প্রত্যাশিত জয়ে তিনে ইউভেন্তুস

প্রতিপক্ষের মাঠে শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় সেরি আর ম্যাচে ২-০ গোলে জিতেছে ইউভেন্তুস। ফেদেরিকো চিয়েসার গোলে ইতালিয়ান চ্যাম্পিয়নরা এগিয়ে যাওয়ার পর শেষ দিকে ব্যবধান বাড়ান অ্যারন র্যামজি। গত সেপ্টেম্বরে ঘরের মাঠে এই দলকে ৩-০ গোলে হারিয়েই শিরোপা ধরে রাখার অভিযান শুরু করেছিল ইউভেন্তুস। দারুণ গোছালো আক্রমণে ম্যাচের ২০তম মিনিটে এগিয়ে যায় ইউভেন্তুস। ক্রিস্তিয়ানো রোনালদোকে বল […]
১০ জনের রিয়ালকে হারাল লেভান্তে

আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামে শনিবার বিকালে লা লিগার ম্যাচটি পিছিয়ে পড়েও ২-১ গোলে জিতেছে লেভান্তে। মার্কো আসেনসিও রিয়ালকে এগিয়ে নেওয়ার পর সমতা আনেন হোসে মোরালেস। পেনাল্টি ঠেকিয়েও দলকে বাঁচাতে পারেননি থিবো কোর্তোয়া। যার শট ঠেকিয়েছিলেন সেই রজার মার্তিই জেতান লেভান্তেকে। প্রতি-আক্রমণ থেকে ষষ্ঠ মিনিটে এগিয়ে যেতে পারত রিয়াল। লেভান্তের কর্নার থেকে বল পেয়ে দারুণ গতিতে […]
জেসুসের গোলে শীর্ষস্থান মজবুত সিটির

প্রিমিয়ার লিগে শিরোপা পুনরুদ্ধারের অভিযানে শনিবার ইতিহাদ স্টেডিয়ামে ১-০ গোলে জিতেছে সিটি। টানা সাত জয়ে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে গেল সবশেষ ২০১৮-১৯ আসরে শিরোপা জয়ী দলটি। অধিকাংশ সময় বলের দখল নিয়ে খেলা সিটি এগিয়ে যায় প্রথম ভালো সুযোগেই। ম্যাচের নবম মিনিটে ডান প্রান্ত দিয়ে আক্রমণে উঠে জেসুসের উদ্দেশে ছোট ডি-বক্সে […]
ক্ষতে প্রলেপ দিল বায়ার্ন

আলিয়াঞ্জ অ্যারেনায় শনিবার বুন্ডেসলিগার ম্যাচে ৪-১ গোলে জিতেছে বায়ার্ন। জেরোমে বোয়াটেং ও টমাস মুলারের গোলে শিরোপাধারীরা নিয়ন্ত্রণ নেওয়ার পর একটি শোধ করেন আন্দ্রেই ক্রামারিচ। দ্বিতীয়ার্ধে স্বাগতিকদের অন্য দুই গোলদাতা রবের্ত লেভানদোভস্কি ও সের্গে জিনাব্রি। গত সেপ্টেম্বরে আসরের দ্বিতীয় রাউন্ডে এই দলের মাঠে একই ব্যবধানে হেরেছিল বায়ার্ন। পুরো ম্যাচে বল দখলে অনেক পিছিয়ে থাকলেও শুরুর দিকে […]
‘সব শিরোপা জেতার মতো অবস্থায় নেই বার্সা’

ম্যাচ একটি বেশি খেলেও লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা আতলেতিকো মাদ্রিদের চেয়ে ১০ পয়েন্টে পিছিয়ে বার্সেলোনা। চলতি মাসেই তারা হারিয়েছে স্প্যানিশ সুপার কাপ জয়ের সুযোগ। রিয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদ বিদায় নেওয়ায় কোপা দেল রেতে অবশ্য বার্সেলোনাকেই ফেভারিট মনে করা হচ্ছে। কুমানও সম্প্রতি এই প্রতিযোগিতাকেই শিরোপা জয়ের সবচেয়ে সহজ রাস্তা বলে মন্তব্য করেন। লিগে […]
করোনাভাইরাস: আতলেতিকোর ২ ফুটবলার আক্রান্ত

