ক্যাটাগরি

ব্রাজিলিয়ান মিগেলের জোড়া গোলে কিংসের জয়

রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বৃহস্পতিবার ২-১ গোলে জেতে কিংস। পেনাল্টি থেকে ব্যবধান কমান পুলিশের ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানিলো অগাস্তো আজেভেদো। প্রথম পর্বে বাংলাদেশ পুলিশকে ৩-০ গোলে হারিয়েছিল কিংস। ১৫ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে শিরোপা পথে ছুটছে তারা। দিনের অন্য ম্যাচে শেখ রাসেল ক্রীড়া চক্রের সঙ্গে ১- ১ ড্র করা আবাহনী লিমিটেড ৩২ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় […]

‘সিটির সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় ডে ব্রুইনে’

প্রিমিয়ার লিগে গত বুধবারের ম্যাচে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে ৫-১ গোলে হারায় সিটি। এর চারটিই করেন ডে ব্রুইনে, অন্যটি রাহিম স্টার্লিং। লিগে সিটির চতুর্থ খেলোয়াড় হিসেবে এক ম্যাচে চার বার জালের দেখা পেয়েছেন ডে ব্রুইনে। অন্য তিনজন হলেন সের্হিও আগুয়েরো (৩ বার), এদিন জেকো ও গাব্রিয়েল জেসুস। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৯ গোল করেছেন ডে ব্রুইনে। […]

১৭ বছরের ইউভেন্তুস অধ্যায়ের ইতি টানছেন কিয়েল্লিনি

ইতালিয়ান কাপের ফাইনালে বুধবার রাতে ইন্টার মিলানের কাছে ৪-২ গোল হারে ইউভেন্তুস। এরপর প্রিয় ক্লাব ছাড়ার কথা জানান কিয়েল্লিনি। এর আগে গত মাসের শেষের দিকে অভিজ্ঞ এই ডিফেন্ডার জানান, জুনে ইউরোপ ও লাতিন আমেরিকার চ্যাম্পিয়ন দলের যে মহারণ হতে যাচ্ছে, সেই ম্যাচটিই হবে জাতীয় দলের হয়ে তার শেষ ম্যাচ। আগামী ১ জুন ওয়েম্বলিতে খেলবে কোপা […]

এশিয়ান গেমস হকি বাছাইয়ে গ্রুপসেরা বাংলাদেশ

থাইল্যান্ডের ব্যাংককে বৃহস্পতিবার সিঙ্গাপুরকে ১-০ গোলে হারায় বাংলাদেশ। ১৯তম মিনিটে ব্যবধান গড়ে দেন রকিবুল হাসান। টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে পুল ‘বি’-এর গ্রুপ চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ। গত মঙ্গলবার শ্রীলঙ্কাকে ৩-১ গোলে হারিয়ে এশিয়ান গেমসে খেলা নিশ্চিত করেছিল দল। ইন্দোনেশিয়াকে ৩-১ গোলে হারিয়ে এশিয়ান গেমস হকি ডিসিপ্লিনের বাছাই শুরু করেছিল বাংলাদেশ ।

টিভি সূচি (বৃহস্পতিবার, ১২ মে ২০২২)

আইপিএল চেন্নাই সুপার কিংস-মুম্বাই ইন্ডিয়ান্স, রাত ৮টা টি স্পোর্টস টিভি, স্টার স্পোর্টস ১, গাজী টিভি   ফেয়ারব্রেক ফ্যালকন্স-টর্নেডোস, সন্ধ্যা ৬টা বার্মি আর্মি-ওয়ারিয়র্স, রাত ১০টা টি স্পোর্টস ডিজিটাল   বিপিএল বাংলাদেশ পুলিশ-বসুন্ধরা কিংস, বিকাল ৩:৪৫ টি স্পোর্টস টিভি, টি স্পোর্টস ডিজিটাল   লা লিগা রিয়াল মাদ্রিদ-লেভান্তে, রাত ১:৩০ টি স্পোর্টস টিভি

