ক্যাটাগরি

ফ্ল্যাট ও অর্থ পুরস্কার পেলেন সোনাজয়ী শাম্মী

সচিবালয়ে বৃহস্পতিবার ২০১০ এসএ গেমসে সোনা জেতা শাম্মীর হাতে ফ্ল্যাটের চাবি ও ২৫ লাখ টাকার চেক তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। এ সময়ে যুব ও ক্রীড়া সচিব আখতার হোসেন উপস্থিত ছিলেন। ২০১৮ সালের অগাস্টে ঝিনাইদহে ডাকাতের হাতে খুন হন শাম্মীর স্বামী সাইফুল ইসলাম। সাইফুল ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর চাকুরে। স্বামীর এমন মৃত্যুতে […]

কারাৎসেভের স্বপ্নযাত্রা থামিয়ে ফাইনালে জোকোভিচ

মেলবোর্নে বৃহস্পতিবার কিছুটা প্রতিরোধ গড়েছিলেন টেনিসের উন্মুক্ত যুগে প্রথম পুরুষ খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড স্ল্যামে অভিষেকেই সেমি-ফাইনালে ওঠা কারাৎসেভ। তবে তা প্রতিযোগিতার রেকর্ড আটবারের চ্যাম্পিয়নকে তেমন ভাবাতে পারেনি। র‌্যাঙ্কিংয়ের ১১৪ নম্বর খেলোয়াড়কে ৬-৩, ৬-৪, ৬-২ গেমে হারান গতবারের চ্যাম্পিয়ন জোকোভিচ। ৩৩ বছর বয়সী এই সার্বিয়ান আগামী রোববারের ফাইনালে লড়বেন স্তেফানোস সিৎসিপাস অথবা দানিল মেদভেদেভের বিপক্ষে। রাশিয়ার […]

চ্যাম্পিয়নশিপ লিগে কাওরান বাজার ও অগ্রণী ব্যাংকের জয়

বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বৃহস্পতিবার ওয়ারী ক্লাবের বিপক্ষে ২-০ গোলে জেতে অগ্রণী ব্যাংক। ৮৪তম মিনিটে টিটু দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করেন আজাদ। হার দিয়ে প্রতিযোগিতা শুরু করা অগ্রণী ব্যাংক নিজেদের দ্বিতীয় ম্যাচে ড্র করেছিল কাওরান বাজারের বিপক্ষে। তিন ম্যাচে ৪ পয়েন্ট তাদের। দিনের অন্য ম্যাচে আমজাদ ও […]

মেয়েদের হ্যান্ডবলের ফাইনালে আনসার-নওগাঁ

নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে বৃহস্পতিবার প্রথম সেমি-ফাইনালে ৩১-২৭ গোলে পুলিশকে হারায় আনসার। প্রথমার্ধে জয়ী দল এগিয়ে ছিল ১৬-১৩ ব্যবধানে। অপর সেমি-ফাইনালে জামালপুর জেলা ক্রীড়া সংস্থার বিপক্ষে ২৪-২১ গোলে জিতেছে নওগাঁ জেলা ক্রীড়া সংস্থা। প্রথমার্ধে নওগাঁ ১২-১১ ব্যবধানে এগিয়ে ছিল। শুক্রবার শিরোপা লড়াইয়ে নামবে আনসার ও নওগাঁ। একই দিন তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে লড়বে পুলিশ […]

এমবাপের হ্যাটট্রিকের অনুপ্রেরণায় হলান্ডের জোড়া গোল!

চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে গত মঙ্গলবার এমবাপের হ্যাটট্রিকে বার্সেলোনাকে ৪-১ ব্যবধানে উড়িয়ে দেয় পিএসজি। বুধবার সেভিয়ার মাঠে পাঁচ গোলের রোমাঞ্চকর ম্যাচটি বরুশিয়া ডর্টমুন্ড জিতে নেয় ৩-২ ব্যবধানে। জোড়া গোল করেন তরুণ ফরোয়ার্ড হলান্ড। কাম্প নউয়ে এমবাপের দাপুটে ফুটবল দেখে অনুপ্রাণিত হওয়ার কথা জানিয়েছেন ২০ বছর বয়সী হলান্ড। ধন্যবাদও জানিয়েছেন ফরাসি ফরোয়ার্ডকে। “গোল করে […]

