মেসি-ডি ইয়ংয়ের গোলে শেষ আটে বার্সা

প্রতিপক্ষের মাঠে বুধবার রাতে শেষ ষোলোর ম্যাচটি ২-১ গোলে জিতেছে বার্সেলোনা। ফ্রান গার্সিয়ার গোলে রেকর্ড চ্যাম্পিয়নরা পিছিয়ে পড়ার খানিক পরেই সমতা টানেন মেসি। পরে তাদের জয়সূচক গোলটি করেন ফ্রেংকি ডি ইয়ং। ম্যাচের প্রায় ৭০ শতাংশ সময় বল দখলে রাখার পাশাপাশি আক্রমণেও আধিপত্য করা বার্সেলোনা ২০তম মিনিটে এগিয়ে যেতে পারতো। কিন্তু ডি ইয়ংয়ের শট ক্রসবারে […]
টুখেলের অভিষেকে চেলসির নিষ্প্রাণ ড্র

স্ট্যামফোর্ড ব্রিজে বুধবার লিগ ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। গত মাসে লিগে প্রথম দেখায় উলভারহ্যাম্পটনের মাঠে ২-১ গোলে হেরেছিল চেলসি। এই ম্যাচ দিয়ে লন্ডনের ক্লাবটিতে শুরু হলো টমাস টুখেল অধ্যায়। ব্যর্থতার দায়ে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডকে গত সোমবার বরখাস্ত করার পরদিন এই জার্মান কোচকে নিয়োগ দেয় চেলসি। আসরে এই নিয়ে শেষ নয় ম্যাচের সাতটিতেই পয়েন্ট হারাল সবশেষ ২০১৬-১৭ […]
আর্সেনালে ধারে গেলেন রিয়ালের ওডেগোর

পৃথক বিবৃতিতে বুধবার ২২ বছর বয়সী এই ফুটবলারকে নিয়ে চুক্তির বিষয়টি জানায় ক্লাব দুটি। চলতি মৌসুমে লা লিগায় কেবল তিন ম্যাচে রিয়ালের শুরুর একাদশে থাকা ওডেগোরকে পাওয়ার আশায় ছিল প্রতিযোগিতাটির আরেক দল রিয়াল সোসিয়েদাদও। গত মৌসুমে এই দলেই ধারে খেলেছিলেন তিনি। সেবার দলটির ইউরোপা লিগে জায়গা পাওয়ার পথে ভূমিকা রেখেছিলেন নরওয়ের এই ফুটবলার। ১৫ বছর […]
স্পালের বিপক্ষে নেই রোনালদো

নিজেদের মাঠে বাংলাদেশ সময় বুধবার রাত পৌনে একটায় প্রতিযোগিতাটির শেষ আটে সেরি ‘বি’ দলটির মুখোমুখি হবে ইতালিয়ান চ্যাম্পিয়নরা। চোটের কারণে আগে থেকেই ইউভেন্তুস দলে নেই আর্জেন্টাইন ফরোয়ার্ড পাওলো দিবালা। স্ট্রাইকার হিসেবে স্কোয়াডে আছেন কেবল আলভারো মোরাতা ও মাকো কসিমা দা গ্রাসা। করোনাভাইরাস থেকে সেরে উঠে দলে ফিরেছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার আলেক্স সান্দ্রো। শেষ ষোলোর লড়াইয়ে জেনোয়াকে […]
টানা চার জয়ে শীর্ষে বসুন্ধরা কিংস

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বুধবার ৩-০ গোলে জিতেছে ২০১৭-১৮ মৌসুমের লিগ চ্যাম্পিয়নরা। আগের তিন ম্যাচে যথাক্রমে উত্তর বারিধারা, বাংলাদেশ পুলিশ এফসি ও ব্রাদার্স ইউনিয়নকে হারিয়েছিল বসুন্ধরা কিংস। চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। এ নিয়ে টানা তিন ম্যাচ হারল রহমতগঞ্জ। সাইফ স্পোর্টিংয়ের বিপক্ষে ড্রয়ের পরের দুই ম্যাচে শেখ রাসেল ক্রীড়া চক্র ও আবাহনী লিমিটেডের বিপক্ষে […]
এএফসি কাপের ডি গ্রুপে বসুন্ধরা কিংস

