সিয়াম-পরীমনিকে নিয়ে সঞ্জয়ের চলচ্চিত্র

বেঙ্গল মাল্টিমিডিয়ার প্রযোজনায় ছবিটি নির্মাণ করছেন নির্মাতা সঞ্জয় সমাদ্দার; এটি তার প্রথম চলচ্চিত্র। রোববার রাজধানীর কারওয়ান বাজারে আরটিভির কার্যালয়ে ছবিটিতে তারা চুক্তিবদ্ধ হয়েছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এর আগে ‘বিশ্বসুন্দরী’ চলচ্চিত্রে দেখা গেছে সিয়াম-পরীমনিকে। সিয়াম আহমেদ বলেন, “এটি একটি থ্রিলার ধাঁচের চলচ্চিত্র। আর নায়িকা হিসেবে থাকছে পরী। ওর সঙ্গে আগেও কাজ করা হয়েছে। […]
মিলনের ওয়েব সিরিজ ‘বরফ কলের গল্প’

ওটিটি প্লাটফর্ম বিঞ্জের প্রযোজনায় সিরিজটি পরিচালনা করছেন শহীদ উন নবী। মফস্বলের এক সাধারণ তরুণের সন্ত্রাসী হয়ে উঠার গল্পে সিরিজটি নির্মাণ করা হয়েছে বলে জানান মিলন; এতে তিনি নওশাদ নামে এক খুনীর চরিত্রে অভিনয় করেছেন। খুলনা ও এর আশেপাশে মার্চের প্রথম সপ্তাহ থেকে সিরিজটির দৃশ্যধারণ হয়েছে। সিরিজটি শিগগিরই মুক্তি পাবে বলে জানান মিলন।
ছাড়পত্র পেল ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’, মুক্তি ২৬ মার্চ

বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান জসীম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ছবিটিকে রোববার সেন্সর ছাড়পত্র দেওয়া হয়েছে। শাপলা মিডিয়ার প্রযোজনায় ও শামীম আহমেদ রনীর চিত্রনাট্যে ছবিটি পরিচালনা করেছেন সেলিম খান। টুঙ্গিপাড়ায় জন্ম নেওয়া শেখ মুজিবুর রহমান কিভাবে বাংলাদেশের অবিসংবাদিত নেতা হয়ে উঠলেন- সেই কাহিনিই তুলে আনা হয়েছে এ চলচ্চিত্রে। টুঙ্গিপাড়ার মিয়া ভাই: ছাড়পত্রই মেলেনি, […]
বলিউডে আরও যারা করোনাভাইরাসে আক্রান্ত হলেন

ভারতের সিনেমা হল যখন ছবি প্রদর্শনের জন্য প্রস্তুত, বলিউডে বাড়ছে ব্যস্ততার হার তখনই শিল্পীদের একে একে আক্রান্ত হওয়ার খবর আসছে গণমাধ্যমে। রণবীর কাপুর ও সঞ্জয় লীলা বানসালির পর এবার করোনাভাইরাসে আক্রান্ত হলেন অভিনেত্রী তারা সুতারিয়া ও ভারতের জাতীয় চলচ্চিত্র পুরষ্কার জয়ী অভিনেতা আশীষ বিদ্যার্থী। সুতারিয়ার পক্ষ থেকে কোনো কিছু জানানো না হলেও, ফিল্মফেয়ারে প্রকাশিত খবরের […]
সিঙ্গাপুরের হাসপাতালে ভর্তি ফারুক

নিয়মিত চেকআপের জন্য সিঙ্গাপুর যাওয়ার পর শারীরিক অবস্থার অবনতি ঘটলে শনিবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তার স্ত্রী ফারহানা ফারুক। সিঙ্গাপুর থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ফারহানা জানান, ফারুকের অবস্থা স্থিতিশীল। চিকিৎসকের পর্যবেক্ষণে আছেন। “চেকআপে তার শরীরের বড় কোনও জটিলতা ধরা পড়েনি; রক্তে ইনফেকশন ধরা পড়েছে বলে চিকিৎসকরা আমাদের জানিয়েছেন। চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন, […]
নতুন চলচ্চিত্র ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা’

