ক্যাটাগরি

বার্সাকে বিদায় করে শেষ আটে পিএসজি

প্যারিসে বুধবার রাতে শেষ ষোলোর ফিরতি লেগের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। প্রথম লেগে ৪-১ গোলে জয়ী পিএসজি দুই লেগ মিলিয়ে ৫-২ ব্যবধানে এগিয়ে পা রাখল পরের ধাপে। মেসিকে ঘিরে আরও একবার অবিশ্বাস্য প্রত্যাবর্তনের স্বপ্ন দেখেছিল বার্সেলোনা। ব্যবধান অনেক বড় হলেও যতগুলো সুযোগ তারা পেয়েছিল, তার অর্ধেকও কাজে লাগাতে পারলে লড়াইটা হতো জমজমাট। কিন্তু উসমান […]

ম্যানচেস্টার সিটির বড় জয়

নিজেদের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে বুধবার ৫-২ ব্যবধানে জিতেছে সিটি। দুটি করে গোল করেন কেভিন ডে ব্রুইনে ও রিয়াদ মাহরেজ। একটি গোল ইলকাই গিনদোয়ানের। সফরকারীদের দুই গোলদাতা জেমস ওয়ার্ড-প্রাউস ও চে অ্যাডামস। লিগে টানা ১৫ ও সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ২১ ম্যাচ জয়ের পর গত রাউন্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ২-০ গোলে হেরেছিল পেপ গুয়ার্দিওলার দল। পঞ্চদশ […]

পেলের নামে হচ্ছে মারাকানা স্টেডিয়াম

রিও দে জেনেইরো রাজ্যের আইনসভায় ভোটের পর মঙ্গলবার এসেছে নাম পরিবর্তনের এই সিদ্ধান্ত। বিশ্বের একমাত্র ফুটবলার হিসেবে তিনবার বিশ্বকাপ জেতা ৮০ বছর বয়সী পেলের পুরো নাম হলো, এদসন আরান্তেস দো নাসিমেন্তো। আর পর্তুগিজ শব্দ ‘হেই’ এর অর্থ হলো রাজা। ব্রাজিলের হয়ে এই মাঠে তিনি খেলেছেন অনেক ম্যাচ। ক্যারিয়ারে নিজের হাজারতম গোলটিও তিনি করেছিলেন এই মাঠে, […]

সিটি-মনশেনগ্লাডবাখ ফিরতি লেগও বুদাপেস্টে

কোভিড-১৯ পরিস্থিতিতে ভ্রমণের ওপর আরোপিত বিধিনিষেধের কারণে বুধবার ম্যাচটি সরিয়ে নেওয়ার ঘোষণা দেয় উয়েফা। ম্যাচটি হওয়ার কথা ছিল ম্যানচেস্টার সিটির ইতিহাদ স্টেডিয়ামে। আগের সময়েই বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় দুই দলের ম্যাচটি হবে আগামী মঙ্গলবার। তাদের প্রথম লেগের ম্যাচটিও জার্মানি থেকে সরিয়ে নেওয়া হয়েছিল বুদাপেস্টে। গত ২৪ ফেব্রুয়ারির সেই ম্যাচে ২-০ গোলে জিতে এগিয়ে রয়েছে সিটি। নতুন […]

‘নট ভেরি গুড’, জেলা ফুটবল নিয়ে সালাউদ্দিন

চলতি বছর এ পর্যন্ত ১৩টি জেলা লিগ সম্পন্ন করেছে। খেলা শুরুর পর করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে চট্টগ্রাম ও বগুড়া স্থগিত রেখেছে। লিগ চলছে তিন জেলায়। চলতি মার্চে ১২টি এবং আগামী এপ্রিলে ২টি, মে সাসে ৪টি এবং জুনে ১টি জেলায় খেলা শুরুর কথা। লিগ শুরু নিয়ে ২০টি জেলা বাফুফেকে এখনও কোনো তথ্য দেয়নি। নানামুখী সমস্যায় আটকে আছে […]

ইউভেন্তুসে নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত নন পিরলো

ইউভেন্তুস স্টেডিয়ামে মঙ্গলবার শেষ ষোলোর ফিরতি লেগে পোর্তোর বিপক্ষে অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে ৩-২ গোলে জেতে ইউভেন্তুস। তবে প্রথম লেগে ২-১ গোলে হারায় দুই লেগ মিলিয়ে স্কোরলাইন হয় ৪-৪। অ্যাওয়ে গোলে পিছিয়ে থাকায় বিদায় নেয় পিরলোর দল। গত আসরেও অ্যাওয়ে গোলে পিছিয়ে অলিম্পিক লিওঁর বিপক্ষে হেরে শেষ ষোলো থেকে বিদায় নিয়েছিল ইউভেন্তুস। সেরি আয় সেবার […]

তুরিনে রোনালদোর সবচেয়ে হতাশার বছর

বয়স হয়ে গেছে ৩৬ বছর। এতদিন যদিও তার ঝলমলে পারফরম্যান্সে সেটা শুধু একটা সংখ্যাই মনে হচ্ছিল। বয়সের ভারে স্বাভাবিকভাবেই গতি কিছুটা কমে এসেছে, কিন্তু অভিজ্ঞতা দিয়ে সামাল দিচ্ছেন ভালোভাবেই। মাঠে সঠিক সময়ে সঠিক পজিশন নিয়ে সাফল্য ঠিকই পাচ্ছেন তিনি। তবে, যে ‘বড় মঞ্চের তারকা’ তকমাটা তার নামের পাশে শোভা পাচ্ছে তা যেন ফিকে হতে বসেছে। […]

টিভি সূচি (বুধবার, ১০ মার্চ ২০২১)

রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ ক্রিকেট বাংলাদেশ লেজেন্ডস–শ্রীলঙ্কা লেজেন্ডস, সন্ধ্যা ৭:৩০ সরাসরি: টি স্পোর্টস   চ্যাম্পিয়ন্স লিগ পিএসজি-বার্সেলোনা, রাত ২:০০ সরাসরি: সনি টেন ২ লিভারপুল-লাইপজিগ, রাত ২:০০ সরাসরি: সনি টেন ১ ইংলিশ প্রিমিয়ার লিগ ম্যানচেস্টার সিটি-সাউথ্যাম্পটন, রাত ১২:০০ সরাসরি: স্টার স্পোর্টস সিলেক্ট ১

১০ জনের পোর্তোকে হারিয়েও ইউভেন্তুসের বিদায়

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে উঠল পোর্তো। টানা দ্বিতীয়বারের মতো প্রতিযোগিতাটির শেষ ষোলো থেকে বিদায় নিল ইউভেন্তুস। ইউভেন্তুস স্টেডিয়ামে মঙ্গলবার রাতে ফিরতি লেগে ৩-২ গোলে জেতে স্বাগতিকরা। দুই লেগ মিলে স্কোরলাইন ৪-৪। অ্যাওয়ে গোলে শেষ আটের টিকেট পেল পোর্তো। গত আসরে অলিম্পিক লিওঁর মাঠে হারের পর ঘরের মাঠে জিতেও অ্যাওয়ে গোলে পিছিয়ে বিদায় নিয়েছিল ইউভেন্তুস। মরিয়া ইউভেন্তুস […]

হলান্ডের নৈপুণ্যে শেষ আটে ডর্টমুন্ড

সিগনাল ইদুনা পার্কে মঙ্গলবার রাতে শেষ ষোলোর ফিরতি লেগ ২-২ গোলে ড্র হয়েছে। তবে দুই লেগ মিলিয়ে ৫-৪ গোলের অগ্রগামিতায় পরের রাউন্ডে পা রেখেছে জার্মান দলটি। প্রতিপক্ষের মাঠে শুরুটা ভালো করে সেভিয়া। প্রথমার্ধে আক্রমণ ও বল দখলে অনেকটা এগিয়ে থাকা দলটি চতুর্থ মিনিটে লক্ষ্যে প্রথম শট নেয়। ডি-বক্সের বাইরে থেকে লুকাস ওকাম্পোসের শট পাঞ্চ করে […]