এক বিবৃতিতে শনিবার লা লিগার দলটি জানায়, বেলজিয়ান উইঙ্গার কারাসকো ও স্প্যানিশ ডিফেন্ডার এরমেসো কোভিড-১৯ পজিটিভ হওয়ায় গত শুক্রবার থেকে বাড়িতে আইসোলেশনে রয়েছেন। ফলে স্বাভাবিকভাবেই লিগে রোববার স্বাগতিক কাদিসের বিপক্ষে ম্যাচে তাদের পাওয়া যাবে না। দুজনই চলতি লিগে আতলেতিকোর হয়ে খেলেছেন ১৫ ম্যাচ। গত সপ্তাহে লিগে ভালেন্সিয়ার বিপক্ষে ৩-১ ব্যবধানের জয়ের ম্যাচে দুজনই ছিলেন শুরুর […]
অস্ট্রেলিয়ান ওপেনে প্রতিদিন ৩০ হাজার দর্শক

আসরের প্রথম আট দিনের প্রতিদিন ৩০ হাজার দর্শককে সমান দুই ভাগ করে দিন ও রাতের সেশনে প্রবেশের অনুমতি দেওয়া হবে। কোয়ার্টার-ফাইনাল থেকে সংখ্যাটা নেমে আসবে ২৫ হাজারে, গত কয়েক বছরে গড় দর্শকের তুলনায় যা অর্ধেক। মহামারীর কারণে তিন সপ্তাহ পিছিয়ে মেলবার্নে আগামী ৮ ফেব্রুয়ারি শুরু হবে বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম, চলবে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত। কোভিড […]
পিএসজির দুই খেলোয়াড় করোনাভাইরাসে আক্রান্ত

এক টুইট বার্তায় শুক্রবার এই দুই ফুটবলারের কোভিড-১৯ টেস্টের ফল পজিটিভ আসার কথা জানায় লিগ ওয়ান চ্যাম্পিয়নরা। তারা এখন আইসোলেশনে থাকবেন বলে জানানো হয়েছে। দেশটির স্বাস্থ্যবিধি অনুযায়ী কোভিড-১৯ পজিটিভ হওয়া ব্যক্তিকে সাত দিন আইসোলেশনে থাকতে হয়। লিগ ওয়ানে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা পিএসজি রোববার খেলবে অবনমন অঞ্চলে থাকা স্বাগতিক লরিয়েঁর বিপক্ষে। এরপর বুধবার ঘরের মাঠে […]
টিভি সূচি (শনিবার, ৩০ জানুয়ারি ২০২১)

আবু ধাবি টি-১০ বাংলা টাইগার্স- মারাঠা অ্যারাবিয়ান্স, সন্ধ্যা ৬:০০ টিম আবু ধাবি-কালান্দার্স, রাত ৮:১৫ দিল্লি বুলস-নর্দান ওয়ারিয়র্স, রাত ১০:৩০ সরাসরি: টেন ক্রিকেট, সনি সিক্স বিগ ব্যাশ লিগ (কোয়ালিফায়ার) পার্থ স্কর্চার্স-সিডনি সিক্সার্স, দুপুর ২:১৫ সরাসরি: টেন ক্রিকেট, সনি সিক্স প্রিমিয়ার লিগ এভারটন-নিউক্যাসল ইউনাইটেড, সন্ধ্যা ৬:৩০ ম্যানচেস্টার সিটি-শেফিল্ড ইউনাইটেড, রাত ৯:০০ আর্সেনাল-ম্যানচেস্টার ইউনাইটেড, রাত ১১:৩০ […]
মেসিকে বিক্রি না করে ভুল করেছে বার্সা: রিভালদো

গত অগাস্টে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ৮-২ গোলে বিধ্বস্ত হয়ে এক যুগের মধ্যে প্রথম শিরোপাশূন্য মৌসুম শেষ করে বার্সেলোনা। এর কদিন পর চুক্তির একটি ধারা কার্যকর করে বিনা ট্রান্সফার ফিতে চলে যেতে চেয়েছিলেন মেসি। বার্সেলোনার পক্ষ থেকে তখন জানানো হয়েছিল, নির্দিষ্ট ওই ধারা কার্যকর করার সময় শেষ হয়ে গেছে আগেই। তাই তাকে অবশ্যই […]