ক্যাটাগরি

মায়োর্কাকে হারিয়ে দুইয়ে ফিরল বার্সেলোনা

কাম্প নউয়ে রোববার রাতে লা লিগার ম্যাচে ২-১ গোলে জিতেছে বার্সেলোনা। মেমফিস ডিপাই স্বাগতিকদের এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান সের্হিও বুসকেতস। শেষ দিকে একটি গোল শোধ করে সফরকারীরা। আগের দিন এস্পানিওলকে হারিয়ে চার ম্যাচ বাকি থাকতে লিগ শিরোপা পুনরুদ্ধার করে রিয়াল মাদ্রিদ। শীর্ষ চারে থেকে চ্যাম্পিয়ন্স লিগে ফেরার লড়াইয়ে নিজেদের অবস্থান কিছুটা শক্ত করল বার্সেলোনা। […]

ল্যাম্পার্ডের এভারটনে ধরাশায়ী চেলসি

নিজেদের মাঠে রোববার প্রিমিয়ার লিগের ম্যাচে ১-০ গোলে জিতেছে এভারটন। দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রিশার্লিসন। গডিসন পার্কে চেলসির বিপক্ষে প্রিমিয়ার লিগে সবশেষ তিন ম্যাচে জয় পেল এভারটন। ১৯৭০ থেকে ১৯৭৩ সালের মধ্যে লন্ডনের ক্লাবটির বিপক্ষে তারা ঘরের মাঠে টানা চার ম্যাচ জিতেছিল। বল দখল, আক্রমণ সবকিছুতেই এগিয়ে থাকা চেলসি বার […]

জুনে মালয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবেন সাবিনারা

বাফুফে রোববার এক বিবৃতিতে জানায়, জুনের ফিফা উইন্ডোতে হবে এই ম্যাচ দুটি। সিলেট জেলা স্টেডিয়ামে ২৩ ও ২৬ জুন মালয়েশিয়ার মুখোমুখি হবেন সাবিনা-কৃষ্ণারা। মেয়েদের জাতীয় দল সবশেষ খেলেছিল গত বছরের সেপ্টেম্বরে। উজবেকিস্তানে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ‘জি’ গ্রুপে নিজেদের দুই ম্যাচেই বড় ব্যবধানে হারে গোলাম রব্বানী ছোটনের দল। জর্ডানের বিপক্ষে ৫-০ গোলে হারের পর ইরানের […]

শঙ্কা কাটিয়ে জয়ে ফিরল মোহামেডান

কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে রোববার প্রিমিয়ার লিগ ফুটবলে স্বাধীনতাক ক্রীড়া সংঘকে ৩-২ গোলে হারিয়েছে মোহামেডান। জোড়া গোল করেছেন নাইজেরিয়ান ওবি মোনেকে। অন্য গোলটি শাহেদ মিয়ার। শেষ দিকে স্বাধীনতার পক্ষে গোল দুটি করেন রাসেল আহমেদ ও বিশাল দাস। আগের ম্যাচে শেখ রাসেল ক্রীড়া চক্রের সঙ্গে ড্র করা মোহামেডান টেবিলে ষষ্ঠ স্থানেই রইল। ১৩ ম্যাচে ৫ […]

আতলেতিকোর সমস্যা কোথায়, বুঝতে পারছেন না ওবলাক

গত মৌসুমের লা লিগা চ্যাম্পিয়ন আতলেতিকো চলতি মৌসুমে প্রায় শুরু থেকেই ছিল শিরোপা লড়াইয়ের বাইরে। তাদের নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ যেখানে চার রাউন্ড হাতে রেখে লিগ নিশ্চিত করে ফেলেছে, সেখানে সিমেওনের দলকে লড়তে হচ্ছে শীর্ষ চারে থাকতেই। গত মার্চে দারুণ খেলার পর এপ্রিল মাসে খেই হারিয়ে ফেলে আতলেতিকো। চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির কাছে দুই লেগ […]

