ক্যাটাগরি

ওটিটিতে ‘দ্য ম্যাট্রিক্স রেজারেকশনস’

এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, আগামী ১২ মে ‘অ্যামাজন প্রাইম ভিডিও ইন্ডিয়া’য় দেখা যাবে ম্যাট্রিক্স সিরিজের সর্বশেষ সিনেমাটি। ‘অ্যামাজন প্রাইম ভিডিও ইন্ডিয়া’র ইন্সটাগ্রাম হ্যান্ডেলে বৃহস্পতিবার একটি পোস্টে ঘোষণাটি দেওয়া হয়। সিনেমাটি ইংরেজি, হিন্দি, তামিল, তেলেগু, মালায়ালাম ও কন্নড় ভাষায় মুক্তি পেতে যাচ্ছে। হলিউডি এ সিনেমায় বরাবরের মতোই ‘নিও’ চরিত্রে অভিনয় করেছেন কিয়ানু রিভস এবং ‘ট্রিনিটি’ চরিত্রে […]

কলকাতা চলচ্চিত্র উৎসবে জয়া আহসানের ‘ঝরা পালক’

উৎসবের বেঙ্গলি প্যানোরমা বিভাগে স্পেশাল স্ক্রিনিংয়ের জন্য সিনেমাটি মনোনয়ন পেয়েছে বলে এক ফেইসবুক পোস্টে জানান জয়া আহসান। এটি পরিচালনা করেছেন টালিগঞ্জের নির্মাতা সায়ন্তন মুখোপাধ্যায়। চলতি বছরের জানুয়ারিতে কলকাতার উৎসব আয়োজনের প্রস্তুতির মধ্যে করোনাভাইরাসের হানায় তা স্থগিত করা হয়েছিল; ২৭ এপ্রিল থেকে ১ মে চলচ্চিত্রর এ আসর বসছে। এতে জীবনানন্দ দাশের দুই বয়সের চরিত্রে অভিনয় করেছেন […]

ঢাকায় আসছে কলকাতার ‘তালপাতার সেপাই’

জুনে ঢাকার একটি মিলনায়তনে ব্যান্ডটি পারফর্ম করবে বলে জানিয়েছেন কনসার্টের আয়োজক প্রতিষ্ঠান ঢাকা ব্রডকাস্ট। ব্যান্ডের ফেইসবুক পেইজ থেকে এক ঘোষণাও বিষয়টি জানানো হয়েছে। তরুণ দুই শিল্পী প্রীতম দাস ও সুমন ঘোষের গড়া ‘তালপাতার সেপাই’ কলকাতার পাশাপাশি ঢাকার তরুণদের মাঝেও বেশ জনপ্রিয়। ঢাকা ব্রডকাস্টের সিইও রুদান আল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জুনেই কনসার্টটির আয়োজন করছেন […]

আসছে ফেলুদার নতুন সিনেমা

সত্যজিৎপুত্র সন্দীপ রায় আনন্দবাজার পত্রিকাকে জানিয়েছেন, নতুন সিনেমা হত্যাপুরীর ‍শুটিং মে মাসে শুরু করছেন তিনি। সত্যজিৎ রায় হত্যাপুরীর গল্প সাজিয়েছিলেন পুরীর ঘটনা নিয়ে। সেজন্য শুটিং করতে সদলবলে পুরীতে যাচ্ছেন সন্দীপ।   তিনি বলেছেন, “আমি এবং আমার দল ইতোমধ্যেই পুরীতে গিয়ে শুটিংয়ের জায়গা দেখে এসেছি। মে মাসের শেষ থেকে শ্যুটের ইচ্ছে। যত দ্রুত সম্ভব শ্যুট শেষ […]

আলিফ লায়লা যেভাবে এসেছিল বিটিভিতে

সেই দশকে বিটিভিতে প্রচারিত সব বিদেশি টিভি সিরিয়ালকে ছাপিয়ে ‘আলিফ লায়লা’ উঠে গিয়েছিল জনপ্রিয়তার চূড়ায়; প্রতি শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর টিভি সেটের সামনে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় থাকতেন দর্শকরা। ভারতীয় প্রযোজনা সংস্থা সাগর এন্টারটেইনমেন্ট লিমিটেডের ব্যানারে সুভাষ সাগরের প্রযোজনায় সিরিয়ালটি নির্মাণ করেন আনন্দ সাগর, প্রেম সাগর ও মতি সাগর। ১৯৯৩ সালে তিন শতাধিক […]

