নতুন মৌসুমে ’দুরন্ত’

দুরন্ত টেলিভিশনে নতুন মৌসুমে নিয়মিত অনুষ্ঠান ও কার্টুন সিরিজের পাশাপাশি ৪টি নতুন অনুষ্ঠান এবং ২টি নতুন কার্টুন সিরিজ যুক্ত হবে। চতুর্দশ মৌসুমের নতুন অনুষ্ঠানগুলো হলো, ভুলোস্টাইন, কাট্টুস কুট্টুস, লাল কোহিনুর ও সিসিমপুর- ১৩তম মৌসুম এছাড়া চলবে, দুরন্ত সময়,রঙের খেলায় সুরের ভেলায় (২য় মৌসুম), হাবলু গাবলু, গল্প শেষে ঘুমের দেশে, গুড্ডুবুড়া, দুষ্টু মিষ্টি, খোকা থেকে বঙ্গবন্ধু […]
বাংলাদেশি ভক্তের জন্মদিনে সোনমের শুভেচ্ছা

সাবরিনা ইলা নামে এক ভক্তকে শুভেচ্ছা জানিয়ে সোমবার টুইট করেছেন সোনম। রাজধানীর আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইলা টুইটারে ও ইনস্টাগ্রামে ‘সোনম কাপুর আহুজা ক্যাফে’ নামে একটি ফ্যান ক্লাব পরিচালনা করছেন। সেই সূত্রেই মূলত সোনম কাপুরের সঙ্গে তার সখ্যতা তৈরি হয়েছে। প্রিয় অভিনেত্রীর শুভেচ্ছা পেয়ে আপ্লুত ইলা টুইটারে লিখেছেন, ‘আমি কতটা খুশি হয়েছি তা […]
সিনেমাটিকে আসছে ওয়েব চলচ্চিত্র ‘জানোয়ার’

মহামারীকালে খুন ও গণধর্ষণের একটি মর্মান্তিক ঘটনা নিয়ে ‘জানোয়ার’ নির্মাণ করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ৯০ মিনিট ব্যাপ্তির এই চলচ্চিত্রটি নির্মিত হয়েছে লাইভ টেকনোলজের টার্ন কমিউনিকেশনের ব্যানারে। রায়হান রাফি বলেন, “এটি সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মাণ করেছি। আমাদের চারপাশে এমন ঘটনা অহরহ ঘটছে। মানুষকে সচেতন করার লক্ষ্যে এটি নির্মাণ করেছি। নতুন […]
আশফাক নিপুণের ওয়েব চলচ্চিত্র ‘কষ্টনীড়’

৯০ মিনিটের চলচ্চিত্রটি ১৫ জানুয়ারি থেকে হইচইয়ে প্রদর্শন করা হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আশফাক নিপুণ জানান, এতে পারিবারিক মিথস্ক্রিয়া তুলে আনা হয়েছে। পরিবারের ভালো-মন্দ দিক তুলে আনা হয়েছে সাতটি চরিত্রের মধ্য দিয়ে। চলচ্চিত্রের প্রধান চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান। অন্যান্য চরিত্রে রয়েছে সাবেরী আলম, শ্যামল মাওলা, সাবিলা নূর, সায়েদ বাবু, রুনা […]
রোয়ান অ্যাটকিনসনের অপছন্দ ‘মি. বিন’

যে চরিত্রে অভিনয় করে ইংরেজ অভিনেতা রোয়ান অ্যাটকিনসন পৃথিবীব্যাপি পরিচিতি লাভ করেছেন, সেই ছবিতেই কাজ করতে এখন বিরক্ত বোধ করেন তিনি। এমনকি রোয়ান অ্যাটকিনসনকে নামে না চিনলেও ‘মি. বিন’ বললে সবাই চিনে ফেলেন। অথচ এখন সেই চরিত্রে অভিনয় করতেই ক্লান্ত বোধ করেন এই অভিনেতা। যে কারণে ‘মি. বিন’য়ের পরবর্তী ছবিটি হবে অ্যানিমেইটেড। সম্প্রতি ব্রিটিশ সাপ্তাহিক […]
কোভিড-১৯’য়ে আক্রান্ত হয়ে হতাশ হয়েছিলেন আবীর

