ক্যাটাগরি

জেসুস-স্টার্লিংয়ের গোলে শীর্ষস্থান মজবুত সিটির

প্রতিপক্ষের মাঠে বুধবার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-০ ব্যবধানে জিতেছে সিটি। একটি করে গোল করেন গাব্রিয়েল জেসুস ও রাহিম স্টার্লিং। টানা নয় জয়ে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের চেয়ে ৩ পয়েন্টে এগিয়ে গেল সবশেষ ২০১৮-১৯ আসরে শিরোপা জেতা দলটি। নগর প্রতিদ্বন্দ্বীদের চেয়ে একটি ম্যাচ কম খেলেছে তারা। বল দখল ও আক্রমণে একচেটিয়া আধিপত্য করা সিটি […]

আবার মাঠের বাইরে আজার

৩০ বছর বয়সী আজারের চোটের বিষয়টি বুধবার এক বিবৃতিতে জানায় রিয়াল। এবার কতদিন তাকে মাঠের বাইরে থাকতে হবে, তা জানানো হয়নি। তবে স্প্যানিশ গণমাধ্যমের খবর, অনুশীলনের সময় পাওয়া এই চোট থেকে আজারের সেরে উঠতে চার থেকে ছয় সপ্তাহ সময় লাগতে পারে। আগামী শনিবার লিগে রিয়ালের প্রতিপক্ষ স্বাগতিক ওয়েস্কা। মঙ্গলবার ঘরের মাঠে খেলবে গেতাফের বিপক্ষে। আগামী […]

ফেলিক্স করোনাভাইরাসে আক্রান্ত

পর্তুগিজ ফরোয়ার্ডের কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ আসার বিষয়টি বুধবার এক বিবৃতিতে জানায় লা লিগার দলটি। ২০১৯ সালে ক্লাব রেকর্ড ১২ কোটি ৬০ লাখ ইউরো ট্রন্সফার ফিতে মাদ্রিদের দলটিতে যোগ দেওয়া এই ফুটবলার এখন বাড়িতে আইসোলেশনে রয়েছেন। গত শনিবার দলের উইঙ্গার ইয়ানিক কারাসকো ও ডিফেন্ডার মারিও এরমেসোর কোভিড-১৯ টেস্টের ফল পজিটিভ আসার কথা জানানো হয়েছিল। আগামী […]

যোগ্যতার প্রমাণ দিয়েছে রোনালদো: পিরলো

সান সিরোয় মঙ্গলবার সেমি-ফাইনালের প্রথম লেগে পিছিয়ে পড়েও ২-১ ব্যবধানে জেতে ইউভেন্তুস। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে খেলা দলগুলোর মধ্যে মৌসুমে সব প্রতিযোগিতা মিলে সবচেয়ে বেশিবার ম্যাচে জোড়া গোল (আট বার) করলেন ৩৫ বছর বয়সী এই তারকা। ১৩ মিনিট বাকি থাকতে রোনালদোকে তুলে নেন কোচ। আগামী ৯ ফেব্রুয়ারি ইউভেন্তুস স্টেডিয়ামে হবে দ্বিতীয় লেগ। এর আগে শনিবার […]

টিভি সূচি (বুধবার, ০৩ ফেব্রুয়ারি ২০২১)

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ প্রথম টেস্ট (প্রথম দিন), সকাল ৯:৩০ সরাসরি: টি স্পোর্টস, নাগরিক টিভি   আবু ধাবি টি-১০ বাংলা টাইগার্স-কালান্দার্স, সন্ধ্যা ৬:০০ মারাঠা অ্যারাবিয়ান্স-টিম আবু ধাবি, রাত ৮:১৫ নর্দান ওয়ারিয়র্স-পুনে ডেভিলস, রাত ১০:৩০ সরাসরি: টেন ক্রিকেট, সনি সিক্স   প্রিমিয়ার লিগ বার্নলি-ম্যানচেস্টার সিটি, রাত ১২:০০ ফুলহ্যাম-লেস্টার সিটি, রাত ১২:০০ অ্যাস্টন ভিলা-ওয়েস্ট হ্যাম ইউনাইটেড, রাত ২:১৫ […]

