মাউন্ট-জর্জিনিয়োর গোলে চেলসির জয়

প্রতিপক্ষের মাঠে রোববার ২-১ ব্যবধানে জিতেছে চেলসি। ম্যাসন মাউন্ট দলটিকে এগিয়ে নেওয়ার পর আন্টোনিও রুডিগারের আত্মঘাতী গোলে সমতায় ফেরে স্বাগতিকরা। জয়সূচক গোলটি করেন জর্জিনিয়ো। দ্বাদশ মিনিটে শেফিল্ডকে পেনাল্টি দিয়েছিলেন রেফারি। তবে ভিএআরের সাহায্যে পাল্টায় সিদ্ধান্ত। শুরু থেকে বল দখলে একচেটিয়া আধিপত্য করা চেলসি পরিষ্কার কোনো সুযোগ তৈরি করতে পারছিল না। বিরতির আগে এগিয়ে যায় তারা। […]
লিভারপুলকে উড়িয়ে সিটির শীর্ষস্থান মজবুত

অ্যানফিল্ডে রোববার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটি ৪-১ ব্যবধানে জিতেছে পেপ গুয়ার্দিওলার দল। সবগুলো গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। ইলকাই গিনদোয়ান সিটিকে এগিয়ে নেওয়ার পর সমতা টানেন মোহামেদ সালাহ। গিনদোয়ান সফরকারীদের ফের এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান রাহিম স্টার্লিং ও ফিল ফোডেন। ২০০৩ সালের মে মাসের পর এই প্রথম অ্যানফিল্ডে লিগ ম্যাচে জিতল সিটি। আর ১৯৬৩ সালের পর […]
জোড়া গোলে ৫০০ ছাড়িয়ে ইব্রাহিমোভিচ

সেরি আয় ঘরের মাঠে রোববার ক্রোতোনের বিপক্ষে এসি মিলানের ৪-০ ব্যবধানের জয়ে জোড়া গোল করেন ইব্রাহিমোভিচ। ম্যাচের ৩০তম মিনিটে বাঁ দিক দিয়ে অফসাইডের ফাঁদ ভেঙে ভিতরে ঢুকে ডান পায়ের উচু শটে দূরের পোস্ট দিয়ে দলকে এগিয়ে নেন ৩৯ বছর বয়সী এই স্ট্রাইকার। ক্লাব ক্যারিয়ারে এটি তার ৫০০তম গোল। দ্বিতীয়ার্ধে সতীর্থের নিচু ক্রসে গোলমুখ থেকে নিজের […]
রোনালদোকে পেছনে ফেলে দশক সেরা মেসি

আইএফএফএইচএস-এর ১৫০টি দেশের সদস্যদের ভোটাভুটিতে গত দশকের (২০১১-২০) বিশ্বের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন বার্সেলোনা তারকা। তাদের মাঠের প্রতিদ্বন্দ্বিতার মতো ভোটের লড়াইও শেষ পর্যন্ত চলেছে বলে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে জানানো হয়েছে। মেসি এই সময়ে বার্সেলোনার হয়ে জিতেছেন দুটি চ্যাম্পিয়ন্স লিগ, রেকর্ড ছয়টি লা লিগা ও পাঁচটি কোপা দেল রেসহ আরও অনেক শিরোপা। ব্যক্তিগত অর্জনও কম নয় মেসির। […]
লিভারপুল-লাইপজিগ ম্যাচ বুদাপেস্টে

আগামী ১৬ ফেব্রুয়ারি লাইপজিগের রেড বুল অ্যারেনায় হওয়ার কথা ছিল ম্যাচটি। কিন্তু নতুন করে করোনাভাইরাস জোরালো আঘাত হানায় ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি দেশের নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে জার্মানি। একই সূচিতে ম্যাচটি হাঙ্গেরিতে সরিয়ে নেওয়ার কথা রোববার এক বিবৃতিতে জানায় উয়েফা। সমস্যার সমাধানে এগিয়ে আসায় লাইপজিগ ও লিভারপুলকে এবং ম্যাচটি আয়োজনে সম্মত হওয়ায় […]
রামোসের চোট ও রিয়ালের দুঃসময়

