ক্যাটাগরি

রোমাঞ্চকর লড়াইয়ে লিভারপুলকে হারিয়ে শেষ ষোলোয় ম্যানইউ

নিজেদের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে রোববার ৩-২ ব্যবধানে জিতেছে প্রতিযোগিতাটির দ্বিতীয় সর্বোচ্চ ১২ বারের চ্যাম্পিয়ন ইউনাইটেড। মোহামেদ সালাহর গোলে লিভারপুল এগিয়ে যাওয়ার পর সমতা টানেন ম্যাসন গ্রিনউড। মার্কাস র‍্যাশফোর্ড ইউনাইটেডকে এগিয়ে নেওয়ার পর সমতা ফেরান সালাহ। বদলি নেমে জয়সূচক গোলটি করেন ব্রুনো ফের্নান্দেস। গত সপ্তাহে অ্যানফিল্ডে ইংলিশ প্রিমিয়ার লিগে দুই দলের মুখোমুখি লড়াই গোলশূন্য ড্র হয়েছিল। […]

আর্সেনাল ছেড়ে তুরস্কের দলে ওজিল

এক বিবৃতিতে রোববার বিষয়টি নিশ্চিত করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের দলটি। আর্সেনালে মৌসুমের শুরু থেকেই দলের বাইরে ছিলেন ওজিল। গত সপ্তাহে ফেনেরবাচ ঘোষণা দেয়, তারা ওজিলকে দলে টানার চেষ্টা করছে। বিশ্বকাপজয়ী ৩২ বছর বয়সী এই ফুটবলার গত মার্চের পর থেকে লন্ডনের দলটির হয়ে কোনো ম্যাচ খেলেননি। দলটিতে তিনি ছিলেন সবচেয়ে বেশি বেতনভুক্ত ফুটবলারদের একজন। রিয়াল মাদ্রিদ […]

এলচেকে হারিয়ে তিনে বার্সা

প্রতিপক্ষের মাঠে রোববার স্থানীয় সময় বিকেলের ম্যাচটি ২-০ গোলে জিতেছে বার্সেলোনা। সৌভাগ্যের ছোঁয়ায় এগিয়ে যাওয়ার পর শেষ দিকে ব্যবধান দ্বিগুণ করেন রিকি পুস। লিগে এই নিয়ে টানা চার ম্যাচ জিতল তারা, অ্যাওয়ে ম্যাচে টানা পাঁচ। আর শিরোপা পুনরুদ্ধারের অভিযানে তারা অপরাজিত আছে টানা ৯ ম্যাচ।   ম্যাচের শুরু থেকে প্রতিপক্ষের রক্ষণে চাপ ধরে রাখলেও উল্লেখযোগ্য […]

মুলারের জোড়া গোলে বায়ার্নের বড় জয়

বুন্ডেসলিগায় প্রতিপক্ষের মাঠে রোববার ৪-০ গোলে জিতেছে হান্স ফ্লিকের দল। টানা তিন জয়ে টানা নবম শিরোপার পথে সাত পয়েন্টে এগিয়ে গেল দলটি। বল দখলে পিছিয়ে থাকলেও প্রথমার্ধে বেশ কয়েকবার সুযোগ পেয়েছিল স্বাগতিকরা। কিন্তু সাফল্য মেলেনি। দ্বিতীয়ার্ধে তাদের ব্যস্ত থাকতে হয়েছে প্রতিপক্ষের আক্রমণ সামলাতে। ম্যাচের ৩৩তম মিনিটে সফরকারীদের এগিয়ে নেন মুলার। গোলমুখে ডিফেন্ডার জশুয়া কিমিচের দুর্দান্ত […]

ইতিহাস গড়ে কোচ ক্রেসপোর আগমনী বার্তা

গত শনিবারের ফাইনালে স্বদেশি ক্লাব লানুসকে ৩-০ গোলে হারায় ক্রেসপোর দল। দায়িত্ব নেওয়ার এক বছরের কম সময়ে অখ্যাত ক্লাবটিকে মহাদেশীয় শিরোপা এনে দিয়ে ইতিহাসের অংশ হয়ে গেলেন তিনি। রিভার প্লেটের হয়ে পেশাদার খেলোয়াড়ি জীবন শুরু করা ক্রেসপো ক্যারিয়ারের বেশির ভাগ সময় কাটান ইতালিতে। খেলেন পার্মা, লাৎসিও, এসি মিলান ও ইন্টার মিলানের হয়ে। তার কোচিং ক্যারিয়ারের […]

