ক্যাটাগরি

আবাহনীর তাবুতে ব্রাজিলিয়ান মিডফিল্ডার সিলভা

২৯ বছর বয়সী এই খেলোয়াড় বুধবার ঢাকায় পা রেখেছেন। ফেডারেশন কাপে গ্রুপ পর্বে দলের শেষ ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের বিপক্ষে খেলতে পারেননি তিনি। তাকে নকআউট পর্ব থেকে পাওয়ার আশা দলটির ম্যানেজার সত্যজিৎ দাস রূপুর। এরই মধ্যে আবাহনীতে যোগ দিয়েছেন আরেক ব্রাজিলিয়ান স্ট্রাইকার ফ্রান্সিসকো রদ্রিগেজ দে সৌজা ফিলহো। দলটি ফিরিয়ে এনেছে আফগানিস্তানের ডিফেন্ডার মাহিস সাইঘানিকে। […]

টিভি সূচি (বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০)

বিগ ব্যাশ লিগ হোবার্ট হারিকেন্স-ব্রিজবেন হিট, দুপুর ২:১৫ সরাসরি: সনি ক্রিকেট, সনি সিক্স   ফেডারেশন কাপ মুক্তিযোদ্ধা-আবাহনী, বিকেল ৩:১৫ শেখ জামাল-শেখ রাসেল, সন্ধ্যা ৫:৪৫ সরাসরি: টি স্পোর্টস   লা লিগা গ্রানাদা-ভালেন্সিয়া, রাত ১০:০০ আতলেতিকো মাদ্রিদ-গেতাফে, রাত ১২:১৫ সেল্তা ভিগো-ওয়েস্কা, রাত ১২:১৫ এলচে-রিয়াল মাদ্রিদ, রাত ২:৩০ ফেসবুক লাইভ   প্রিমিয়ার লিগ টটেনহ্যাম হটস্পার-ফুলহ্যাম, রাত ১২:০০ নিউক্যাসল […]

ম্যানচেস্টার ইউনাইটেডের নাটকীয় জয়

ওল্ড ট্র্যাফোর্ডে মঙ্গলবার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটি ১-০ গোলে জিতে পয়েন্ট টেবিলের দুই নম্বরে ওঠে ইউনাইটেড। গত রাউন্ডে লেস্টার সিটির মাঠে ২-২ ড্র করেছিল প্রতিযোগিতার সফলতম দলটি। ঘরের মাঠে শুরু থেকে বল দখলে ইউনাইটেড এগিয়ে থাকলেও প্রথম সুযোগ পায় উলভারহ্যাম্পটন। ত্রয়োদশ মিনিটে রুবেন নেভেসের শট ফিরিয়ে জাল অক্ষত রাখেন দাভিদ দে হেয়া। এর চার মিনিট […]

কাম্প নউয়ে বার্সাকে রুখে দিল এইবার

কাম্প নউয়ে মঙ্গলবার রাতে লিগ ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। কিকে গার্সিয়ার গোলে বার্সেলোনা পিছিয়ে পড়ার পর সমতা টানেন উসমান দেম্বেলে। দুই-তৃতীয়াংশের বেশি সময় বল দখলে রাখলেও বার্সেলোনার পারফরম্যান্স মোটেও আশানুরূপ ছিল না। সঙ্গে ম্যাচের শুরুতেই মার্টিন ব্রাথওয়েটের পেনাল্টি মিস এবং দ্বিতীয়ার্ধের শুরুতে নিজেদের ভুলেই গোল হজম। চোট কাটিয়ে ফেরা দেম্বেলে বদলি নেমে আশা জাগালেন […]

কষ্টের জয়ে বছর শেষ আর্সেনালের

ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে মঙ্গলবার ১-০ গোলে জিতেছে আর্সেনাল। আসরে দ্বিতীয়বারের মতো টানা দুই ম্যাচ জিতল তারা। গত রাউন্ডে চেলসিকে ৩-১ গোলে হারিয়ে সাত ম্যাচের জয় খরা কাটিয়েছিল দলটি। শুরু থেকে বল দখলে আর্সেনাল কিছুটা এগিয়ে থাকলেও প্রথমার্ধে কোনো দলের আক্রমণে খুব একটা ধার ছিল না। বিরতির আগে আর্সেনাল গোলের উদ্দেশে শট নিতে পারে কেবল […]

