আমরা সেরাটা খেলতে পারিনি: গুয়ার্দিওলা

রিয়াল মাদ্রিদের বিপক্ষে সেমি-ফাইনালের প্রথম লেগে ৪-৩ গোলে জয়ের পর বুধবার সান্তিয়াগো বের্নাবেউয়ে ফিরতি লেগেও জয়ের সুবাস পাচ্ছিল সিটি। ৭৩তম মিনিটে দলকে এগিয়ে নেন রিয়াদ মাহরেজ। ৮৯ মিনিট পর্যন্ত দুই লেগ মিলিয়ে তারা এগিয়ে ৫-৩ গোলে। এরপরই গড়বড় হয়ে যায় সবকিছু। নির্ধারিত সময়ের শেষ মিনিটে ম্যাচে সমতা টানেন রদ্রিগো। দ্বিতীয়ার্ধে বদলি নামা এই ব্রাজিলিয়ান উইঙ্গার […]
মাঠে নামার আগে ‘নার্ভাস’ ছিলেন রিয়ালের নায়ক রদ্রিগো

চলতি মৌসুমে বেশ কবারই দলের ত্রাতা হয়েছেন রদ্রিগো। ২১ বছর বয়সী উইঙ্গার বেশ কিছু ম্যাচেই মাঠে নামার পর ঘুরিয়ে দিয়েছেন মোড়। তবে ম্যানচেস্টার সিটির বিপক্ষে বুধবার ছাড়িয়ে গেছেন যেন আগের সবকিছুকেই। দ্বিতীয়ার্ধের মাঝমাঝি সময় যখন মাঠে নামেন রদ্রিগো, রিয়াল তখন ফিরতে মরিয়া। কিন্তু কাজ হচ্ছিল না কিছুতেই। ৮৯ মিনিট পর্যন্তও দুই লেগ মিলিয়ে দুই গোলে […]
লিভারপুলের বিপক্ষে ফাইনাল রিয়াল কোচের কাছে ‘ডার্বি’

এটি শুনে অবশ্য খটকা লাগতে পারে অনেকের। এক শহরের দুই ক্লাব তো নয়ই, এক দেশের দুই ক্লাবও নয়। রিয়াল মাদ্রিদ ও লিভারপুলের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে পুরনো কিছু হিসাব-নিকাশের পালা থাকতে পারে বটে। তবে এই ম্যাচকে ‘ডার্বি’ বলা কঠিন। আনচেলত্তি তবু এই ফাইনালকে দেখছেন ‘ডার্বি’ হিসেবেই। পুরনো এক সত্ত্বা যে তার হৃদয়ে মিশে আছে এখনও! এই […]
ফাইনালে রিয়ালকে পেয়ে সালাহ বললেন, ‘হিসাব চুকানোর আছে’

সেমি-ফাইনালের দ্বিতীয় লেগে রোমাঞ্চ-উত্তেজনার চূড়ান্ত সীমা ছুঁয়ে বুধবার ম্যানচেস্টার সিটিকে ৩-১ গোলে হারায় রিয়াল। ফাইনালে উঠে যায় তারা দুই লেগ মিলিয়ে ৬-৫ গোলের অগ্রগামিতায়। ভিয়ারিয়ালকে হারিয়ে আগেই ফাইনালের মঞ্চে উঠে গেছে লিভারপুল। ২০১৭-১৮ মৌসুমের ফাইনালেও মুখোমুখি হয়েছিল রিয়াল আর লিভারপুল। সেবার সালাহর অসাধারণ পারফরম্যান্সে ফাইনালে উঠেছিল তার দল। কিন্তু ফাইনালে সের্হিও রামোসের চ্যালেঞ্জে তিনি কাঁধে […]
‘নাম যখন রিয়াল মাদ্রিদ, সম্ভব তখন সবকিছুই’

পিএসজি, চেলসি, ম্যানচেস্টার সিটি-একেকটি বড় নাম, ফেভারিট প্রতিপক্ষ, শিরোপা জয়ের দাবিদার। শেষ ষোলো থেকে সেমি-ফাইনাল পর্যন্ত বাধার এরকম পাহাড় ডিঙিয়েই এখন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদ। পিএসজির বিপক্ষে নাটকীয়ভাবে ঘুরে দাঁড়ানোর পর চেলসির বিপক্ষে অসাধারণ প্রত্যাবর্তন। মনে হচ্ছিল, সবকিছুই দেখিয়ে দিয়েছে রিয়াল। কিন্তু রোমাঞ্চ-উত্তেজনার নতুন উপাখ্যান রচনা করল তারা ম্যানচেস্টার সিটির বিপক্ষে সেমি-ফাইনালে। সিটির বিপক্ষে […]
শেষ মুহূর্তেও হারার কথা ভাবেননি আনচেলত্তি

