ফুটবলাররা আগে থেকেই ক্লাবের পাশে দাঁড়াতে প্রস্তুত ছিল: সুয়ারেস

সংকটময় অবস্থায় আর্থিক ধাক্কা কিছুটা কাটিয়ে উঠতে খেলোয়াড়দের বেতনের ৭০ শতাংশ কেটে নেওয়া হবে বলে গত সোমবার জানায় বার্সেলোনা। এর কদিন আগে গণমাধ্যমে খবর আসে, খেলোয়াড়রা এই বেতন কাটার সিদ্ধান্তে এমকত নয়। এতে সমালোচনার মুখেও পড়তে হয় তাদের। বার্সেলোনার বিবৃতির আগে ওই দিনই এক ইনস্টাগ্রাম বার্তায় দলের খেলোয়াড়দের নিয়ে ওঠা এমন গুঞ্জন ভিত্তিহীন বলে উড়িয়ে […]
করোনাভাইরাস: ডেনমার্কে চলছে জামালের অনুশীলন

নিজের অফিসিয়াল ফেইসবুক পেজে শুক্রবার জামাল তিন মিনিটের একটি ভিডিও আপলোড করেছেন। সেখানে দেখা যায়, ড্রয়িং রুমে ঘাম ঝরাচ্ছেন সাইফ স্পোর্টিংয়ে খেলা এই মিডফিল্ডার। লিগ স্থগিত হয়ে যাওয়ার পর বাংলাদেশে থাকার সময়ে ১৯ বার টয়লেট টিস্যু জাগল করে ভিডিও আপলোড করেছিলেন জামাল।
দুই পায়ে মুগ্ধতা ছড়াচ্ছেন মোহামেডানের বাপ্পী

আজ লেফট-উইংয়ে তো কাল রাইট-উইংয়ে। পরের ম্যাচে তাকে দেখা গেল মাঝমাঠে। শেষ চার ম্যাচে বাপ্পীকে এভাবে ইচ্ছেমতো পজিশন বদলে পরীক্ষা করেন মোহামেডান কোচ শন লেন। সিদ্ধান্তেও পৌঁছেছেন। দুই পায়ে সমান ছন্দ থাকায় অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে তরুণ শিষ্যকে সামনের ম্যাচগুলোতে খেলানোর সিদ্ধান্ত পাকা করে ফেলেছেন তিনি। “আসলে আমরা ভেবেছিলাম বাপ্পী একজন স্ট্রাইকার বা উইঙ্গার। কিন্তু যখন […]
চলে গেলেন রিয়াল মাদ্রিদ কিংবদন্তি বেনিতো

এক বিবৃতিতে বৃহস্পতিবার ৭৩ বছর বয়সী বেনিতোর মৃত্যুর খবর জানায় রিয়াল। গত এক দশক ধরে তিনি অসুস্থ ছিলেন। ‘ক্লাব ইতিহাসের অন্যতম কিংবদন্তি’কে হারানোয় শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে মাদ্রিদের ক্লাবটি। ১৬ বছর বয়সে রিয়ালের একাডেমিতে যোগ দেওয়া বেনিতো ১৯৬৯ থেকে ১৯৮২ সাল পর্যন্ত খেলেন মূল দলে। ১৩ মৌসুমে ছয়বার জিতেন লিগ শিরোপা, কোপা দেল […]
করোনাভাইরাস: আক্রান্ত বার্সেলোনার ‘ড্রিম টিম’ এর ফুটবলার

নব্বইয়ের দশকের শুরুতে ডাচ কিংবদন্তি ও তখনকার কোচ ইয়োহান ক্রুইফের সময়ে বার্সেলোনার বিখ্যাত ‘ড্রিম টিম’ এর সদস্য ছিলেন কার্লোস। স্পেনের এক সংবাদমাধ্যমকে তিনি কভিড-১৯ রোগে আক্রান্ত হওয়ার কথা বৃহস্পতিবার জানান। “আমি ভালো অনুভব করছি। কিছুদিন ধরে আমার জ্বর ও পেশির ব্যথা ছিল। তবে এখন কেবল খাবারের স্বাদ বুঝতে পারছি না। আমি ওয়াইনের স্বাদ নিতে পারছি […]
এক বছর বেতন ছাড়া চলতে পারবে শীর্ষ ফুটবলাররা: তেভেস

অতি সংক্রামক কভিড-১৯ এর কারণে বিশ্বের অনেক দেশের মতো আর্জেন্টিনাতেও ফুটবল বন্ধ রয়েছে। বিশ্বের বাকি সব শীর্ষ পর্যায়ের খেলোয়াড়দের মতো তাই তেভেসও নেই খেলার মধ্যে। স্পেনে চলা জরুরি অবস্থার মধ্যে সঙ্কটে পড়েছে বার্সেলোনা। ক্লাবের কার্যক্রম সঠিকভাবে যাতে পরিচালিত হতে পারে, সেজন্য মূল দলের খেলোয়াড়রা তাদের পারিশ্রমিকের ৭০ শতাংশ কম নিচ্ছে। লিওনেল মেসি, ক্রিস্তিয়ানো রোনালদো, কিলিয়ান […]
করোনাভাইরাস: ত্রাণ সংগ্রহে বার্সেলোনার প্রীতি ম্যাচ

লা-লিগার ক্লাব ইগুয়ালাদা বৃহস্পতিবার এই ঘোষণা দিয়েছে। ইগুয়ালাদার পৌরসভা ইস্তাদিও মিউনিসিপাল দে লেসে ম্যাচটি অনুষ্ঠিত হবে। আপাতত পুরো পৃথিবীর মত স্পেনের ক্রীড়াঙ্গনও আছে স্থগিত। পরিস্থিতি নিরাপদ মনে হলে ম্যাচটি খেলা হবে বলে জানিয়েছে ইগুয়ালাদা। কভিড-১৯ রোগে যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে ইউরোপ। ইতালি ও স্পেন পরিণত হয়েছে মৃত্যুপুরীতে। সবচেয়ে নাজেহাল অবস্থা স্পেনের ইগুয়ালাদার। ইউরোপের […]
নিজের ভবিষ্যত নিয়ে অনিশ্চিত ইব্রাহিমোভিচ

গত ডিসেম্বরে এসি মিলানে যোগ দেওয়া ইব্রাহিমোভিচ চলতি মৌসুমে ইতালির ক্লাবটির হয়ে ১০ ম্যাচ খেলে করেছেন চার গোল। করোনাভাইরাসের জন্য আপাতত বন্ধ রয়েছে সেরি আ। মৌসুম শেষে মিলানের সঙ্গে শেষ হবে ইব্রাহিমোভিচের চুক্তির মেয়াদ। বার্সেলোনা, ইন্টার মিলান ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক স্ট্রাইকার মৌসুম শেষে অবসর নিতে পারেন বলে গুঞ্জন রয়েছে। ইব্রাহিমোভিচ জানান, তিনি এখনও […]
করোনাভাইরাস: ৭০ শতাংশ বেতন কম নেবেন আতলেতিকোর ফুটবলাররাও

স্প্যানিশ ক্লাবটি বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। মূল দল, নারী দল ও ক্লাবের ‘বি’ দলের সব খেলোয়াড় ও কোচরা নিজেদের মধ্যে এ বিষয়ে একমত হয়েছে। পাশাপাশি মূল দলের খেলোয়াড় ও ক্লাব পরিচালকরা সহায়তা দিয়ে নিশ্চিত করবেন যাতে ক্লাবের অন্য কর্মচারীরা এই সময়ে শতভাগ বেতন পান। দুই পক্ষই দেবে ৫০ শতাংশ করে। কদিন আগে বার্সেলোনার […]
‘স্থবির বিশ্ব যেন এক দুঃস্বপ্ন’

কভিড-১৯ মহামারী আকার ধারণ করায় বিশ্বের প্রায় সব ধরনের খেলাধুলা বন্ধ হয়ে গেছে। চলছে না দলগত অনুশীলনও। ভিদালের ক্লাব বার্সেলোনার সব খেলোয়াড়ও বেশ কিছুদিন ধরে নিজ বাড়িতে অবস্থান করছেন, নিজ দায়িত্বে তারা চালিয়ে যাচ্ছেন অনুশীলন। দিনের পর দিন এমন বন্দি জীবনে থাকার কারণেও বিষণ্নতা পেয়ে বসেছে ভিদালকে। নিজ দেশের একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে কোনো […]