দুই বছর পর কাছে আসার গল্পে টয়া

ভালোবাসা দিবসে রোববার দেশের ১৬টি টিভি চ্যানেলে রাত ৮টায় একযোগে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি প্রচার হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আব্দুল্লাহ আর রাফির গল্পে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত চিত্রনাট্যকার ও পরিচালক অনম বিশ্বাসের পরিচালনায় এ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে একজন কস্টিউম ডিজাইনারের চরিত্রে অভিনয় করছেন টয়া; যিনি দুই বছর বাদে ফিরলেন কাছের আসার গল্পে। টয়ার বিপরীতে একজন […]
পুরান গান নতুন করে গাইলেন টেইলর সুইফট

বৃহস্পতিবার আমেরিকান টেলিভিশন চ্যানেল ‘এবিসি’র ‘গুড মর্নিং আমেরিকা’ অনুষ্ঠানে টেইলর সুইফট এই ঘোষণা দেন। আর সেই রাতেই অ্যালবামের জনপ্রিয় গান ‘লাভ স্টোরি (টেইলর’স ভার্সন) মুক্তি দেওয়া হয়। অনুষ্ঠানে টেইলর বলেন, “আজ (বৃহস্পতিবার) রাতে ‘ফিয়ারলেস’ অ্যালবামের ‘লাভ স্টোরি’ গানটা প্রকাশ করা হবে। এটা আমি নতুন করে আমার ঢংয়ে তৈরি করেছি।” রয়টার্স জানায়, ২০০৮ সালে মুক্তি পাওয়া […]
ঋতুপর্ণাকে চান শ্রীলেখা মিত্র

কলকাতার অভিনেত্রী শ্রীলেখা মিত্র ‘বিটার হাফ’ ছবির দিয়ে পরিচালনার জগতে নাম লিখিয়েছেন। এই ছবির কাজ শেষ করতে না করতেই আরেকটা ছবির চিত্রনাট্যও শেষ করে এনেছেন তিনি। আর নতুন ছবির কাহিনী নিয়ে কাজ করার সময় কলকাতার আরেক অভিনেত্রী ঋতুপর্ণার কথাই বার বার মনে আসছিল তার। তাই টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “চিত্রনাট্য তৈরির […]
টম হল্যান্ড হবেন ‘খাটো’ জেমস বন্ড

স্পাইডার-ম্যান চরিত্রে অভিনয় করে খ্যাতি পাওয়া ব্রিটিশ অভিনেতা এবার জেমস বন্ড হতে চাইলেন। কারণ তাকে নাকি স্যুট পরা অবস্থায় বেশ মানায়। সম্প্রতি ভ্যারাইটি ম্যাগাজিনের ওয়েবসাইটে প্রকাশিত এক ভিডিও সাক্ষাৎকারে এই ইচ্ছের কথা জানান ২৪ বছর বয়সি অভিনেতা। সুপারহিরো ছাড়াও সম্প্রতি বেশ কয়েকটি ছবিতে কাজ করেছেন টম হল্যান্ড। যেগুলোর চরিত্র ছিল বিভিন্ন ধরনের। মুক্তি পেতে যাওয়া […]
বঙ্গবন্ধুর বায়োপিকে সুযোগ পেয়ে গর্বিত ভারতীয় অভিনেতা

বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় ছবিটি নির্মাণ করছেন বলিউড নির্মাতা শ্যাম বেনেগাল; এতে বঙ্গবন্ধুর গ্রাম্যবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন শিবাজি। ভারতের মুম্বাই থেকে টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “বঙ্গবন্ধুর মতো একজন মহান নেতার বায়োপিকে কাজ করার সুযোগ পেয়ে আমি ভীষণভাবে গর্ববোধ করছি। এটা আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি; আমার জীবন ধন্য। ছবিটি আমার জীবনের […]
শওকত আলীর উপন্যাস থেকে আফসানা মিমির নাটক

মনসুর রহমান চঞ্চলের সঙ্গে যৌথভাবে নাট্যরূপ দেওয়ার পাশাপাশি এতে অভিনয়ও করেছেন আফসানা মিমি। ১৪ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ টেলিভিশনে ধারাবাহিকটির সম্প্রচার শুরু হচ্ছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিটিভি। সপ্তাহের প্রতি রোববার, সোমবার ও মঙ্গলবার রাত ৯টায় এটি প্রচারিত হবে। এটি প্রযোজনা করেছেন এল রুমা আকতার। আফসানা মিমি বলেন, “৩০ থেকে ৩৫ বছর আগে ‘দক্ষিণায়নের দিন’ […]
টিকা নিলেন জেমস

বুধবার দুপুর দেড়টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তিনি টিকা গ্রহণ করেছেন বলে জানান তার গণমাধ্যম মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন। রবিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কোনও সংগঠন কিংবা প্রতিষ্ঠানের সহযোগিতায় নয়, নিজ উদ্যোগেই তিনি টিকা নিয়েছেন। “টিকা নেওয়ার পর তার শারীরিক অবস্থা স্বাভাবিক আছে। অন্যদেরও তিনি টিকা নিতে উৎসাহিত করছেন।” এর আগে দেশের অভিনয়শিল্পীদের […]
অনন্য মামুনের ‘মেকআপ’ নিয়ে সেন্সর বোর্ডের আপত্তি

দেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে ‘বাজেভাবে’ উপস্থাপনের অভিযোগসহ বেশ কয়েকটি সংলাপ ও দৃশ্য নিয়ে আপত্তি জানিয়ে সেন্সর বোর্ডের সদস্যরা বলছেন, বিষয়টি পর্যালোচনা করে ছবিটি আটকে দেওয়া হবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত নেবে বোর্ড। সেন্সর বোর্ডের সদস্য সংগীত পরিচালক শেখ সাদী খাঁন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছবিতে দেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে বাজেভাবে তুলে ধরা হয়েছে। ছবির বেশ কয়েকটি […]
হোমায়রা ও রাজা বশিরের ‘মেলোডি জাংশন’

একক গীতিকার এবং একক সুরকারের গানে সাজানো এই অনুষ্ঠানের প্রতি পর্বে গানও গাইবেন একজন শিল্পী। তবে শুধু গানই নয় এই অনুষ্ঠানে গান নিয়ে গীতিকার, সুরকার এবং শিল্পীর গান বিষয়ক নানা গল্পের পাশাপাশি কবিতা আবৃত্তিও থাকবে। প্রতিমাসে নির্ধারিত একটি দিনে প্রচারিতব্য নতুন এই অনুষ্ঠানটি শুরু হচ্ছে ১১ ফেব্রুয়ারি। হোময়ারা বশির বলেন, “আমার প্রতিমাসে একটি করে পর্ব […]
শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন রাজিব কাপুর

বলিউড অভিনেতা রাজিব কাপুর মঙ্গলবার দুপুরের দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। ‘রাম তেরি গঙ্গা মেলি’ খ্যাত এই অভিনেতার মৃত্যুকালে বয়স হয়েছিল ৫৮ বছর। গত বছর এপ্রিল মাসে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান বলিউডের অভিনেতা ঋষি কাপুর। আর এই বছর চলে গেলেন তার ছোট ভাই। বলিউডের কিংবদন্তী অভিনেতা রাজ কাপুরের তিন ছেলের মধ্যে শুধু […]