শেখ রাসেলের শুভসূচনা

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুক্রবার ব্রাদার্সকে ২-১ গোলে হারায় শেষ রাসেল। ত্রয়োদশ মিনিটে গোলরক্ষক মহিউদ্দিন পোস্ট ছেড়ে বেরিয়ে এসে বল গ্লাভসে নিলে ফ্রি কিক পায় শেখ রাসেল। বক্সের বাঁ দিক থেকে ফ্রি কিকে লক্ষ্যভেদ করেন মোহাম্মদ আব্দুল্লাহ। ২০১২-১৩ মৌসুমের চ্যাম্পিয়নদের দ্বিতীয় গোলটি করেন জিয়ানকার্লো লোপেস। বখতিয়ার দুইশবেকভের লং বল বক্স ছেড়ে বেরিয়ে এসে বিপদমুক্ত করতে গিয়ে […]
খেলোয়াড়ি জীবনের ইতি টেনে ডার্বির স্থায়ী কোচ রুনি

৩৫ বছর বয়সী রুনি আড়াই বছরের চুক্তিতে দায়িত্ব নিয়েছেন বলে শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় চ্যাম্পিন্সশিপের ক্লাবটি। এক বছর আগে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দল ডিসি ইউনাইটেড থেকে খেলোয়াড়-কোচ হিসেবে ডার্বিতে যোগ দেন রুনি। ক্লাবটির হয়ে তিনি খেলেছেন ৩৫ ম্যাচ। গত নভেম্বরে ফিলিপ কোকু বরখাস্ত হওয়ার পর থেকে ক্লাবটির অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করে […]
আবারও দ্রুততম মানব-মানবী ইসমাইল-শিরিন

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ট্র্যাকে শুক্রবার প্রতিযোগিতার প্রথম দিনে ছেলেদের ১০০ মিটার স্প্রিন্টে ১০ দশমিক ৫৫ সেকেন্ড সময় নিয়ে সেরা হন ইসমাইল। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো সেরা হলেন নৌবাহিনীর এই অ্যাথলেট। এই ইভেন্টে নৌবাহিনীর রকিবুল হাসান ১০ দশমিক ৬০ সেকেন্ড নিয়ে দ্বিতীয় এবং বাংলাদেশ সেনাবাহিনীর হাসান মিয়া ১০ দশমিক ৭০ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হয়েছেন। […]
বার্সেলোনার প্রেসিডেন্সিয়াল নির্বাচন স্থগিত

কাতালুনিয়া সরকারের বরাত দিয়ে শুক্রবার এই খবর দিয়েছে রয়টার্স। আগামী ২৪ জানুয়ারি হওয়ার কথা ছিল নির্বাচনটি। নতুন তারিখ জানানো হয়নি। ক্লাবটির প্রতিনিধিদের সঙ্গে শুক্রবার সাক্ষাত করে কাতালুনিয়া সরকারের প্রতিনিধি। ভাইরাসটির বিস্তার রোধে এক দিন আগে নতুন করে সেখানে চলাচলে বিধিনিষেধ জারি করা হয়। যথাযথ দায়িত্ব পালনে ব্যর্থতার দায়ে প্রবল চাপের মুখে গত অক্টোবরে সভাপতির পদ […]
ফ্রিস্টাইল ফুটবলে নাইজেরিয়ান বালকের বিশ্বরেকর্ড

নাইজেরিয়ার দক্ষিনাঞ্চলের শহর ওয়ারির সেই বিস্ময়বালকের নাম চিনোনসো ইশে। দ্বিতীয় আরেকটি বল মাথায় রেখে ৬০ সেকেন্ডে পা দিয়ে ১১১ বার বলে স্পর্শ করেছেন ইশে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ২০২১ সংস্করণে উঠেছে তার নাম। ইশের প্রেরণা লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদো ছাড়াও নাইজেরিয়ার সাবেক মিডফিল্ডার জে-জে ওকোচা। তবে সবকিছু নিজে থেকেই শিখেছেন বলে জানান তিনি। “কেউ আমাকে […]
প্রথমার্ধকে দায় দিলেন জিদান