কলকাতার আবীর চট্টোপাধ্যায় কোভিড-১৯’য়ে আক্রান্ত হয়েছিলেন ১৯ ডিসেম্বর। বর্তমানে সুস্থ হয়ে আবার কাজে নামছেন এই টালিগঞ্জের অভিনেতা। সুস্থ হলেও আক্ষেপ রয়ে গেছে তার মনে। কারণ কাজের সময় সবরকম স্বাস্থ্যবিধি মেনে চলেও এই ভাইরাসে আক্রান্ত হন তিনি। তাই টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে আবীর বলেন, “শুট চলার সময় আমি সবরকম নিরাপত্তা ব্যবস্থা মেনে চলার চেষ্টা […]
‘কলকাতার দর্শকদেরও’ প্রশংসা পাচ্ছে ‘ক্যান্ডি ক্রাশ’

৩ জানুয়ারি সিএমভির ইউটিউব চ্যানেলে নাটকটি প্রকাশের পর পাঁচ দিনে ২৫ লাখ ৭৫ হাজার বারেরও বেশিবার ‘ভিউ’ হয়েছে; নাটকটি কলকাতার দর্শকদের কাছ থেকে প্রশংসা পাচ্ছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। প্রায় ৮ হাজার মন্তব্যের মধ্যে অনেক ভারতীয় দর্শকও নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন। তাদের মধ্যে বেশিরভগ দর্শক বলছেন, ‘এই নাটকটি দেখে মনে হচ্ছে ভারতীয় নাটকের চেয়েও […]
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ফোয়াদ নাসের বাবু

তাকে শুক্রবার রাত সাড়ে ১২টায় ভর্তির পর করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়েছে বলে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশীষ কুমার চক্রবর্তী জানান। তিনি বিডিনিউজ টোয়েন্টিফের ডটকমকে জানান, তার ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে। শারীরিক পরিস্থিতি বিবেচনায় মধ্যরাতে তার হৃদযন্ত্রে ‘রিং’ বসানো হয়েছে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। হাসপাতালেল প্রধান হৃদরোগ বিশেষজ্ঞ ডা. খন্দকার কামরুল ইসলামের তত্ত্বাবধানে […]
তৈমুরকে বিয়ে করতে চাইলেন নোরা, কারিনা কাপুর বাকরুদ্ধ

সাইফ আলি খান ও কারিনা কাপুর খানের ছেলে তৈমুর আলি খান সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ জনপ্রিয়। সম্প্রতি ‘কারিনা’স চ্যাট শো’তে কানাডা’র মডেল, নৃত্যশিল্পী ও অভিনেত্রী নোরা ফাতেহি অংশ নেন। সেখানেই তিনি মনের বাসনা প্রকাশ করেন যে, বড় হলে তৈমুরকে বিয়ে করবেন তিনি। যা ভারতীয়সহ বিভিন্ন সংবাদ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়ে। রেডিও’র […]
গ্র্যামি অ্যাওয়ার্ডের তারিখ পেছালো

‘রেকর্ডিং অ্যাকাডেমি’ এবং প্রচার মাধ্যম ‘সিবিএস’ যৌথভাবে এক বিবৃতিতে ঘোষণা দিয়ে সংগীতের এই সর্বাধিক সম্মান প্রদান অনুষ্ঠানের নতুন তারিখের ঘোষণা দেয়। বিবৃতি অনুসারে রয়টার্স জানায়, “স্বাস্থ্য-বিশেষজ্ঞ ও শিল্পীদের সঙ্গে আলোচনা করে বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে সিদ্ধান্ত নেওয়া হল যে, ৬৩তম গ্র্যামি অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হবে ১৪ মার্চ।” সম্প্রতি লস অ্যাঞ্জেলেসে করোনাভাইরাসের প্রকোপ সাংঘাতিক হারে বেড়ে গেছে। হাসপাতাল […]