‘মাসুদ রানা’র বাজেট সাড়ে ৩ কোটি টাকা

‘মাসুদ রানা’কে পর্দায় তুলে আনতে প্রাথমিকভাবে এই পরিমাণ অর্থ বিনিয়োগের কথা এক বিবৃতিতে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠানটি; পরবর্তীকালে পরিস্থিতি অনুযায়ী এর পরিমাণ বাড়তে কিংবা কমতেও পারে। ছবিটি পরিচালনার দায়িত্ব পেয়েছেন পরিচালক সৈকত নাসির। চলচ্চিত্রে মাসুদ রানার চরিত্রে অভিনয় করছেন একটি রিয়েলিটি শো’ থেকে উঠে আসা উঠতি মডেল মাসুদ রানা, সোহানার চরিত্রে থাকছেন পূজা চেরি ও নবনিতার […]
স্পাইডার-ম্যানের পরের ছবির নাম ‘নো ওয়ে হোম’

বুধবার এই নাম প্রকাশের আগে ভক্তদের নিয়ে মজা করতে ছাড়েননি স্পাইডার-ম্যান খ্যাত টম হল্যান্ড। আসল নাম প্রকাশের আগের দিন নিজের ইন্সটাগ্রামে ভূয়া নাম দিয়ে পোস্টারের ছবি প্রকাশ করেন। যেখানে লেখা ছিল ‘স্পাইডার-ম্যান: ফোন হোম’। আর সেটা দেখে ছবির নায়িকা জিনডেইয়া’র মন্তব্য: ‘হোয়াট দ্য হেল’। ভক্তরাও হতাশা প্রকাশ করতে থাকেন সেই পোস্টের নিচে। পরদিনই ছোট একটা […]
আদালতে গিয়ে জামিন নিলেন গায়িকা মিলা

ঢাকার এসিড অপরাধ দমন ট্রাইবুনালে বুধবার মিলা তার আইনজীবী শাহিনুল ইসলাম অনির মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। বিচারক দিলারা আলো চন্দনা শুনানি শেষে ১০ হাজার টাকা মুচলেকায় তার জামিন আবেদন মঞ্জুর করেন বলে ট্রাইবুনালে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আনোয়ার উল্লাহ জানিয়েছেন। এর আগে গত ১১ ফেব্রুয়ারি আদালতে হাজির না হওয়ায় মিলা ও তার সহকারী কিম জন […]
দুই গান থেকে ছয় নাটক

নাটকগুলো আগামী ২৬ ফেব্রুয়ারি ‘জি ড্রামা টাইম’ নামে জিফাইভ গ্লোবালের নতুন বিভাগে মুক্তি পাবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্লাটফর্মটি। এর মধ্যে লোক সংগীত ‘পিরিতি কাঁঠালের আঠা’ থেকে নির্মাণ করা হয়েছে মিজানুর রহমান আরিয়ানের ‘তোমার টানে’, মেহেদী হাসানের ‘২৫২১’ ও মোহন আহমেদের ‘বিয়ে শাদী’। ‘হৃদ মাঝারে রাখব’র ওপর ভিত্তি করে নির্মাণ করা হয়েছে শাখাওয়াত মানিকের […]
দুরন্ততে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আবুল মোমেন

২৬ পর্বের এই নতুন অনুষ্ঠান প্রচারিত হবে ২৬ মার্চ থেকে প্রতি শুক্রবার ও শনিবার, বিকাল ৫টা ৩০ মিনিটে। প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বাধীনতার জন্য বাংলাদেশের দীর্ঘ সংগ্রামের ইতিহাস নতুন প্রজন্মকে জানানো এবং শিশুদের দেশপ্রেমে আরও উদ্বুদ্ধ করার প্রয়াসে এই অনুষ্ঠান। অংশ নিয়েছেন সাংবাদিক, সাহিত্যিক ও শিক্ষাবিদ আবুল মোমেন এবং মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থার […]
টিজারে ‘অপারেশন সুন্দরবন’, মুক্তি ঈদে

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর আর্মি গলফ ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে টিজারের পাশাপাশি ‘অপারেশন সুন্দরবন’ নিয়ে একটি ওয়েবসাইট উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন র্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম, র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ারসহ পুলিশ ও র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সুন্দরবনকে দস্যুমুক্ত করতে পুলিশের […]
বলিউডের টুকরো খবর

সপ্তাহজুড়ে সাইফ-কারিনার সন্তান জন্মানোর খবর নিয়ে মেতে ছিল বলিউড। পাশাপাশি অন্যান্য নায়ক নায়িকাদের নিয়েও হয়েছে মাতামাতি। উড়ো নয়, এমন কিছু খবরের সংকলন নিয়েই এই আয়োজন। নবজাতককে নিয়ে বাড়ি ফিরলেন কারিনা কাপুর কারিনা কাপুরের ছোট ছেলে পৃথিবীতে আসার পর থেকেই পাপরাজ্জি’রা আঠার মতো লেগেছিলেন মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসাপাতালে। উদ্দেশ্য একটাই- কখন সাইফ-কারিনা নবজাতককে নিয়ে বাড়ি ফিরবে, […]
বিচ্ছেদের গুজব হল সত্যি

বহু দিন ধরেই বনিবনা হচ্ছিল না, গুজবও রটেছিল মার্কিন সংগীত শিল্পী কানিয়ে ওয়েস্টের সঙ্গে বিচ্ছেদ ঘটতে চলছে কিম কার্ডাশিয়ানের। সেই কানকথা সত্যি হল। মার্কিন মডেল ও উদ্যোক্তা কিম কার্ডাশিয়ানের পক্ষে লস অ্যাঞ্জেলেস উচ্চ আদালতের প্রতিনিধির বক্তব্য অনুসারে রয়টার্স জানায়, শুক্রবার বিচ্ছেদের জন্য আবেদন করেছেন তিনি। বিনোদন-ভিত্তিক ওয়েবসাইট টিএমজি’য়ের তথ্যানুসারে রয়টার্স আরও জানায়, শান্তিপূর্ণ এই বিচ্ছেদের […]
দুই দেশে মুক্তির অপেক্ষায় অপুর চলচ্চিত্র

সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তীর লেখা গল্পে ছবিটি পরিচালনা করছেন সুবীর মণ্ডল। এর আগে বেশ কয়েকটি স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র পরিচালনা করে পরিচিতি পাওয়া সুবীরের এটিই পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। ছবির দৃশ্যধারণ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে; চলছে ডাবিং। ১০ ফেব্রুয়ারি কলকাতায় গিয়ে ডাবিং করে এসেছেন বলে জানান অপু বিশ্বাস। কলকাতার থেকে সুবীর মণ্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মার্চের মধ্যেই ছবির […]
‘অপারেশন সুন্দরবন’র টিজার আসছে

র্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটির প্রযোজনায় ছবিটি পরিচালনা করছেন ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত নির্মাতা দীপংকর দীপন। ছবিটি ২৬ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনার কথা জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান। ছবি মুক্তির আগে শনিবার দর্শকদের জন্য আনুষ্ঠানিকভাবে ছবির টিজার প্রকাশের আয়োজন করা হয়েছে বলে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ানের (র্যাব) সদর দফতরের এক বিবৃতিতে জানানো হয়েছে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন […]