ক্যাটাগরি

লিভারপুলকে হারিয়ে চারে চেলসি

অ্যানফিল্ডে বৃহস্পতিবার রাতে ১-০ ব্যবধানে জিতেছে টমাস টুখেলের দল। ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন ম্যাসন মাউন্ট। লিগে এই নিয়ে ঘরের মাঠে টানা পাঁচ ম্যাচ হারল লিভারপুল। টুখেল দায়িত্ব নেওয়ার পর সব প্রতিযোগিতা মিলে টানা ১০ ম্যাচে অপরাজিত রইল চেলসি। গত সেপ্টেম্বরে দুই দলের প্রথম দেখায় স্ট্যামফোর্ড ব্রিজে ২-০ গোলে জিতেছিল লিভারপুল।  আসরে দুই ম্যাচ পর […]

আবারও মাঠের বাইরে পিকে

কোপা দেল রের সেমি-ফাইনালের ফিরতি লেগে বুধবার সেভিয়ার বিপক্ষে পিকের যোগ করা সময়ের গোলে ম্যাচ অতিরিক্ত সময়ে নেওয়ার পর ৩-০ ব্যবধানে জেতে বার্সেলোনা। সেভিয়ার মাঠে ২-০ গোলে হারা কাতালান দলটি দুই লেগ মিলে ৩-২ ব্যবধানের জয়ে ওঠে ফাইনালে। পরদিন এক বিবৃতিতে পিকের ডান হাঁটুর লিগামেন্টে চোটের কথা জানায় বার্সেলোনা। ৩৪ বছর বয়সী এই ফুটবলারকে কতদিন […]

চ্যাম্পিয়নশিপ লিগে ফকিরেরপুলের প্রথম জয়

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বৃহস্পতিবার ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবকে ৩-১ গোলে হারায় ফকিরেরপুল। ছয় ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে তারা। টানা ছয় হারে এখনও পয়েন্টের খাতাই খুলতে পারেনি ভিক্টোরিয়া। একাদশ মিনিটে সাইমন দলকে এগিয়ে নেওয়ার পর পঞ্চদশ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জিল্লন। ৪২তম মিনিটে ব্যবধান আরও বাড়ান সবুজ। ৭২তম মিনিটে ভিক্টোরিয়াকে […]

সাঁওতাল কিশোরীদের এক দিনের ফুটবল

কামদিয়া ইউনিয়নের তালতলা মাঠে বৃহস্পতিবার হওয়া ম্যাচে ৪-০ গোলে জেতে মাদার তেরেসা দল। ইউএনডিপি-হিউম্যান রাইটস প্রোগ্রাম ও সুইজারল্যান্ড দুতাবাসের সহায়তায় স্থানীয় বেসরকারী সংস্থা ‘অবলম্বন’ এর আয়োজন করে। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী সভায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি সুইজারল্যান্ড দুতাবাসের প্রোগ্রাম ম্যানেজার সাবিনা ইয়াসমিন লুবনা, বিশেষ অতিথি ইউএনডিপি হিউম্যান রাইটস প্রোগ্রামের কমিউনিটি ও মাইনোরিটি এক্সপার্ট শংকর পাল।

জয়ে ফিরল আবাহনী

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার ২-১ গোলে জিতেছে আবাহনী। ১২ ম্যাচে সাত জয় ও চার ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠেছে তারা। সমান ১২ ম্যাচে শীর্ষে থাকা বসুন্ধরা কিংসের পয়েন্ট ৩৪। আবাহনীর জয়ে ১১ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে নেমে গেছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। ছয় ড্র ও চার হারের পর শেখ রাসেল ক্রীড়া […]

ম্যাককেনির সঙ্গে ইউভেন্তুসের নতুন চুক্তি

২২ বছর বয়সী এই ফুটবলারের সঙ্গে ২০২৫ সালের জুন পর্যন্ত চুক্তির বিষয়টি বুধবার এক বিবৃতিতে জানায় সেরি আর দলটি। ট্রান্সফার ফি উল্লেখ করা হয়েছে এক কোটি ৮৫ লাখ ইউরো। গত গ্রীষ্মকালীন দলবদলে ধারে তুরিনের দলটিতে যোগ দেন যুক্তরাষ্ট্রের হয়ে ২১ ম্যাচ খেলা ম্যাককেনি। সেরি আ চ্যাম্পিয়নদের হয়ে মৌসুমে সব প্রতিযোগিতা মিলে ৩১ ম্যাচে করেছেন চার […]

লিভারপুল-লাইপজিগ দ্বিতীয় লেগও বুদাপেস্টে

লিভারপুলের অ্যান্ডফিল্ডে হওয়ার কথা ছিল ম্যাচটি। যুক্তরাজ্য সফর করলে দেশে ফিরে জার্মানির দলটিকে থাকতে হবে ১০ দিনের আইসোলেশনে, এই কারণেই বৃহস্পতিবার এক বিবৃতিতে ম্যাচটি সরিয়ে নেওয়ার কথা জানায় উয়েফা। পূর্বের সূচিতেই আগামী বুধবার পুসকাস অ্যারেনায় হবে ম্যাচটি। গত ১৬ ফেব্রুয়ারি এই মাঠেই প্রথম লেগে বুন্ডেসলিগার দলটিকে ২-০ গোল হারিয়েছিল লিভারপুল। ম্যাচটি হওয়ার কথা ছিল লাইপজিগের […]

জাতীয় আর্চারিতে আলিফের তিন সোনা

কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার প্রতিযোগিতার শেষ দিনে রিকার্ভ পুরুষ এককে আলিফ ৭-৩ সেট পয়েন্টে রুবেলকে হারান। রিকার্ভ পুরুষ দলগত বিভাগের ফাইনালে প্রদীপ্ত চাকমা ও শেখ সজীবকে সঙ্গে নিয়ে ৬-২ সেট পয়েন্টে ঢাকা জেলা ক্রীড়া সংস্থার আফজাল হোসেন-সাগর ইসলাম-মিশাদ প্রধানকে হারান। মিশ্র দলগত বিভাগে সেরা হওয়ার লড়াইয়ে দিয়া সিদ্দিকীর সঙ্গে জুটি গড়ে ৫-৪ […]

পুলিশ এফসির জালে শেখ রাসেলের গোল উৎসব

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার ৫-০ ব্যবধানে জিতেছে শেখ রাসেল। প্রথমার্ধে তিন গোল করার পর দ্বিতীয়ার্ধে আরও দুবার জালে বল পাঠায় সাইফুল বারী টিটুর দলের। ষষ্ঠ মিনিটে হাবিবুর রহমান নোলকের লম্বা থ্রো বিপদমুক্ত করতে পারেননি ডিফেন্ডাররা। ফাঁকায় থাকা ওবি মোনেকে বল পেয়ে যান। হেডে লক্ষ্যভেদ করেন নাইজেরিয়ার এই ফরোয়ার্ড। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জিয়ানাকার্লো রদ্রিগেজের দারুণ গোলে ২৮তম […]

ইউনাইটেডের লক্ষ্য শেষ চার: সুলশার

স্বাগতিক ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে বুধবার গোলশূন্য ড্র করে ওল্ড ট্রাফোর্ডের দলটি। এর ফলে শিরোপা দৌড়ে তারা পিছিয়ে পড়ে আরও। তালিকার শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির সঙ্গে তাদের ব্যবধান এখন ১৪ পয়েন্ট। ২৭ ম্যাচে সিটির পয়েন্ট ৬৫। ৫১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ইউনাইটেড। আগামী রোববার মুখোমুখি হবে নগর প্রতিদ্বন্দ্বী দল দুটি। প্যালেসের বিপক্ষে ম্যাচ শেষে বিবিসিকে দেওয়া […]