গত ১৪ জানুয়ারি স্প্যানিশ সুপার কাপের সেমি-ফাইনালে আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে হারা ম্যাচে সবশেষ মাঠে দেখা গিয়েছিল রামোসকে। হাঁটুতে অস্ত্রোপচার হওয়ায় ৩৪ বছর বয়সী এই ডিফেন্ডারকে আরও দুই মাস মাঠের বাইরে থাকতে হবে বলে স্প্যানিশ গণমাধ্যমের খবর। এটাই তার ফুটবল ক্যারিয়ারে সবচেয়ে লম্বা সময় চোটের কারণে মাঠের বাইরে থাকা। এমন একটা সময়ে ছিটকে গেলেন রামোস, যখন […]
চ্যাম্পিয়নশিপ লিগে জয়ে শুরু উত্তরা এফসির

বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে রোববার প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে ১-০ গোলে জিতেছে উত্তরা এফসি। দ্বিতীয়ার্ধের দশম মিনিটে দলকে জয়সূচক গোলটি এনে দেন ফুয়াদ হাসান। ঘরোয়া ফুটবলের দ্বিতীয় স্তরের এ প্রতিযোগিতায় এবার অংশ নিচ্ছে ১২ দল। ২০২০-২১ মৌসুমের প্রিমিয়ার লিগে খেলছে ১৩ দল। জোড় সংখ্যার দল নিয়ে পরের লিগ আয়োজনের জন্য এবার চ্যাম্পিয়নশিপ লিগ থেকে […]
ব্রাদার্সকে আরেকটি হারের স্বাদ দিল রহমতগঞ্জ

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রোববার ব্রাদার্সকে ২-০ গোলে হারায় রহমতগঞ্জ। প্রথমার্ধে দিলশদ ভাসিয়েভ দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান দ্বিগুণ করেন ক্রিস রেমি। নিজেদের মধ্যে দারুণ বোঝাপড়ায় ৩৩তম মিনিটে এগিয়ে যায় রহমতগঞ্জ। মাঝমাঠ থেকে আলা নাসেরের লং বল ধরে ডি-বক্সে রেমি হেড পাস বাড়ান ভাসিয়েভের উদ্দেশে। নিচু শটে জাল খুঁজে নেন তাজিকিস্তানের এই ফরোয়ার্ড। দ্বিতীয়ার্ধের […]
দলের লড়াকু মানসিকতায় জিদানের মুখে হাসি

লা লিগায় ওয়েস্কার মাঠে রোববার দ্বিতীয়ার্ধের শুরুতেই হাভি গালানের গোলে পিছিয়ে পড়েছিল রিয়াল। পরে ঘুরে দাঁড়িয়ে রাফায়েল ভারানের জোড়া গোলে ২-১ ব্যবধানের জয় নিয়ে ফেরে জিদানের দল। অধিনায়ক সের্হিও রামোস ও রেকর্ড ট্রান্সফার ফি দিয়ে দলে টানা ফরোয়ার্ড এদেন আজারসহ নিয়মিত খেলোয়াড়দের সাতজনকে পাননি জিদান। মাঠের ফুটবলে পড়ে যার প্রভাব। অবশ্য প্রতিপক্ষের দুটি প্রচেষ্টা পোস্টে […]
শিরোপা লড়াইয়ে নেই ইউনাইটেড: সুলশার

প্রিমিয়ার লিগে রোববার এভারটনের বিপক্ষে ম্যাচের অন্তিম মুহূর্তে গোল হজম করে ঘরের মাঠে ৩-৩ ড্র করে ইউনাইটেড। এদিনসন কাভানি ও ব্রুনো ফের্নান্দেসের গোলে ইউনাইটেড ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর সমতা টানেন আবদুলাই দুকুরে ও হামেস রদ্রিগেস। স্কট ম্যাকটমিনে স্বাগতিকদের ফের এগিয়ে নেওয়ার পর যোগ করা সময়ের পঞ্চম মিনিটে সমতা ফেরান ডমিনিক ক্যালভার্ট-লুইন। তাতে পয়েন্ট তালিকার […]