জয়ার ঝুলিতে আবারও ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড

কলকাতায় ‘জয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২০’এর চতুর্থ আসর বসেছিল ৩১ মার্চ। আর এই আয়োজনে ‘রবিবার’ ও ‘বিজয়া’ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী (সমালোচক) বিভাগে পুরস্কার জয় করেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। ফিল্মফেয়ার কর্তৃপক্ষ তাদের ফেইসবুক পেইজ ও ওয়েবসাইটে খবরটি জানায়। ২০১৮ সালে জনপ্রিয় শাখায় ‘বিসর্জন’ সিনেমায় অভিনয়ের জন্য জয়া আহসান ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জয় করেছিলেন। এছাড়া […]
গানটা আমার জীবনের বড় পাওয়া: আমিদ

হিন্দি ভাষায় কুমারের কথায় অনলাইন গেমস ফ্রি ফায়ারের থিম সংটিকে কণ্ঠ দেন বিশাল দাদলানি। গানের ভিডিওতে ভিডিও নেচেছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা হৃতিক রোশান। বাংলা সংস্করণটি লিখেছেন কাশফী আহসান ও ডিজে আকস। গানটির সংগীত সমন্বয় করেছেন ডিজে আকস; গানের উদ্যোগ নিয়েছে ইউনিভারসেল মিউজিক ইন্ডিয়া। আমিদ হোসেন চৌধুরী গ্লিটজ বলেন, এই গানটার সঙ্গে থাকতে পেরে সৃষ্টিকর্তার কাছে […]
মহামারী: অর্ধেক আসন খালি রেখেই চলছে সিনেমা হল

মহামারীর মধ্যে সাত মাস ধরে বন্ধ থাকা দেশের সব সিনেমা হল গত বছরের ১৬ অক্টোবর থেকে অর্ধেক আসন খালি রাখার শর্তে খোলার অনুমতি দিয়েছিল সরকার। হল মালিকদের সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির উপদেষ্টা সুদীপ্ত কুমার দাস জানান, এখনও সেই নিয়মেই সিনেমা হল চলছে। দেশে করোনাভাইরাসের সংক্রমণ ফের বাড়তে থাকায় সোমবার সব ধরনের জনসমাগম সীমিত করার নির্দেশনা জারি করেছে সরকার। […]
কোভিড-১৯: তবুও ভালো আছেন মিতা হক

মিতা হকের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন তার কন্যা ফারহিন খান জয়িতা। বাসাতে ‘আইসোলেশন’য়ে তিনি ভালো ছিলেন বলে জানান তার পরিবারের সদস্য। বুধবার তাকে হাসপাতালে স্থানান্তর করা হলে সামাজিক মাধ্যমে নানান খবর ছড়িয়ে যায়। এরপর তার জামাতা, অভিনেতা মোস্তাফিজ শাহীন বলেন, “ডাইয়ালাইসিসের নিয়মিত রোগী হওয়ার জন্যই তাকে নিবিড় পরিচর্যার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।” বন্ধু […]
কোভিড-১৯: সংগীত পরিচালক ফরিদ আহমেদ হাসপাতালে

২৫ মার্চ করোনাভাইরাস শনাক্তের পরপরই রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে তাকে ভর্তি করা হয়েছে বলে জানান তার স্ত্রী শিউলি আক্তার। চিকিৎসকের বরাতে শিউলি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ফরিদ আহমেদের ফুসফুসের ৬০ ভাগ সংক্রমিত হয়েছে। তার শ্বাসকষ্ট রয়েছে; প্রতিদিন ১৫ লিটারের মতো অক্সিজেন লাগছে। ফিরোজ সাঁইয়ের হাত ধরে ‘স্পন্দন’-এর মধ্য দিয়ে সংগীতের সঙ্গে আনুষ্ঠানিকভাবে পথচলা […]
নায়িকা হয়ে চলচ্চিত্রে তাসনুভা তিশা

ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন বড়পর্দার অভিনেতা শিপন। ছবিটি পরিচালনা করছেন পার্থ সরকার; চিত্রনাট্যও লিখেছেন তিনি। ক্ল্যাপবোর্ড এন্টারটেইনমেন্টের প্রযোজনায় চলচ্চিত্রটি পহেলা বৈশাখে দেশীয় একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে বলে জানান পরিচালক। তাসনুভা তিশা বলেন, “আমি এখানে একজন সিনেমার নায়িকা চরিত্রে অভিনয় করছি, যার নাম এশা। কোভিডের লকডাউনের পর যে তার স্কুলের বন্ধুদের সঙ্গে অনেকদিন পর […]
বলিউডের ছবি: আবেদন নিয়েই অনিশ্চয়তা

গত বছরের নভম্বেরে তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে বৈঠকে বলিউডের ছবি আমদানির দাবি তুলেছিল হল মালিকদের সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি। বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সঙ্গে বৈঠক আনুষ্ঠানিকভাবে মন্ত্রণালয়ে আবেদন করার কথা জানিয়েছিলেন মন্ত্রী। চার মাস পেরোলেও আবেদনের জন্য সংগঠনগুলো নিজেদের মধ্যে ঐক্যমতে আসতে […]
সৃজিতের হাত ধরে ফিরছেন নায়ক উত্তম কুমার

ভারতীয় বাংলা ছবির মহানায়ক হিসেবে খ্যাত উত্তম কুমারকে নিয়ে ছবি তৈরি করতে যাচ্ছেন চিত্রপরিচালক সৃজিত মুখোপাধ্যায়। এই ছবিতে স্বয়ং উত্তম কুমারকেই দেখা যাবে। আর অসম্ভব কাজটি সম্ভব করা হবে ‘ভিজ্যুয়াল ইফেক্ট’য়ের মাধ্যমে। এই বিষয়ে আনন্দবাজার ডটকম’কে সৃজিত বলেন, “উত্তম কুমারের ৫৪টি ছবির ফুটেজ নিয়ে ভিএফএক্স’য়ের মাধ্যমে আরও একবার পর্দায় জীবন্ত করে তোলা হবে তাকে। মহানায়কের […]
মা হয়েছেন এমা স্টোন

‘দি অ্যামেইজিং স্পাইডার-ম্যান’ খ্যাত অভিনেত্রী এমা স্টোন ও পরিচালক, কমেডিয়ান ডেভ ম্যাকক্যারি তাদের প্রথম সন্তানকে স্বাগতম জানিয়েছেন ১৩ মার্চ। ব্যস এইটুকুই খবর। ছেলে না মেয়ে হয়েছে? নাম কী রাখা হয়েছে কোনো কিছুই প্রকাশ করেননি এই হলিউড দম্পতি। এমনকি সন্তান হওয়ার খবরও পাওয়া গিয়েছে তাদের পরিচিত সূত্রের মাধ্যমে। সেই সূত্রের বরাত দিয়ে বিনোদন-ভিত্তিক মার্কিন ওয়েবসাইট টিএমজি […]
ওমর সানী-মৌসুমীর ছেলে স্বাধীনের বিয়ে

স্বাধীন ফেইসবুকে জানান, ২৬ মার্চ বিয়ে সেরেছেন তিনি; পাত্রীর নাম সাদিয়া রহমান। কুমিল্লায় জন্ম নেওয়া সাদিয়ার বেড়ে উঠা ও পড়াশোনা কানাডায়। স্বাধীন ও সাদিয়ার বন্ধুত্ব থেকে ভালোলাগা তৈরি হয়; পরে পারিবারিকভাবে দু’জনের বিয়ের আয়োজন করা হয়। ঈদের পর তাদের বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে; এতে দুই পরিবারের সদস্য ছাড়াও মৌসুমী-ওমর সানীর সহশিল্পী, নির্মাতাদেরও আমন্ত্রণ জানানো […]