চট্টগ্রামে ছাত্র ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মঙ্গলবার বিকেলে নগরীর আমতল মোড় থেকে একটি র্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মিউনিসিপ্যাল মডেল হাইস্কুল মাঠে অস্থায়ী শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে। এরপর দারুল ফজল মার্কেটে সংগঠনের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) চট্টগ্রাম জেলা সভাপতি অশোক সাহা বলেন, “ভাষা আন্দোলনের রক্তাক্ত ইতিহাসের মধ্য দিয়ে স্বৈরাচার, সাম্রাজ্যবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী প্রগতিশীল […]
সুদীপ্ত হত্যা: তৃতীয়বারের মত পেছাল অভিযোগ গঠন

মঙ্গলবার চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ আমিরুল ইসলামের আদালতে অভিযোগ গঠনের দিন নির্ধারিত থাকলেও এক আসামির অনুপস্থিতির কারণে তা হয়নি। কারাগার থেকে ওই আসামিকে আদালতে আনা হয়নি বলে অভিযোগ গঠনের নতুন তারিখ ২০ জুন নির্ধারণ করেছেন বিচারক বলে জানিয়েছেন বাদীর আইনজীবী শৈবাল দাশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আইন অনুসারে সব আসামির উপস্থিতিতে […]
সীতাকুণ্ডের কারখানায় শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি মঙ্গলবার উপজেলার মহাদেবপুর এলাকায় এলবিয়ন গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ফেভারিটা লিমিটেডে এ শ্রমিক মৃত্যুর ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। নিহত জাহিদ হোসেন (১৯) সীতাকুণ্ডের রহমত নগর এলাকার বাসিন্দা নুরুল আলমের ছেলে। সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রতিষ্ঠানটিতে বিস্কুট, কেক, নুডুলস, চকলেটসহ বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য তৈরি হয়। “সকালে কারখানায় কাজ […]
সরাসরি জাহাজ যাবে ইউরোপের আরও দুই গন্তব্যে

আগামী মে মাসের তৃতীয় সপ্তাহে সুইজারল্যান্ডভিত্তিক একটি কোম্পানি তিনটি জাহাজ দিয়ে এ কার্যক্রম শুরু করবে বলে চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান জানিয়েছেন। জাহাজগুলো স্পেনের বার্সেলোনা বন্দর এবং নেদারল্যান্ডসের রটারড্যাম বন্দর থেকে চট্টগ্রামে যাতায়াত করবে। সুইজারল্যান্ডভিত্তিক কোম্পানি ‘কমোডিটি সাপ্লাইজ এজি’ তাদের কন্টেইনারবাহী তিন জাহাজ ‘এমভি স্পেসিয়া’, ‘এমভি এন্ড্রোমিডা জে’ এবং ‘এমভি মিউজিক’ দিয়ে এ […]
লরির সঙ্গে ধাক্কা খেয়ে প্রাণ গেল বাইক আরোহী ছাত্রের

মঙ্গলবার দুপুরে ডবলমুরিং থানার দেওয়ানহাট ফ্লাইওভারে এ হতাহাতের ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। নিহত হাবিবুর রহমান (২১) নগরীর শ্যামলী পলিটেকনিক ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের ছাত্র। তিনি ডবলমুরিং ঝর্ণাপাড়ার আব্দুর রশিদের ছেলে। আহত যুবকের নাম জসীম উদ্দিন (৩২)। হতাহত দুজনই মোটর সাইকেল আরোহী ছিলেন। ডবলমুরিং থানার এসআই মাহবুব রব্বানী অপু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, লোহা বোঝায় লরি […]
চবিতে ভর্তি পরীক্ষার আবেদন ফি বাড়ানোর প্রতিবাদ

সোমবার বিকালে নগরীর ষোলশহর স্টেশনে ছাত্র সংগঠটির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা এ সমাবেশ করে। এতে বর্ধিত আবেদন ফি প্রত্যাহারের দাবি জানানো হয়। সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চবি শাখার আহ্বায়ক ইসরাত জাহান জেরিন বলেন, ৬৫০ থেকে বাড়িয়ে ৮৫০ টাকা ভর্তি ফি নির্ধারণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যেখানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দামে ঊর্ধ্বগতি- সেখানে এ আবেদন ফি বৃদ্ধি সাধারণ শিক্ষার্থীদের […]
খেজুর ঘোষণা দিয়ে আনা হয় ৫৫ লাখ শলাকা সিগারেট

মাস চারেক আগে চট্টগ্রামের জুবিলি রোডের সূচনা ইন্টারন্যাশনাল চালানটি আনলেও তা খালাসের জন্য বিল অব এট্রি দাখিল করেনি। সন্দেহ হওয়ায় চট্টগ্রামের ইস্পাহানি সামিট এলায়েন্স ডিপোতে থাকা ওই কন্টেইনার রোববার শতভাগ কায়িক পরীক্ষা করে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। সোমবার চট্টগ্রাম কাস্টমসের এআইআর (অডিট ইনভেস্টিগেশন ও রিসার্চ) শাখার উপ-কমিশনার শরফুদ্দিন ভুঞা বলেন, কন্টেইনারের ভেতর থাকা দুই হাজার ৭৭২টি […]
দুবছর পর ফিরল বলীখেলা, জীবন বলীর শিরোপা পুনরুদ্ধার

সোমবার বিকালে প্রায় ২৭ মিনিট ধরে চলা ফাইনালের দুই প্রতিযোগী শাহজালাল ও জীবন কেউ প্রতিপক্ষের পিঠ মাটিতে লাগাতে পারেননি। তাই পয়েন্টের হিসেবে ৩:০ ব্যবধানে চকরিয়ার তারেকুল ইসলাম জীবনকে জয়ী ঘোষণা করেন রেফারি। আর এর মধ্য দিয়ে ২০১৯ সালে কুমিল্লার শাহজালালের কাছে হারানো শিরোপা আবারও নিজের করে নিলেন জীবন। সেবারও কেউ কারো পিঠ মাটিতে লাগাতে পারেননি। […]
‘ড্রাফটে’ আশেপাশের সমুদ্রবন্দরকে ছাড়িয়ে যাবে মাতারবাড়ি: চবক চেয়ারম্যান

চট্টগ্রাম বন্দর দিবসের প্রাক্কালে রোববার বিকালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এমন আশার কথা শোনান। প্রতি বছর ২৫ এপ্রিল বন্দর দিবস উদযাপন করা হয়। তিনি বলেন, “এখন আমরা কলম্বো, পোর্ট কেলাং ও সিঙ্গাপুর বন্দরের ওপর নির্ভরশীল। মাতারবাড়ি পোর্ট হলে তখন আর অন্যের মুখাপেক্ষি হয়ে থাকতে হবে না।” কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়িতে চলমান বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পাশাপাশি অবস্থানগত […]
সিইউএফএল সংলগ্ন খালের ‘পানি খেয়ে’ ১৩ মহিষের মৃত্যু

রোববার সকালে আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের গোবাদিয়া এলাকায় সিইউএফএল এর পেছনের খালে এ ঘটনার পর দুপুরে স্থানীয়রা বিক্ষোভ করে। মৃত মহিষগুলোর মালিক দুধকুমড়া গ্রামের মোহাম্মদ ইলিয়াস, ইব্রাহীম ও নুর মোহাম্মদ। বারশত ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ তৌহিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শনিবার রাতে কোনোরকম ঘোষণা ছাড়াই সিইউএফএল কর্তৃপক্ষ তাদের বর্জ্য খালে ছাড়ে। এতে খালের পানি বিষাক্ত […]