ক্যাটাগরি

’পূর্ণিমার আলো’য় চিত্রনায়িকা পূর্ণিমা

এই টিভি প্রোগ্রাম উপলক্ষ্যে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হয়ে গেলো রাজধানীর একটি রেস্তোরায়। দেশ টিভি, পূর্ণিমা এবং স্পন্সর কোম্পানি মমতাজ হারবাল প্রোডাক্টসের মধ্যকার এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশ টিভির পরিচালক জনাব তারিক সুজাত, চিত্রনায়িকা পূর্ণিমা এবং মমতাজ হারবালের মহা-ব্যবস্থাপক জনাব আবদুস সাত্তার। প্রাথমিক চুক্তিতে অনুষ্ঠানটির ৫২টি পর্ব নির্মাণ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে […]

ভাষা দিবসে ‘ঝুটুম পাখির কথা’

নাটকটি রচনা করেছেন নূর সিদ্দিকী ও পরিচালনা করেছেন মনিরুল হোসেন শিপন। ছোট্ট পিউ-এর পাখি পোষার খুব শখ। বাসায় তার অনেক পাখি আছে। তবে তার একটাই দুঃখ। আর তা হলো, পাখিদের ভাষা সে বোঝে না। তাই তার আবদারে মা-বাবা তাকে একটা টিয়া পাখি কিনে দেয়। সমস্যা হল, এই টিয়াও কথা বলতে পারে না। দোকানি বলেছে, তাকে […]

মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০- এর মূলপর্বে সেরা ৫০ প্রতিযোগী

নিবন্ধিত প্রতিযোগীদের মধ্য থেকে সৌন্দর্য, শিক্ষা, প্রতিভা, বুদ্ধিমত্তা সহ আরও বিভিন্ন যোগ্যতার উপর ভিত্তি করে শীর্ষ ৫০ জনকে নির্বাচন করা হয়। আয়োজকরা জানান, নির্বাচিত সেরা ৫০ জন প্রতিযোগীকে যুক্ত করা হবে বিভিন্ন কার্যক্রমে। উল্লেখ্য, গত ১১ জানুয়ারি আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে যাত্রা শুরু হয় ‘ফ্লোরা ব্যাংক মিস ইউনিভার্স ২০২০’ সালের বাংলাদেশ পর্বের কার্যক্রম। সেরা ৫০ জনের […]

নতুন সংসারে দিয়া মির্জা

ভারতীয় অভিনেত্রী দিয়া মির্জা সাত পাকে বাঁধা পড়লেন ব্যবসায়ী বৈভব রেখির সঙ্গে। মুম্বাইতে অনুষ্ঠিত বিয়ের অনুষ্ঠানের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার পর ভক্তদের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন এই নায়িকা। সেই সঙ্গে সবার নজর কেড়ে নিয়েছে অন্যদিকে। আর তা হল বিয়ের অনুষ্ঠান পরিচালনা করছেন একজন নারী পুরোহিত। সাধারণত বিয়ের আচার-অনুষ্ঠান পরিচালনা করেন পুরুষ পুরোহিত। তবে নতুন […]

‘লিডার’ শাকিবের সঙ্গী বুবলী

শাকিব ও বুবলীর অভিনয়ের বিষয়টি নিশ্চিত করে প্রযোজনা প্রতিষ্ঠানটি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছে, ছবি নিয়ে বিস্তারিত জানাতে বৃহস্পতিবার বিকালে রাজধানীর তেজগাঁওয়ের বেঙ্গল স্টুডিওতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনে চলচ্চিত্রের প্রযোজক ও বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের পরিচালক সৈয়দ আশিক রহমানের সঙ্গে ছবির নায়ক শাকিব খান ও নায়িকা শবনম বুবলী উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন আরটিভির (বেঙ্গল […]

এটিএম শামসুজ্জামান হাসপাতালে

অ্যাজমাজনিত শ্বাসকষ্ট নিয়ে ৭৮ বছর বয়সী এ অভিনেতাকে বুধবার দুপুর ৪টায় রাজধানীর আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তার মেয়ে কোয়েল আহমেদ জানান। কোয়েল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার বাবার শারীরিক অবস্থা আগের তুলনায় ভালো। অক্সিজেনের মাত্রাও খানিকটা বেড়েছে। চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন। হাসপাতালের চিকিৎসক ডা. আতাউর রহমান খানের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। চিকিৎসকদের […]

সুরকার আলী হোসেনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের বোস্টনের এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বাংলাদেশ সময় ভোর ৫টায় তার মৃত্যু হয়েছে বলে জানান সুরকার রিপন খান। আলী হোসেনের বয়স হয়েছিল ৮১ বছর। রিপন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কয়েক বছর ধরে তিনি ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন। মাসখানেক আগে তিনি চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে গিয়েছেন আলী হোসেন। শারীরিক অবস্থার অবনতি হলে কয়েকদিন ধরে নিবিড় পরিচর্যা […]

মারাঠি ছবিতে জয়া বচ্চন

১৯৭৩ সালে অমিতাভ বচ্চনকে বিয়ে করার পর অভিনয় এক প্রকার ছেড়েই দিয়েছেন ‘সিলসিলা’ খ্যাত নায়িকা জয়া বচ্চন। মাঝে করন জোহরের ‘কাভি খুশি কাভি গাম’ ও ‘কাল হো না হো’ ছবিতে বিশেষ চরিত্রে অভিনয়ের পর ঋতুপর্ণ ঘোষের ‘সানগ্লাস’ ছবিতে দেখা গিয়েছিল তাকে। যেটা প্রদর্শিত হয় ২০১৩ সালে ১৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। সেই হিসেবে ৯ বছর […]

দ্রুততম ভিউয়ের রেকর্ড গড়লো ‘শিল্পী’

এটি এখন ইউটিউবে দ্রুততম কোটি ভিউয়ের তালিকায় প্রথম। সিএমভি প্রযোজিত মহিদুল মহিম পরিচালিত নাটকটি আগের সব রেকর্ড অতিক্রম করতে সময় নিয়েছে মাত্র ২৬ দিন ৯ ঘণ্টা সময়। এর আগে টানা ৪ বছর এই অবস্থান ধরে রেখেছিলো অপূর্ব-মেহজাবীন অভিনীত মিজানুর রহমান আরিয়ানের নাটক ‘‌বড় ছেলে’। এটি কোটি ভিউ অতিক্রম করতে সময় নিয়েছে ৩৪ দিন। ‘শিল্পী’ নাটকটি […]

‘স্ফুলিঙ্গ’ মুক্তি পাচ্ছে ১৭ মার্চ

স্বপ্নের বাংলাদেশ ফাউন্ডেশনের প্রযোজনায় নির্মিত এ চলচ্চিত্রের কাহিনি আবর্তিত হয়েছে তরুণদের একটি ব্যান্ডকে ঘিরে। ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে বলে জানান তৌকীর; পরবর্তীতে কোনও ওটিটি প্লাটফর্ম থেকে প্রস্তাব পেলে সেটা বিবেচনা করা হবে বলে জানান এ নির্মাতা। এতে অভিনয় করেছেন পরীমনি, জাকিয়া বারী মম, শ্যামল মওলা, রওনক হাসান, মামুনুর রশীদ, আবুল হায়াত, শহীদুল আলম সাচ্চু, […]