শুক্রবার ছবির প্রযোজনা প্রতিষ্ঠান এটিএন এন্টারটেইনমেন্ট লিমিটেডে আয়োজনে ছবির শুভ মহরতের আয়োজন করা হয়; এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশ নেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি। স্পিকার বলেন, “চলচ্চিত্রের আবেদন অনেক গভীর। ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা’ চলচ্চিত্রটি তরুণ প্রজন্মের মাঝে সঠিক বার্তা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণ […]
‘মেকআপ’ মুক্তি পাচ্ছে ওটিটি প্লাটফর্মে

ছবিটি ২১ মার্চ রাত ৮টায় আই থিয়েটারে মুক্তি পাবে বলে জানান পরিচালক অনন্য মামুন। প্রচলিত সেন্সর আইনে মুক্তির ছাড়পত্র না পাওয়ায় ছবিটি বাংলাদেশের কোনও প্রেক্ষাগৃহে মুক্তিতে নিষেধাজ্ঞা থাকলেও ওটিটি প্লাটফর্মে মুক্তিতে কোনও আইনি বাধা নেই। ফলে ছবির কোনও দৃশ্য কর্তন ছাড়াই আই থিয়েটারে ‘মেকআপ’ মুক্তি দেওয়া হবে বলে জানান মামুন। চলচ্চিত্রশিল্পকে ‘নেতিবাচকভাবে উপস্থাপনের’ অভিযোগে এ […]
‘ফ্ল্যাশ’ ছবিতে ফিরছেন কিয়ের্সি ক্লেমন্স

সুপারম্যান, ব্যাটম্যান কিংবা ওয়ান্ডার উইম্যান- ডিসি কমিকসের সুপার হিরোদের ভীড়ে ফ্ল্যাশ চরিত্রটির গ্রহণযোগ্যতাও কম নয়। আর এই চরিত্র নিয়ে তৈরি হতে যাচ্ছে ‘ফ্ল্যাশ মুভি’। যেখানে ‘জাস্টিস লিগ’য়ে ফ্ল্যাশ চরিত্রে রূপ দেওয়া এজরা মিলার অভিনয় করছেন একই চরিত্রে। আর তার প্রেমিকার চরিত্রে অভিনয় করতে চলেছেন মার্কিন অভিনেত্রী কিয়ের্সি ক্লেমন্স। হলিউড রিপোর্টার ডটকম জানায়, ২০১৭ সালের ‘জাস্টিস […]
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য বিলিফ’

অভিনেতা টুটুল চৌধুরী রচিত ও পরিচালিত ছোট চলচ্চিত্র ‘দ্যা বিলিফ’। একজন অভিনেতার অপরিহার্য গুণ কোনটি? কোন বিশেষ গুণের কারণে একজন অভিনেতা তার স্বীয় সত্তা বিলীন করে নতুন একটি সত্তায় আবির্ভূত হতে পারে, সেই বিষয়টির সন্ধানে এক ঝাঁক তরুণ মঞ্চকর্মী। এরকম অনুসন্ধানমূলক কাজের ওপর নির্মিত হয়েছ ‘দ্য বিলিফ’ চলচ্চিত্রটি। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ […]
আলিয়া ভাটের কোভিড-১৯ নেগেটিভ

সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘গাঙ্গুবাই কাতিওয়াড়ি’ ছবিতে অভিনয় করছেন আলিয়া ভাট। অন্যদিকে রণবীর কাপুরের সঙ্গে কাজ করছিলেন ‘ব্রক্ষ্মাস্ত্র’ ছবিতে। ভারতীয় গণমাধ্যমের খবর, রণবীর ও বানসালি দুজনেই করোনাভাইরাসে আক্রান্ত। ফলে আলিয়া ভাট আর দেরি করেননি। নিজেকে আবদ্ধ করেছিলেন ঘরে। কাজ থামিয়ে চিকিৎসকের পরামর্শে পরীক্ষাও করান। তবে ফলাফল নেগেটিভ। আর সেই খবর নিজেই প্রকাশ করলেন সামাজিক যোগাযোগ […]