এলচের বিপক্ষে খেলবে আজার: জিদান

গত ২৮ নভেম্বর আলাভেসের বিপক্ষে ২-১ গোলে রিয়ালের হারা ম্যাচে পেশিতে চোট পেয়েছিলেন আজার। বড় দিনের ছুটির আগে গ্রানাদার বিপক্ষে ২-০ গোলে জেতা ম্যাচ দিয়ে দলে ফেরেন তিনি। নিজেদের পরের ম্যাচে বাংলাদেশ সময় বুধবার রাত আড়াইটায় এলচের মাঠে খেলবে শিরোপাধারীরা। এর আগের দিন সংবাদ সম্মেলনে আজারকে নিয়ে নিজের পরিকল্পনা জানান জিদান।  “আগামীকাল সে থাকবে এবং […]

আতলেতিকোর সঙ্গে কস্তার চুক্তি বাতিল

এক বিবৃতিতে মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছে লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দলটি। ৩২ বছর বয়সী কস্তার সঙ্গে তাদের চুক্তির মেয়াদ ছিল ২০২১ সালের জুন পর্যন্ত। লা লিগায় বুধবার ঘরের মাঠে গেতাফের বিপক্ষে খেলবে আতলেতিকো। আগের দিন মঙ্গলবার সংবাদ সম্মেলনে কোচ দিয়েগো সিমেওনে জানান চুক্তি বাতিলের কারণ।  “অনেক বছর আমরা একসঙ্গে কাটিয়েছি। সে আমাদের অনেক […]

আরিফুলের গোলে গ্রুপ সেরা সাইফ স্পোর্টিং

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার ‘বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ১-০ গোলে জিতেছে সাইফ। ৫৬তম মিনিটে জন ওকোলির বদলি নেমে গোলটি করেন আরিফুল। টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে সাইফ। উত্তর বারিধারাকে ৩-০ গোলে হারিয়ে প্রতিযোগিতা শুরু করা পল জোফেস পুটের দল দ্বিতীয় ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে উড়িয়ে দিয়েছিল ৬-১ ব্যবধানে। সাইফের জয়ে অপেক্ষা […]

প্রধানমন্ত্রীর কাছে বাঁচার আকুতি ফুটবলার শাজাহানের

অগ্রণী ব্যাংকের হয়ে চ্যাম্পিয়নশিপ লিগে খেলার পর ২০১৬-১৭ মৌসুমে রহমতগঞ্জে খেলা শাজাহান এতদিন এদিক-ওদিক থেকে সাহায্য নিয়ে ডায়ালাইসিস করছিলেন। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল কদিন আগে এক লাখ টাকা দিয়েছেন। কিন্তু সেরে উঠতে কিডনি প্রতিস্থাপন করা ছাড়া আর কোনো উপায় নেই বলে জানালেন ২৮ বছর বয়সী এই ফুটবলার। “২০১৬-১৭ মৌসুমের শেষে অসুস্থ হওয়ার […]

ব্রাদার্সকে উড়িয়ে আশায় উত্তর বারিধারা

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার ‘বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ব্রাদার্সকে ৩-০ গোলে হারায় উত্তর বারিধারা। তিন ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপে দ্বিতীয় স্থানে রয়েছে তারা। সাইফ স্পোর্টিংয়ের কাছে ৩-০ গোলে হেরে আসর শুরু করা উত্তর বারিধারা দ্বিতীয় ম্যাচে আরামবাগ ক্রীড়া সংঘের বিপক্ষে ৩-২ ব্যবধানে জিতেছিল। টানা তিন হারে গ্রুপ পর্ব থেকে ছিটকে গেল […]