মালাগায় গত বৃহস্পতিবার প্রতিযোগিতার দ্বিতীয় সেমি-ফাইনালে ২-১ গোলে হারে রিয়াল। প্রথমার্ধে বিলবাওয়ের হয়ে জোড়া গোল করেন রাউল গার্সিয়া। দ্বিতীয়ার্ধে ব্যবধান কমান করিম বেনজেমা। ম্যাচের দুই-তৃতীয়াংশের বেশি সময় বল দখলে রাখা রিয়ালের প্রথমার্ধের আক্রমণে ছিল না তেমন ধার। শেষ ৩০ মিনিটে তাদেরকে কিছুটা চেনা রূপে দেখা গেলেও প্রতিপক্ষের জমাট রক্ষণ ভাঙতে অতটা কার্যকর হতে পারেননি ভিনিসিউস-বেনজেমারা। […]
টিভি সূচি (শুক্রবার, ১৫ জানুয়ারি ২০২১)

শ্রীলঙ্কা-ইংল্যান্ড সিরিজ প্রথম টেস্ট (দ্বিতীয় দিন), বেলা ১০:৩০ সরাসরি: টেন ক্রিকেট, সনি টেন ২ অস্ট্রেলিয়া-ভারত সিরিজ চতুর্থ টেস্ট (দ্বিতীয় দিন), শনিবার ভোর ৬:০০ সরাসরি: সনি টেন ১, সনি সিক্স বিগ ব্যাশ লিগ মেলবোর্ন স্টার্স-অ্যাডিলেইড স্ট্রাইকার্স, দুপুর ২:১৫ সরাসরি: সনি সিক্স সৈয়দ মুশতাক আলি ট্রফি দিল্লি-কেরালা, বেলা ১২:৩০ পুদুচেরি-অন্ধ্রপ্রদেশ, সন্ধ্যা ৭:৩০ সরাসরি: স্টার স্পোর্টস ১ বাংলাদেশ […]
ঘরের মাঠে আর্সেনালের হোঁচট

এমিরেটস স্টেডিয়ামে বৃহস্পতিবারের ম্যাচটি গোলশূন্য ড্র হয়। দলটির বিপক্ষে লিগে টানা পাঁচ ম্যাচে পয়েন্ট হারাল আর্সেনাল; চার ড্র ও এক হার। শুরু থেকে বল দখলে এগিয়ে থাকা আর্সেনাল লক্ষ্যে প্রথম শট নিতে পারে ২০তম মিনিটে। ডি-বক্সের বাইরে থেকে পিয়েরে-এমেরিক অবামেয়াংয়ের শট ফেরান গোলরক্ষক। বিরতির আগে ভালো দুটি সুযোগ পায় ক্রিস্টাল প্যালেস। ফ্রি-কিকে কাছ থেকে জেমস […]
রিয়ালকে হারিয়ে ফাইনালে বিলবাও

মালাগায় বৃহস্পতিবার রাতে দ্বিতীয় সেমি-ফাইনালে ২-১ গোলে জিতেছে বিলবাও। সেভিয়ার মাঠে আগামী রোববার শিরোপা লড়াইয়ে তাদের প্রতিপক্ষ বার্সেলোনা। ম্যাচের দুই-তৃতীয়াংশের বেশি সময় বল দখলে রাখা রিয়ালের প্রথমার্ধের আক্রমণে ছিল না তেমন ধার। শেষ ৩০ মিনিটে তাদেরকে কিছুটা চেনা রূপে দেখা গেলেও প্রতিপক্ষের জমাট রক্ষণ ভাঙতে অতটা কার্যকর হতে পারেননি ভিনিসিউস-বেনজেমারা। রক্ষণ কিংবা আক্রমণ-দলের যখন যেখানে […]
ফ্রাঙ্কফুর্টে ফিরলেন রিয়ালের ইয়োভিচ

চুক্তির বিষয়টি বৃহস্পতিবার নিজেদের ওয়েবসাইটে জানায় উভয় ক্লাব। ২০১৯ সালে জার্মান ক্লাব ফ্রাঙ্কফুর্ট থেকেই ছয় কোটি ইউরো ট্রান্সফার ফিতে সান্তিয়াগো বের্নাবেউয়ে যোগ দিয়েছিলেন এই সার্বিয়ান ফুটবলার। তবে রিয়ালে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি তিনি। চোট ও নেতিবাচক কাণ্ডে বিভিন্ন সময় হয়েছেন শিরোনাম। সব প্রতিযোগিতা মিলে দেড় বছরে রিয়ালের হয়ে ৩২ ম্যাচে মাত্র দুই গোল করেছেন […]