৯ জনের সাউথ্যাম্পটনের জালে ইউনাইটেডের ৯ গোল

নিজেদের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে মঙ্গলবার রাতে ৯-০ গোলে জিতেছে প্রতিযোগিতার সফলতম দলটি। জোড়া গোল করেন অঁতনি মার্সিয়াল। একবার করে জালের দেখা পান অ্যারন ওয়ান-বিসাকা, মার্কাস র‍্যাশফোর্ড, এদিনসন কাভানি, স্কট ম্যাকটমিনে, ব্রুনো ফের্নান্দেস ও ড্যানিয়েল জেমস। অন্যটি আত্মঘাতী। ম্যাচের শুরু আর শেষ দিকে লাল কার্ড দেখেন সাউথ্যাম্পটনের দুই খেলোয়াড়। প্রিমিয়ার লিগে এই নিয়ে তৃতীয়বার কোনো দল […]

রোনালদোর জোড়া গোলে ফাইনালের পথে ইউভেন্তুস

সান সিরোয় মঙ্গলবার রাতে সেমি-ফাইনালের প্রথম লেগে ২-১ গোলে জিতেছে ইতালিয়ান চ্যাম্পিয়নরা। আগামী ৯ ফেব্রুয়ারি ইউভেন্তুস স্টেডিয়ামে হবে দ্বিতীয় লেগ।   নবম মিনিটে এগিয়ে যায় ইন্টার। নিকোলো বারেল্লার চমৎকার স্কয়ার পাস ধরে জানলুইজি বুফ্ফনকে ফাঁকি দেন লাউতারো মার্তিনেস। সোমবার কন্যা সন্তানের বাবা হওয়া আর্জেন্টাইন ফরোয়ার্ডের সৌজন্যে ঘরের মাঠে ইন্টারের শুরুটা হয় দারুণ। ১৬ দিন আগে সেরি […]

উলভারহ্যাম্পটনের মাঠে ৯ জনের আর্সেনালের হার

ঘরের মাঠে মঙ্গলবার ২-১ গোলে জিতেছে দলটি। নিকোলাস পেপে আর্সেনালকে এগিয়ে নেওয়ার পর সফল স্পট কিকে সমতা টানেন রুবেন নেভেস। জয়সূচক গোলটি করেন জোয়াও মৌতিনিয়ো। প্রথমার্ধের শেষ দিকে লাল কার্ড দেখেন সফরকারী ডিফেন্ডার দাভিদ লুইস। দ্বিতীয়ার্ধে একই পরিণত হয় গোলরক্ষক বার্নড লেনোর।  লিগে সাত ম্যাচ পর হারের তেতো স্বাদ পেল আর্সেনাল। উলভারহ্যাম্পটনের বিপক্ষে আসরে দুই […]

বিশ্বকাপের পর ইতালির দায়িত্ব ছাড়বেন মানচিনি

২০১৮ সালের মে মাসে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের দায়িত্ব পেয়েছিলেন মানচিনি। তার কোচিংয়ে গ্রুপ পর্বে ১০ ম্যাচের সবকটি জিতে ২০২০ ইউরোর মূলপর্বে পা রাখে ইতালি। সম্প্রতি ইতালির একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা জানান ৫৬ বছর বয়সী এই কোচ। “২০২২ কাতার বিশ্বকাপের পর আমি আর জাতীয় দলের কোচ থাকব না। আমি কোনো ক্লাবে কোচিংয়ে […]

মেসিকে নিয়ে কুমানের কণ্ঠে দ্বিধা

গত মৌসুম শেষে চুক্তির একটি ধারা কার্যকর করে বিনা ট্রান্সফার ফিতে চলে যেতে চেয়েছিলেন ৩৩ বছর বয়সী ফরোয়ার্ড; কিন্তু ক্লাব তাকে ছাড়েনি। প্রিয় ক্লাবকে আদালতে নিতে চাননি তিনি, তাই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। চলতি মৌসুম শেষেই কাতালান দলটির সঙ্গে শেষ হবে আর্জেন্টাইন তারকার চুক্তির মেয়াদ। ক্যারিয়ারের পুরো সময় কাম্প নউয়ে থাকা মেসি কোনো ফি ছাড়াই […]