ক্যাটাগরি

হালদায় ১ দিনের অভিযানে ৪৬ হাজার মিটার জাল জব্দ

সোমবার নদীর মোহনা, কচুখাইন, কদুরখিল ও উত্তর মোহরা এলাকায় অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়। নৌ পুলিশের চট্টগ্রাম অঞ্চলের সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভুঁইয়ার নেতৃত্বে এ অভিযানে সদরঘাট নৌ থানা ও হালদায় নৌ পুলিশ ক্যাম্পের সদস্যরা অংশ নেন। সদরঘাট নৌ থানার ওসি এবিএম মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বেলা আড়াইটা থেকে ৫টা ১৫ […]

চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে পোশাক কর্মীদের সড়ক অবরোধ

নগরীর পূর্ব নাসিরাবাদ এলাকার ‘আনোয়ারা ড্রেস মেকার’ নামের ওই কারখানার কর্মীদের বিক্ষোভের কারণে সোমবার বেলা ১২টা থেকে প্রায় দেড় ঘণ্টা ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। তাতে আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। চট্টগ্রাম শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার (গোয়েন্দা ও মিডিয়া) মো. সেলিম জানান, এই কারখানায় প্রায় দুই হাজার শ্রমিক কাজ করেন। তাদের অভিযোগ, […]

কর্ণফুলীতে সাম্পান উল্টে নিখোঁজ কিশোরের লাশ মিললো দুদিন পর

১৭ বছর বয়সী ওই কিশোরের নাম মো. সোহাগ। বাবার সঙ্গে নদীতে মাছ আনা-নেওয়ার শ্রমিকের কাজ করত সে। কর্ণফুলী নদীর মেরিন ফিশারিজ ঘাট এলাকা থেকে সোমবার সকালে তার লাশ উদ্ধার করে পুলিশ। নৌ পুলিশের সদরঘাট থানার ওসি এবিএম মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার বিকালে মাঝ নদীতে নোঙর করা ট্রলার থেকে মাছ নিয়ে সাম্পানে করে […]

আত্মসমর্পণের পর কারাগারে প্রদীপের স্ত্রী চুমকি

সোমবার তিনি চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক মুন্সী আব্দুল মজিদ তা নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।   সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত প্রদীপ কারাগারে থাকলেও তার স্ত্রী এতদিন পলাতক ছিলেন। দুদকের করা এ মামলায় অভিযোগ গঠনের মধ্য দিয়ে গত বছরের ১৫ ডিসেম্বর […]

প্রদীপ দাশের স্ত্রী চুমকি কারণের আত্মসমর্পণ

সোমবার তিনি চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক মুন্সী আব্দুল মজিদ তা নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।   দুদকের করা এ মামলায় অভিযোগ গঠনের মধ্য দিয়ে গত বছরের ১৫ ডিসেম্বর প্রদীপ ও চুমকির বিচার শুরুর আদেশ দেয় আদালত। মামলাটি বর্তমানে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে।    সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. […]

সেতুর পাশে চর; সরু হচ্ছে কর্ণফুলী, কমছে গভীরতা

বন্দর কর্তৃপক্ষ বলছে, নদীতে পিলার দিয়ে সেতু নির্মাণ, ক্রমাগত পলিথিনসহ আবর্জনা ফেলা এবং নদীর গতি-প্রকৃতির কারণে উত্তর পাড়ে পলি জমে চরের সৃষ্টি হচ্ছে। নিয়মিত ড্রেজিং করে চর অপসারণ এবং দখল মুক্ত করা না হলে দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ নদী কর্ণফুলী তার স্বাভাবিক প্রবাহ হারাবে বলে শঙ্কা বিশেষজ্ঞদের। উত্তরে চর, দক্ষিণে গভীর শাহ আমানত সেতুর ‍উত্তর […]

স্থানীয়দের সঙ্গে চবি শিক্ষার্থীদের মারামারি

রোববার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেইট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে দুই শিক্ষার্থী মোটর সাইকেল নিয়ে বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট এলাকায় যাওয়ার পর এক অটোরিকশার সাথে ধাক্কা লাগে। “এরপর বাকবিতণ্ডার এক পর্যায়ে লোকাল কয়েকজন শিক্ষার্থীদের মারধর করে। এ খবরে হলের শিক্ষার্থীরা দুই […]

পুলিশের গাড়িতে ধাক্কা দেওয়া বাসচালক ধরা

নগরীর ফইল্ল্যাতলী বাজার থেকে শনিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান পাহাড়তলী থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল হোসেন। গ্রেপ্তার বাসচালক নাহিদুল ইসলাম স্বপন (২৭) নগরীর আকবর শাহ থানার কৈবল্যধাম এলাকার বাসিন্দা। চট্টগ্রাম নগরীর ১১ নম্বর রুটের এ চালকের গ্রামের বাড়ি নোয়াখালীর সুধারামের পূর্ব ষোলকিয়া এলাকায়। পরিদর্শক নাজমুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুর্ঘটনার পরপর নাহিদুল পালিয়ে […]

ভারত থেকে লাখ টন গম নিয়ে ২ জাহাজ বন্দরে

সর্বশেষ ‘ভি স্টার’ নামে একটি জাহাজ সরকারিভাবে আমদানি করা ৫২ হাজার ৫০০ টন গম নিয়ে শনিবার চট্টগ্রাম বন্দর সীমায় এসে পৌঁছায়। এর আগে গত ১৬ মে ৫২ হাজার ৫০০ টন গম নিয়ে আরেকটি জাহাজ ‘ইম্মানুয়েল সি’ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ভিড়ে। আমদানি করা এসব গম পরীক্ষা শেষে খালাসের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে খাদ্য বিভাগের কর্মকর্তারা জানান। […]

চট্টগ্রামে ‘পিটুনিতে জখম’ শিক্ষার্থী, শিক্ষক পুলিশ হেফাজতে

রোববার বোয়ালখালী উপজেলার গোমদণ্ডী পাইলট স্কুলে উচ্চ মাধ্যমিক শাখায় কারিগরি বিষয়ে পাঠদানের সময় এ ঘটনা ঘটে। মারধরের ঘটনার পর ওই স্কুলের কারিগরি শাখার শিক্ষক সাইফ হোসেনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানান চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) তারিক রহমান। আর ওই শিক্ষকের বিরুদ্ধে পুলিশ মামলা নিচ্ছে না অভিযোগ করে উপজেলা সদরে অবস্থিত ওই […]