মালয়েশিয়ার কুয়ালা লামপুরে বুধবার ড্র অনুষ্ঠিত হয়। ‘ডি’ গ্রুপে বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ ভারতের মোহন বাগান, মালদ্বীপের মাজিয়া স্পোর্টস ও দক্ষিণাঞ্চলের প্লে-অফের জয়ী দল। প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে ২০২০ সালের এএফসি কাপ বাতিল করে দিয়েছিল এএফসি। সেবার নিজেদের প্রথম ম্যাচে টিসি স্পোর্টসকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছিল বসুন্ধরা কিংস। একই কারণে ২০১৯-২০ মৌসুমের লিগ শুরুর পর তা বাতিল […]
টঙ্গীতে ব্রাদার্স-উত্তর বারিধারা রোমাঞ্চকর ড্র

টঙ্গীতে বুধবার ব্রাদার্স ও উত্তর বারিধারার ম্যাচটি ৩-৩ ড্র হয়েছে। তিনবার এগিয়ে যায় ব্রাদার্স। তিনবারই সমতায় ফেরে উত্তর বারিধারা। এ ড্রয়ে পয়েন্টের খাতা খুলল দুই দল। গোলশূন্য প্রথমার্ধের পর ৬১তম মিনিটে শফিকুল ইসলাম শফির কোনাকুনি শটে এগিয়ে যায় আগের তিন লিগ ম্যাচ হেরে আসা ব্রাদার্স। ৭৪তম মিনিটে অধিনায়ক সুমন রেজার গোলে সমতায় ফেরে উত্তর বারিধারা। […]
শেখ জামালের গোল উৎসবে জোবের ৪

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বুধবার প্রিমিয়ার লিগ ম্যাচে ৬-০ গোলে জিতেছে শেখ জামাল। দলের বড় জয়ে বাকি দুই গোল করেন জোবের স্বদেশি সুলাইমান সিল্লাহ। এ নিয়ে টানা তিন ম্যাচ জিতল শেখ জামাল। আগের দুই ম্যাচে যথাক্রমে চট্টগ্রাম আবাহনী ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে ২-১ ব্যবধানে হারিয়েছিল ২০১৪-১৫ মৌসুমের লিগ চ্যাম্পিয়নরা। টানা চার ম্যাচে হারের লজ্জায় ডুবল […]
দলকে বিপদে ফেলে ‘অনুতপ্ত’ ইব্রাহিমোভিচ

মিলানের সান সিরোয় মঙ্গলবার ইতালিয়ান কাপের শেষ আটে ইন্টার মিলানের বিপক্ষে ইব্রাহিমোভিচের গোলেই প্রথমার্ধে এগিয়ে গিয়েছিল এসি মিলান। সুইডিশ তারকা দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন দ্বিতীয়ার্ধের ত্রয়োদশ মিনিটে। এক জন কম নিয়ে এরপর আর পেরে ওঠেনি পিওলির দল। ম্যাচ হারে ২-১ ব্যবধানে। ইন্টার মিলান ফরোয়ার্ড রোমেলু লুকাকুর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন জ্লাতান ইব্রাহিমোভিচ। ঘটনাবহুল […]
টিভি সূচি (বুধবার, ২৭ জানুয়ারি ২০২১)

পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা সিরিজ প্রথম টেস্ট (দ্বিতীয় দিন), বেলা ১১:০০ সরাসরি: পিটিভি স্পোর্টস, সনি টেন ২ সৈয়দ মুশতাক আলি ট্রফি হরিয়ানা-বারোদা, বেলা ১২:৩০ বিহার-রাজস্থান, সন্ধ্যা ৭:৩০ সরাসরি: স্টার স্পোর্টস ১ প্রিমিয়ার লিগ চেলসি-উলভারহ্যাম্পটন ওয়ানডারার্স, রাত ১২:০০ ম্যানচেস্টার ইউনাইটেড-শেফিল্ড ইউনাইটেড, রাত ২:১৫ সরাসরি: স্টার স্পোর্টস সিলেক্ট ১ বার্নলি-অ্যাস্টন ভিলা, রাত ১২:০০ এভারটন-লেস্টার সিটি, রাত ২:১৫ […]