সৌমিত্রের বায়োপিকে তথ্য বিকৃতির অভিযোগ

গত পহেলা বৈশাখে মুক্তি পাওয়া এ সিনেমাটির বেশ কিছু দৃশ্য নিয়ে প্রয়াত অভিনেতার মেয়ে পৌলমী বসু ও এক আত্মীয় আপত্তি তুলেছেন বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা। সৌমিত্র চট্টোপাধ্যায়ের আত্মীয় শ্রমণা ঘোষ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, সিনেমাটিতে এমন অনেক দৃশ্য বা তথ্য রয়েছে, যা একেবারেই ভ্রান্ত। সিনেমাটি দেখতে গিয়ে তারা ‘মানসিকভাবে আহত’ হয়েছেন বলেও প্রতিক্রিয়া জানিয়েছেন শ্রমণা। তাকে […]

আসছে বিটিএসের নতুন অ্যালবাম

কে পপ তারকা ও ভক্তদের মধ্যে যোগাযোগ স্থাপনকারী অ্যাপ ‘উইভার্স’ এ দক্ষিণ কোরীয় বিনোদন সংস্থা বিগ হিট মিউজিক বিটিএসের নতুন অ্যালবাম আসার খবর জানিয়ে বিবৃতি দেয়। নতুন অ্যালবামের জন্য ভক্তদের ভালোবাসা ও সমর্থন চেয়ে বিবৃতিতে বলা হয়, “আগামী ১০ জুন বিটিএস আরেকটি নতুন অ্যালবাম নিয়ে আসতে যাচ্ছে। নতুন অ্যালবাম সম্বন্ধে পরবর্তীতে বিশদভাবে জানানো হবে।“ যুক্তরাষ্ট্রভিত্তিক […]

ঈদে মিউজিক ভিডিও নিয়ে আসছেন দীঘি

মিউজিক ভিডিওটি আরটিভির ঈদের বিশেষ অনুষ্ঠানে ও আরটিভি মিউজিক ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। গানটি সুর ও সংগীত আয়োজন করেছেন শওকত আলী ইমন। গীতিকার মিজানুর রহমানের লেখা গানটিতে কন্ঠ দিয়েছেন আরটিভির বাংলার গায়েনের শিল্পী লাবনী। ভিডিও নির্মাণ করেছেন উজ্জল রহমান। কোরিওগ্রাফিতে ছিলেন আসাদ খান। দীঘি বলেন, “কাজটি আমার কাছে […]

‘জোসনা’ হওয়ার প্রস্তাব ফিরিয়েছিলেন রোজিনা

বুধবার নিজের ৬৮তম জন্মদিনে বিষয়টি সামনে আনেন তিনি। চার দশকের ক্যারিয়ারে ‘রঙিন রূপবান’, ‘রাজনন্দিনী’, ‘রাজকন্যা’, ‘ রাজসিংহাসন’,‘ আলীবাবা সিন্দাবাদ’,‘নাগপূর্ণিমা’সহ বেশ কয়েকটি লোককাহিনি নির্ভর চলচ্চিত্রে অভিনয় করে সাফল্য পেয়েছিলেন রোজিনা। রোজিনা বলেন, “তখন অনেকেই আমার সাফল্যে ঈর্ষান্বিত হয়ে বলেছিলেন, রোজিনা ফোক-ফ্যান্টাসির অভিনয় ছাড়া কিছুই জানে না। অথচ আমার ক্যারিয়ারে ‘কসাই’, ‘জীবনধারা’, ‘দিনকাল’, ‘সুরুজ মিয়া’র মতো ভিন্নধারার […]

এক দশকের মধ্যে প্রথমবার গ্রাহক কমেছে নেটফ্লিক্সের

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মত বড় বাজারগুলোতে গ্রাহক ফি বাড়ানো এবং রাশিয়া থেকে সেবা গুটিয়ে নেওয়ার কারণেই নেটফ্লিক্সের গ্রাহক সংখ্যায় এই পতন। এছাড়া অ্যামাজন ও অ্যাপলের মতো কোম্পানির পাশপাশি ডিজনির মত প্রচলিত ধারার বড় গণমাধ্যমও স্ট্রিমিং সেবায় বিনিয়োগ করায় তীব্র প্রতিযোগিতার মুখোমুখি হতে হচ্ছে নেটফ্লিক্সকে। নেটফ্লিক্সের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রাহক […]