প্রতিপক্ষকে গোল ‘উপহার’ দেওয়ায় ক্ষুব্ধ পিরলো

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে বুধবার প্রতিপক্ষের মাঠে ২-১ গোলে হারে ইউভেন্তুস। মেহেদি তারেম ও মুসা মারেগা পোর্তোকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান কমান ফেদেরিকো চিয়েসা। রদ্রিগো বেন্তানকুরের ভুলে ম্যাচের ৬৩ সেকেন্ডের মাথায় পিছিয়ে পড়ে সেরি আর চ্যাম্পিয়নরা। গোলরক্ষক ভয়চেখ স্ট্যাসনি ডি-বক্সের মুখে বাড়িয়েছিলেন বেন্তানকুরকে। বিপদের কোনো হুমকি ছিল না, কিন্তু উরুগুয়ের এই মিডফিল্ডার স্ট্যাসনিকেই […]

সেরেনার স্বপ্ন গুঁড়িয়ে ফাইনালে ওসাকা

মেলবোর্নে বৃহস্পতিবার সেমি-ফাইনালে ৩৯ বছর বয়সী সেরেনাকে ৬-৩, ৬-৪ গেমে হারান তিনবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী ওসাকা। টানা ২০ ম্যাচ জিতলেন তিনি। এককে সেরেনা সবশেষ গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন ২০১৭ সালে, অস্ট্রেলিয়ান ওপেন। পরের বছর ২০১৮ ইউএস ওপেনের ফাইনালে উঠলেও হেরে যান ওসাকার বিপক্ষে। ওসাকা পেয়েছিলেন ক্যারিয়ারে প্রথম গ্র্যান্ড স্ল্যামের স্বাদ। সেই থেকে মাঝে আরও তিনটি গ্র্যান্ড […]

টিভি সূচি (বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২১)

আইপিএল খেলোয়াড় নিলাম, বিকেল ৩:৩০ সরাসরি: স্টার স্পোর্টস ১   উয়েফা ইউরোপা লিগ রিয়াল সোসিয়েদাদ-ম্যানচেস্টার ইউনাইটেড, রাত ১১:৫৫ বেনফিকা-আর্সেনাল, রাত ২:০০ সরাসরি: সনি টেন ২ ভলফসবুর্ক-টটেনহ্যাম হটস্পার, রাত ১১:৫৫ সালসবুর্ক-ভিয়ারিয়াল, রাত ২:০০ সরাসরি: সনি টেন ১ রেড স্টার বেলগ্রেড-এসি মিলান, রাত ১১:৫৫ গ্রানাদা-নাপোলি, রাত ২:০০ সরাসরি: সনি সিক্স   ইন্ডিয়ান সুপার লিগ চেন্নাই-নর্থইস্ট, রাত ৮:০০ […]

অসাধারণ পথচলায় ম্যানচেস্টার সিটির আরেকটি রেকর্ড

প্রতিপক্ষের মাঠে বুধবার রাতে ৩-১ গোলে জিতেছে পেপ গুয়ার্দিওলার দল। ফিল ফোডেনের গোলে এভারটন পিছিয়ে পড়ার খানিক পরেই সমতা টানেন রিশার্লিসন। তবে দ্বিতীয়ার্ধে আর ফেভারিটদের আটকাতে পারেনি তারা। সিটির পরের গোল দুটি করেন রিয়াদ মাহরেজ ও বের্নার্দো সিলভা। ইংল্যান্ডের শীর্ষ লিগের ইতিহাসে প্রথম দল হিসেবে কোনো পঞ্জিকাবর্ষে প্রথম ১০ ম্যাচেই জিতল ম্যানচেস্টার সিটি। ১৯০৬ সালে […]

হলান্ডের জোড়া গোলে ডর্টমুন্ডের রোমাঞ্চকর জয়

সেভিয়ায় বুধবার রাতে শেষ ষোলোর প্রথম লেগে ৩-২ গোলে জিতেছে জার্মান দলটি। সুসোর গোলে সেভিয়া এগিয়ে যাওয়ার পর সমতা টানেন মাহমুদ দাহুদ। হলান্ডের জোড়া গোলের পর ব্যবধান কমান লুক ডি ইয়ং। ঘরের মাঠে সেভিয়ার শুরুটা হয় দারুণ। সপ্তম মিনিটেই এগিয়ে যায় তারা। ডি-বক্সের বাইরে থেকে সুসোর শটে বল ডর্টমুন্ডের ডিফেন্ডার ম্যাটস হামেলসের পায়ে লেগে জালে […]