টিভি সূচি (সোমবার, ১৮ জানুয়ারি ২০২১)

শ্রীলঙ্কা-ইংল্যান্ড সিরিজ প্রথম টেস্ট (পঞ্চম দিন), বেলা ১০:৩০ সরাসরি: টেন ক্রিকেট, সনি টেন ২ অস্ট্রেলিয়া-ভারত সিরিজ চতুর্থ টেস্ট (পঞ্চম দিন), মঙ্গলবার ভোর ৬:০০ সরাসরি: সনি টেন ১, সনি সিক্স বিগ ব্যাশ লিগ সিডনি থান্ডার-হোবার্ট হারিকেন্স, দুপুর ২:১৫ সরাসরি: সনি সিক্স সৈয়দ মুশতাক আলি ট্রফি ঝাড়খন্ড-হায়দরাবাদ, বেলা ১২:৩০ তামিলনাড়ু-বেঙ্গল, সন্ধ্যা ৭:৩০ সরাসরি: স্টার […]
শ্বাসরুদ্ধকর ফাইনালে বার্সাকে হারিয়ে বিলবাওয়ের উৎসব

সেভিয়ায় রোববার রাতে অতিরিক্ত সময়ে গড়ানো স্প্যানিশ সুপার কাপের ফাইনালে ৩-২ গোলে জিতেছে বিলবাও। তৃতীয়বারের মতো এর শিরোপা জিতল দলটি। বল দখলে পিছিয়ে থাকলেও প্রতিপক্ষের রক্ষণে চাপ ধরে রাখার কাজটা পুরো ম্যাচেই করেছে বিলবাও। তবে অঁতোয়ান গ্রিজমানের জোড়া গোলে দুবার এগিয়ে গিয়েছিল বার্সেলোনা। প্রথমবার অস্কার দে মার্কোসের গোলে সমতায় ফেরার পর ৯০তম মিনিটে আসিয়েরের লক্ষ্যভেদে […]
ইউভেন্তুসকে উড়িয়ে দিল ইন্টার

নিজেদের মাঠ সান সিরোয় রোববার রাতে সেরি আয় শিরোপাধারীদের ২-০ ব্যবধানে হারিয়ে পয়েন্টের হিসেবে শীর্ষে থাকা এসি মিলানের পাশে বসেছে আন্তোনিও কন্তের দল। লিগে দুই ম্যাচ পর জয়ের স্বাদ পেল ইন্টার। টানা তিন জয়ের পর হারল গত নয় আসরের চ্যাম্পিয়ন ইউভেন্তুস। একাদশ মিনিটে ক্রিস্তিয়ানো রোনালদো কাছ থেকে বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোল পায়নি ইউভেন্তুস। […]
ক্রিস্টাল প্যালেসকে উড়িয়ে দুইয়ে সিটি

নিজেদের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে রোববার ৪-০ গোলে জিতেছে সিটি। জোড়া গোল করেন জন স্টোনস, অন্য দুটি ইলকাই গিনদোয়ান ও রাহিম স্টার্লিংয়ের। লিগে দলটির এটি টানা পঞ্চম ও সব প্রতিযোগিতা মিলে টানা অষ্টম জয়। হেডে ম্যানচেস্টার সিটির প্রথম গোলটি করেন জন স্টোনস। এই জয়ে ১৭ ম্যাচে সিটির পয়েন্ট হলো ৩৫। এক ম্যাচ বেশি খেলে ৩৭ পয়েন্ট […]
লিভারপুল-ইউনাইটেড ড্র

অ্যানফিল্ডে রোববার গতবারের লিগ চ্যাম্পিয়ন ও এবারে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলের মধ্যকার ম্যাচটি গোলশূন্য ড্রয়ে শেষ হয়। ফলে পয়েন্ট তালিকায় দুই দলের অবস্থানেরও কোনো পরিবর্তন হয়নি। ১৮ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে লিভারপুল। ৩৭ পয়েন্ট নিয়ে সবার উপরে ইউনাইটেড। ১৮ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে লেস্টার সিটি। সমান ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে […]
দুই ম্যাচ পর জয়ে ফিরল বায়ার্ন