ব্রাজিলিয়ান গুইলের্মের গোলে চট্টগ্রাম আবাহনীর জয়

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রোববার ১-০ গোলে জিতেছে চট্টগ্রাম আবাহনী। শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের কাছে ২-১ গোলে হেরে লিগ শুরু করা বন্দরনগরীর দলটি পরের ম্যাচে আরামবাগ ক্রীড়া সংঘের বিপক্ষে জিতেছিল ১-০ ব্যবধানে। ফেডারেশন কাপের সেমি-ফাইনালে সাইফ স্পোর্টিংয়ের বিপক্ষে ৩-০ গোলে উড়ে গিয়েছিল চট্টগ্রাম আবাহনী। আর লিগে প্রথম হারের স্বাদ পেল ফেডারেশন কাপের ফাইনালে খেলা সাইফ স্পোর্টিং। […]

হতাশা পেছনে ফেলে জয়ে ফিরল ইউভেন্তুস

আলিয়াঞ্জ স্টেডিয়ামে রোববার স্থানীয় সময় দুপুরে লিগ ম্যাচটি ২-০ গোলে জেতে স্বাগতিকরা। আর্থারের গোলে দলটি এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন ওয়েস্টন ম্যাককেনি। এবারের সেরি আয় শুরু থেকেই সময়টা ভালো যাচ্ছে না ইউভেন্তুসের। প্রথম ১২ ম্যাচে ছয় ড্রয়ের পর ডিসেম্বরে ফিওরেন্তিনার বিপক্ষে ঘরের মাঠে তারা হেরে বসে ৩-০ গোলে। এরপর টানা তিন ম্যাচ জয়ের পর […]

রয়েলের গোলে প্রথম জয় মুক্তিযোদ্ধা সংসদের

মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে রোববার আরামবাগ ক্রীড়া সংঘকে ১-০ গোলে হারিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ। শেখ রাসেল ক্রীড়া চক্রের কাছে নিজেদের প্রথম ম্যাচে ২-১ গোলে হেরেছিল তারা। এ নিয়ে টানা তিন ম্যাচ হারাল আরামবাগ। আগের দুই ম্যাচে যথাক্রমে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে হেরেছিল তারা। দুই দলের সামনে ছিল প্রথম জয়ের হাতছানি। […]

মোহামেডান-শেখ রাসেল ড্র

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রোববারের ম্যাচটি ১-১ ড্র হয়। সুলেমানে দিয়াবাতের গোলে মোহামেডান এগিয়ে যাওয়ার পর সমতা টানেন জিয়াকার্লো লোপেজ রদ্রিগেজ। আসরে শুভসূচনার পর টানা দুই ম্যাচ জয়শূন্য রইলো মোহামেডান। আরামবাগ ক্রীড়া সংঘকে ৩-০ গোলে হারিয়ে লিগ শুরু করা শন লেনের দল পরের ম্যাচে সাইফ স্পোর্টিংয়ের কাছে ২-১ ব্যবধানে হেরেছিল। আর টানা দুই জয়ের পর পয়েন্ট […]

‘আজারকে নিয়ে আরেকটু ধৈর্য ধরুন’

লা লিগায় আলাভেসের মাঠ থেকে শনিবার ৪-১ ব্যবধানে জয় নিয়ে ফেরে রিয়াল। ম্যাচটিতে গোল করার পাশাপাশি সতীর্থের গোলে অবদান রাখেন আজার। চেলসি থেকে ১০ কোটি ইউরো ট্রান্সফার ফিতে মাদ্রিদের দলটিতে যোগ দেওয়ার পর কয়েক দফার চোটে অধিকাংশ সময়ই বাইরে কাটিয়েছেন আজার। চলতি মৌসুমেই যেমন এরই মধ্যে চোট আর অসুস্থতা মিলিয়ে তিন দফায় বাইরে ছিলেন। মৌসুমে […]