চোট কাটিয়ে ফিরছেন ফাতি

লিওনেল মেসি বার্সেলোনা ছাড়ার পর কাতালান ক্লাবটির দশ নম্বর জার্সি পান ফাতি। কিন্তু চোটের সঙ্গে সখ্যতায় বেশিরভাগ সময় মাঠের বাইরেই কাটছে তার। দুই মাসের বেশি সময় বাইরে থাকার পর গত জানুয়ারিতে মাঠে ফিরেছিলেন। কিন্তু ক’দিনের ব্যবধানে ফের চোটে পড়েন। এ দফায় হ্যামস্ট্রিংয়ের সেই চোট কাটিয়ে তিন মাসের বেশি সময় পর মাঠে ফিরতে যাচ্ছেন এই উইঙ্গার। […]

শিরোপা জিততে কি করতে হবে জানে সিটি: গুয়ার্দিওলা

নিজেদের ম‍্যাচে কষ্টের জয়ে শনিবার কিছুক্ষণের জন‍্য পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠেছিল লিভারপুল। লিডস ইউনাইটেডের মাঠে ৪-০ ব‍্যবধানের জয়ে ফের তাদের দুইয়ে নামিয়ে দেয় সিটি। স্কোর লাইন যেমন বলছে, ততটা দাপুটে জয় পায়নি গত আসরের চ‍্যাম্পিয়নরা।  ৩৪ ম‍্যাচে ৮৩ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। ১ পয়েন্ট কম নিয়ে ঠিক পেছনেই আছে লিভারপুল।  লিগের এই পর্যায়ে এসে আর […]

বায়ার্নে পরিবর্তনের আভাস দিলেন নাগেলসমান

আলিয়াঞ্জ অ্যারেনায় গত ২৩ এপ্রিল বরুশিয়া ডর্টমুন্ডকে ৩-১ গোলে হারিয়ে টানা দশম শিরোপা জেতে বায়ার্ন। চ‍্যাম্পিয়নের বেশে খেলতে নেমে মাইন্সের বিপক্ষে ৩-১ গোলে হেরে গেছে জার্মানির সফলতম দলটি। পয়েন্ট টেবিলে নয় নম্বরে থাকা দলের বিপক্ষে তাদের পারফরম‍্যান্স ছিল হতাশাজনক। নাগেলসমান মনে করেন, লিগে টানা সাফল্যের জন‍্য হয়তো খেলোয়াড়দের মধ্যে লড়াকু মানসিকতার ঘাটতি ছিল এই ম‍্যাচে। […]

২৪ ট্রফির রেকর্ড গড়ে সমর্থকদের সঙ্গে মার্সেলোর উদযাপন

সেই ২০০৭ সালের জানুয়ারিদে ব্রাজিলের ফ্লুমিনেন্স থেকে রিয়ালে পা রেখেছিলেন মার্সেলো। দিনের সেই ১৮ বছর বয়সী টগবগে তরুণ বছরের পর বছর মাঠ দাপিয়ে এখন দাঁড়িয়ে ক্যারিয়ার সায়াহ্নে। এই গৌধূলি বেলায় পেলেন ক্লাবের হয়ে আরেকটি ট্রফি জয়ের স্বাদ এবং পা রাখলেন নতুন উচ্চতায়। এবারের লা লিগা জিতে রিয়ালের হয়ে ২৪টি ট্রফি জেতা হয়ে গেল মার্সেলোর। ক্লাবের […]

অনন্য কীর্তি গড়ে আরও শিরোপায় তাকিয়ে আনচেলত্তি

লা লিগায় শনিবার এস্পানিওলকে ৪-০ গোলে হারিয়ে রেকর্ড ৩৫তম বারের মতো স্পেনের শীর্ষ লিগে চ্যাম্পিয়ন হয়েছে রিয়াল। লিগের চার রাউন্ড বাকি থাকতেই লিগ শিরোপা নিশ্চিত করল তারা, ১৯৮৯-৯০ মৌসুমের পর এটাই তাদের দ্রুততম সময়ে লিগ জেতার কীর্তি। রিয়ালের লিগ জয় দিয়ে দারুণ এক অর্জনে নাম লেখা হয়ে গেল আনচেলত্তির। প্রথম কোচ হিসেবে তিনি পেলেন ইউরোপের […]