আলিয়াঞ্জ অ্যারেনায় রোববার লিগ ম্যাচে ২-১ গোলে জিতেছে হান্স ফ্লিকের দল। লিগে এক ও সব প্রতিযোগিতা মিলে দুই ম্যাচ পর জয়ে ফিরল তারা। গত ৮ জানুয়ারি, বরুশিয়া মনশেনগ্লাডবাখের মাঠে দুই গোলে এগিয়ে গিয়েও ছন্দ হারিয়ে হেরেছিল বায়ার্ন। এর পাঁচ দিন পর জার্মান কাপের দ্বিতীয় রাউন্ডে দ্বিতীয় সারির দল হোল্সটাইন কিলের বিপক্ষে টাইব্রেকারে হেরে বিদায় নেয় […]
কোয়ারেন্টিনে খেলোয়াড় বেড়ে ৭২, ক্ষুব্ধ অনেকে

কোভিড মহামারীর মধ্যে অস্ট্রেলিয়ায় অন্য দেশের নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। এর মাঝেও প্রতিযোগিতাটি আয়োজনের লক্ষ্যে ১৫টি চার্টার্ড বিমানে করে টুর্নামেন্ট সংশ্লিষ্ট সবাইকে এত আগে মেলবোর্নে নেওয়া হচ্ছে। সেখানেই বেঁধেছে বিপত্তি। তিনটি বিমানের মোট পাঁচ যাত্রীর করোনাভাইরাস রিপোর্ট পজিটিভ আসায় ৭২ খেলোয়াড়কে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। এতে নির্ধারিত সূচিতে টুর্নামেন্টটি মাঠে গড়ানো নিয়ে জেগেছে শঙ্কা। তবে টুর্নামেন্টের […]
দাপুটে শুরু মোহামেডানের

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রোববার আরামবাগকে ৩-০ গোলে হারায় মোহামেডান। দলের তিন গোলদাতা সুলেমানে দিয়াবাতে, আবিওলা নুরাত ও আমিনুর রহমান সজীব। শুরু থেকে আরামবাগের রক্ষণে চাপ দিতে থাকে মোহামেডান। সপ্তম মিনিটে জাফর ইকবালের পাস ধরে দিয়াবাতের শট ফেরান আরামবাগ গোলরক্ষক আবুল কাশেম মিলন। একাদশ মিনিটে সজীবের নিচু ক্রস নিয়ন্ত্রণে নিলেও লক্ষ্যভ্রষ্ট শটে হতাশা বাড়ান মালির ফরোয়ার্ড […]
২০০ মিটারে সেরা জহির ও শিরিন

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ট্র্যাকে রোববার মেয়েদের ২০০ মিটারে ২৪ দশমিক ৬০ সেকেন্ড সময় নিয়ে সেরা হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর শিরিন। এ বিভাগে বাংলাদেশ সেনাবাহিনীর শরীফা খাতুন (২৫ সেকেন্ড) দ্বিতীয়, আনসার ও ভিডিপির কবিতা রায় (২৫ দশমিক ৭০ সেকেন্ড) তৃতীয় হয়েছেন। গত আসরে ইসমাইল খানের কাছে মুকুট হারানো জহির এবার সেরা হয়েছেন ২১ দশমিক ৪০ সেকেন্ড সময় […]
সিদ্ধান্তের ভার মেসির ওপর ছাড়লেন কোচ

গত শনিবার লা লিগায় গ্রানাদার বিপক্ষে ৪-০ গোলে জেতা ম্যাচের পর মেসিসহ কয়েক জন খেলোয়াড়ের অল্প কিছু সমস্যা ছিল বলে মঙ্গলবার জানিয়েছিলেন কুমান। সেদিনের অনুশীলনে অবশ্য ছিলেন মেসি। কিন্তু বুধবার প্রথম সেমি-ফাইনালের দিন সকালের অনুশীলনে ছিলেন না। স্পেনের কয়েকটি গণমাধ্যমে খবর অনুযায়ী, ঊরুর সমস্যায় ভুগছিলেন মেসি। পরে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে টাইব্রেকারে দলের ৩-২ ব্যবধানে জেতা […]