ম্যাচের নির্ধারিত সময়ের যখন এক মিনিট বাকি, রিয়াল মাদ্রিদ তখনও দুই গোলে পিছিয়ে। চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে প্রথম লেগের মতো দ্বিতীয় লেগেও জিতে ফাইনালের সুবাস পেতে শুরু করেছে ম্যানচেস্টার সিটি। কিন্তু শেষের আগে শেষ বলে কোনো কিছু যে নেই রিয়ালের অভিধানে! ৯০ মিনিটে রদ্রিগোর গোলে নতুন আশার সঞ্চার, পরের মিনিটে এই ব্রাজিলিয়ানের দুর্দান্ত হেডেই সমতা। এরপর […]
টিভি সূচি (বৃহস্পতিবার, ৫ মে ২০২২)

আইপিএল দিল্লি ক্যাপিটালস-সানরাইজার্স হায়দরাবাদ, রাত ৮টা টি স্পোর্টস, গাজী টিভি, স্টার স্পোর্টস ১, স্টার স্পোর্টস ২ ইউরোপা লিগ (সেমি-ফাইনাল দ্বিতীয় লেগ) আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট-ওয়েস্ট হ্যাম ইউনাইটেড, রাত ১টা সনি টেন ২ রেঞ্জার্স-লাইপজিগ, রাত ১টা সনি সিক্স ইউরোপা কনফারেন্স লিগ (সেমি-ফাইনাল দ্বিতীয় লেগ) রোমা-লেস্টার সিটি, রাত ১টা সনি টেন ১ মার্সেই-ফেইনুর্ড, রাত ১টা সনি টেন […]
রূপকথার প্রত্যাবর্তনে সিটিকে হারিয়ে ফাইনালে রিয়াল

সান্তিয়াগো বের্নাবেউয়ে বুধবার রাতে সেমি-ফাইনালের দ্বিতীয় লেগে ৮৯ মিনিট পর্যন্তও ১-০ গোলে, দুই লেগ মিলিয়ে ৫-৩ গোলে এগিয়ে ফাইনালের প্রহর গুনছিল ম্যানচেস্টার সিটি। তবে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে রিয়াল ম্যাচ জিতে নেয় ৩-১ গোলে। ৬-৫ গোলের অগ্রগামিতায় নিশ্চিত করে প্যারিসের ফাইনালের টিকেট। আগামী ২৮ মে শিরোপা লড়াইয়ে আরেক ইংলিশ ক্লাব লিভারপুলের মুখোমুখি হবে চ্যাম্পিয়ন্স লিগের রেকর্ড […]
রেকর্ড দামে বিক্রি মারাদোনার ‘হ্যান্ড অব গড’ জার্সি

লন্ডনে মারাদোনার জার্সিটি নিলামে তুলেছিল নিলামকারী প্রতিষ্ঠান সাদারবিস। ঘোষণা অনুযায়ী বুধবার ছিল বিডিংয়ের শেষ দিন। ক্রেতার নাম অবশ্য প্রকাশ করা হয়নি। এর আগে ক্রীড়াজগতে ম্যাচে পরা কোনো জার্সির নিলামে সর্বোচ্চ মূল্য উঠেছিল ৫৬ লাখ ৪০ হাজার ডলার। ২০১৯ সালে নিউ ইয়র্ক ইয়াঙ্কিজ কিংবদন্তি বেব রুথের বেসবল জার্সি এই দামে বিক্রি হয়। একই বছর নিউ ইয়র্কে […]
ওয়েস্ট হ্যাম সমর্থকদের ওপর আইনট্রাখট সমর্থকদের হামলা

ইউরোপা লিগের সেমি-ফাইনালের দ্বিতীয় লেগে বৃহস্পতিবার জার্মান ক্লাব আইনট্রাখটের মাঠে খেলবে ওয়েস্ট হ্যাম। এর আগের দিন ইংলিশ ক্লাব ওয়েস্ট হ্যামের একদল সমর্থক হামলার শিকার হন। জার্মান পুলিশ জানিয়েছে, সামান্য আহত অবস্থায় একজনকে হাসপাতালেও নিতে হয়েছে। পুলিশ বলছে, বুধবার সকালে ওয়েস্ট হ্যাম সমর্থকরা একটি পাবের সামনে জড়ো হয়েছিল। সেখানে দুটি ভ্যান এসে থামে। প্রত্যক্ষদর্শীরা জানান, আইনট্রাখট […]