করোনাভাইরাসে আক্রান্ত আমির খান

‘লাল সিং চাড্ডা’ ছবির কাজ নিয়ে ব্যস্ত থাকার মধ্যেই করোনাভাইরাসে আক্রান্ত হলেন বলিউড অভিনেতা আমির খান। এই অভিনেতার মুখপাত্র আক্রান্তের খবর নিশ্চিত করে বলেন, “আমির খানের কোভিড-১৯ পজেটিভ। তিনি মুম্বাইয়ের বান্দ্রা’তে নিজ বাসায় কোয়ারেন্টিনে রয়েছেন। মেনে চলছেন সব রকম বিধি-নিষেধ। আর তিনি ভালো আছেন।” ভারতীয় গনমাধ্যম মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে আরও জানায়, এর মধ্যে যারা আমির […]
মারা গেলেন মার্কিন অভিনেতা জর্জ সিগাল

প্রায় ছয় দশক ধরে ছোট ও বড় পর্দায় দাপিয়ে বেড়ানো মার্কিন অভিনেতা জর্জ সিগালের ‘বাইপাস’ সার্জারি চলার সময় মৃত্যু হয়। মঙ্গলবার অভিনেতার স্ত্রী মার্কিন প্রযোজক, চিত্রনাট্যকার ও পরিচালক ম্যরিওন সোবের’য়ের উদ্ধৃতি দিয়ে রয়টার্সসহ বিভিন্ন সংবাদ মাধ্যম সিগালের মৃত্যুর খবর প্রকাশ করে। ১৯৬০ থেকে ১৯৭০ সাল পর্যন্ত সিগাল নাটকীয় ও কমেডিয়ান চরিত্রে অভিনয় করে দর্শক হৃদয় […]
বঙ্গবন্ধুর জন্য অজয় চক্রবর্তীর রাগ ‘মৈত্রী’

রাগ আভোগী ও সংগীতজ্ঞ আলাউদ্দিন খাঁর রাগ হেমন্তের সংমিশ্রণে ‘মৈত্রী’ সৃষ্টি করা হয়েছে বলে এক ভিডিও বার্তায় জানান অজয় চক্রবর্তী। তিনি বলেন, এই রাগ কখনও ভারতীয় সংগীতে গাওয়া হয়নি; এবারই প্রথম। স্বাধীনতা দিবসে জাতীয় প্যারেড স্কয়ারে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে রাগটি পরিবেশন করবেন […]
‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ ছবিতে ভিন ডিজেলের ছেলে

‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ ছবির নবম কিস্তি মুক্তি পাবে ২৫ জুন। এই ছবিতে ভিন ডিজেলের চরিত্র ডমেনিক টোরেটোর ছোটবেলার ভূমিকায় অভিনয় করেছেন তার ছেলে ভিনসেন্ট সিনক্লেয়ার। আর এই ছবির মাধ্যমে প্রথমবার বড় পর্দায় পা রাখতে যাচ্ছেন ডিজেলের ছেলে। ভ্যারাইটি ডটকম জানায়, সিনক্লেয়ার যে দৃশ্যে অভিনয় করেছেন সেটা ধারণ করা হয়েছিল ২০১৯ সালে। এর আগে ২০১৫ সালের […]
বীরাঙ্গনা চরিত্রে অপর্ণা

নাটকটি ২৬ মার্চ বৈশাখী টিভিতে রাত সাড়ে ৮টায় প্রচার হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। নাটকের গল্প লিখেছেন বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন। আনন জামানের চিত্রনাট্যে এটি পরিচালনা করেছেন শুদ্ধমান চৈতন। ময়ূরজান নামে এক বীরাঙ্গনার জীবন যুদ্ধের গল্প এ নাটকে তুলে ধরা হয়েছে বলে জানান পরিচালক। মিড এন্টারপ্রাইজের প্রযোজনায় […]
করোনাভাইরাস পিছু ছাড়ছে না

সম্প্রতি বেশ কয়েকজন ভারতীয় শিল্পীর কোভিড-১৯’য়ে আক্রান্ত হওয়ার খবর সংবাদ মাধ্যমে এসেছে। এরমধ্যে রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত ও কার্তিক আরায়ান। সোমবার টালিগঞ্জের অভিনেত্রী ঋতুপর্ণা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই জানিয়েছেন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর। ব্যক্তিগত কাজের জন্য প্রায় দুমাস হল সিঙ্গাপুরে অবস্থান করছেন তিনি। তিনি লেখেন, “আমার কোভিড ১৯’ পরীক্ষার ফলাফল পজেটিভ এসেছে। তবে ভালো খবর হচ্ছে […]
মুশকান জুবেরীর লুকে বাঁধন

বাংলাদেশের লেখক মোহাম্মদ নাজিম উদ্দিনের উপন্যাস ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ অবলম্বনে সিরিজটি প্রযোজনা করছে ভারতীয় ওটিটি প্লাটফর্ম হইচই। শনিবার হইচইয়ের কয়েকটি ওয়েব সিরিজ ও চলচ্চিত্র নিয়ে ‘নতুন গল্পে হয়ে যাক’ শিরোনামে একটি ভিডিওতে মুশকান জুবেরী রূপে দেখা মিলেছে বাঁধনের। গত বছরের ডিসেম্বরে ভারতে গিয়ে ওয়েব সিরিজটি শুটিং করেছেন বাঁধন; এটি মুক্তির অপেক্ষায় রয়েছে। কবে […]
‘রানওয়ের মাটি ছুঁয়ে’ চলে গেলেন কবি-গীতিকার খালিদ আহসান

রেনেসাঁ’র ‘ঘুম নেই ঘুম হারা’, ‘রানওয়ের মাটি ছুঁয়ে উড়ে গেল ডানা মেলে’ বা সোলসের ‘নদী এসে পথ’- এসব জনপ্রিয় গানের গীতিকার কবি খালিদ আহসান সোমবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। কবির পারিবারিক সূত্রে জানানো হয়, মাসখানেক ধরে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নানা ধরনের স্বাস্থ্য জটিলতায় ভুগছিলেন। যে কারণে প্রথমে […]
কাজী হায়াৎ আইসিইউতে

রাজধানীর ধানমণ্ডির পপুলার মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে প্রায় এক সপ্তাহ ধরে চিকিৎসা নিচ্ছিলেন ৭৪ বছর বয়সী এ পরিচালক। শারীরিক অবস্থার অবনতি ঘটলে রোববার বিকালে তাকে আইসিইউতে নেওয়া হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান হাসপাতালের দায়িত্বরত কর্মকর্তা জনি। বাবার অসুস্থতার খবরে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন কাজী হায়াতের ছেলে চিত্রনায়ক কাজী মারুফ। মারুফ বলেন, “বাংলাদেশের অনেক […]
মমতা শঙ্করের অমৃতের সন্ধান

আলো-অন্ধকারে, সংগীতে ও নীরবতায়, আনন্দ আর বেদনায় জীবনের সবটাই যেন চিত্রিত হল মমতা শঙ্করের ‘অমৃতস্য পুত্র’ নৃত্যনাট্যে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে ভারতীয় সহকারী হাই কমিশনের উদ্যোগে থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে রোববার সন্ধ্যায় নৃত্য পরিবেশন করেন মমতা শংকর ও তার দলের শিল্পীরা। ছবি: সুমন বাবু বিমোহিত দর্শক করতালির তরঙ্গে জানিয়ে দিল মুগ্ধতা। […]