ইউভেন্তুসকে হারিয়ে ১১ বছর পর চ্যাম্পিয়ন ইন্টার

১১ বছর পর ইতালিয়ান কাপের শিরোপা জিতেছে ইন্টার। বুধবার রাতে রোমাঞ্চকর ফাইনালে ৪-২ গোলে জিতেছে ইতালিয়ান চ্যাম্পয়নরা।  নিকোলো বারেল্লার গোলে ইন্টার এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধের শুরুতে সমতা আনেন আলেক্স সান্দ্রো। দুই মিনিটের মাথায় ইউভেন্তুসকে এগিয়ে নেন দুসান ভ্লাহোভিচ। হাকান কানহানোগ্লু সফল স্পট কিকে সমতা আনার পর আরেকটি পেনাল্টি থেকে ইন্টারকে এগিয়ে নেন ইভান পেরিসিচ। দুই […]

ডে ব্রুইনের ৪ গোলে শিরোপার আরও কাছে সিটি

ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ৫-১ গোলে জিতেছে সিটি। ইংলিশ চ্যাম্পিয়নদের অন্য গোলটি করেছেন রাহিম স্টার্লিং। রিয়াল মাদ্রিদের বিপক্ষে হেরে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনাল থেকে বিদায়ের পর যেন তেতে আছে সিটি। টানা প্রিমিয়ার লিগে টানা দুই ম্যাচে করেছে ৫ গোল। আগের ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে জিতেছিল ৫-০ গোলে। অ্যাস্টন ভিলার বিপক্ষে কষ্টের জয়ে পয়েন্টের দিক থেকে সিটিকে […]

সহজ জয়ে চ্যাম্পিয়ন্স লিগের পথেই চেলসি

লিডসের মাঠে বুধবার রাতে ৩-০ গোলে জিতেছে চেলসি। শেষ দিকে দলের তৃতীয় গোলটি করেন রোমেলু লুকাকু। ৩৬ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে চেলসি। তাদের চেয়ে একটি ম্যাচ কম খেলা আর্সেনাল (৬৬) ও টটেনহ্যাম (৬২) যথাক্রমে আছে চতুর্থ ও পঞ্চম স্থানে। চতুর্থ মিনিটের প্রথম আক্রমণ থেকেই কাঙ্ক্ষিত গোল তুলে নেয় চেলসি। রিচি জেমসের কাট […]

একুয়েডরের খেলোয়াড় নিয়ে ফিফার তদন্ত

এক বিবৃতিতে বুধবার চিলির অভিযোগ বিষয়ে তদন্ত শুরুর কথা জানায় ফিফা। একুয়েডর ডিফেন্ডার বায়রন কাস্তিয়োকে নিয়ে অভিযোগ চিলি ফুটবল ফেডারেশনের। তাদের দাবি, কাস্তিয়োর জন্ম ১৯৯৫ সালে কলম্বিয়ার টুমাকোয়। কিন্তু একুয়েডর তাদের নথিতে উল্লেখ করেছে, ১৯৯৮ সালে একুয়েডরের শহর প্লায়াসে জন্ম তার। চিলির দাবি, ভুয়া পাসপোর্ট ও জন্মসনদ ব্যবহার করে (একুয়ডের ক্লাব) বার্সেলোনার এই খেলোয়াড় এবার […]

ওয়েম্বলির সেই চিত্র আর দেখতে চান না চেফেরিন

উয়েফা সভাপতি মনে করেন, ফুটবলকে রোল মডেল এবং সবার অনুপ্রেরণার উৎস হিসেবে গড়ে তুলতে আরো অনেক কাজ করতে হবে তাদের। গত ১১ জুলাই ওয়েম্বলিতে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে দর্শক এবং কর্মকর্তাদের মধ্যে সংঘর্ষ হয়। ওই আসরে টাইব্রেকারে ইংল্যান্ডকে হারিয়ে শিরোপা জেতে ইতালি। ম্যাচটিতে শতশত দর্শক নিরাপত্তা বেস্টনী ভেঙে স্টেডিয়ামে ঢুকে পড়ার চেষ্টা করে। এ ঘটনার জেরে […]