হচ্ছে। এর মাঝে গত বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে অভিজ্ঞ এই ডিফেন্ডার বলেন, তিনি সান্তিয়াগো বের্নাবেউয়েই থাকতে চান। তবে চুক্তি নবায়ন কেন আটকে রয়েছে, তা জানেন না কোচ। লা লিগায় শনিবার ঘরের মাঠে বাংলাদেশ সময় রাত সোয়া ৯টায় রিয়াল খেলবে এলচের বিপক্ষে। এর আগের দিন সংবাদ […]
রোনালদোর রিয়ালে ফেরার প্রশ্নে ‘চুপ’ জিদান

রিয়ালের হয়ে টানা তিনটি সহ মোট চারটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছেন রোনালদো। এছাড়া দুটি লা লিগাসহ জিতেছেন অনেক শিরোপা। দলটির ইতিহাসের সবচেয়ে বেশি গোলের রেকর্ডও তার। এরপর নতুন চ্যালেঞ্জের খোঁজে ২০১৮ সালে তিনি পাড়ি জমান ইউভেন্তুসে। সেখানেও তার ব্যক্তিগত পারফরম্যান্স উজ্জ্বল। কিন্তু রোনালদোর বিদায়ের পর খুব একটা ভালো সময় কাটছে না রিয়ালের। বিশেষ করে চ্যাম্পিয়ন্স […]
আবারও সেরা গিনদোয়ান ও গুয়ার্দিওলা

মাসের সেরা কোচেও নেই পরিবর্তন; এবারও পুরস্কারটি জিতেছেন সিটির পেপ গুয়ার্দিওলা। ক্লাবটির প্রথম খেলোয়াড় হিসেবে প্রিমিয়ার লিগে টানা দুই মাসের সেরা খেলোয়াড় হলেন গিনদোয়ান। ফেব্রুয়ারিতে মোট ছয়টি লিগ ম্যাচ খেলে সবকটিতে জিতেছে সিটি। এ সময়ে চারটি গোল করার পাশাপাশি একটি করান গিনদোয়ান। আবারও পুরস্কারটি পেয়ে গর্বিত গিনদোয়ান। তবে বেশি খুশি এমন অসাধারণ এক দলের […]