আদালত কক্ষে গলায় ছুরি চালিয়ে ‘আত্মহত্যার চেষ্টা’

সোমবার বেলা ১২টার দিকে চট্টগ্রামের ষষ্ঠ মহানগর হাকিম মেহনাজ রহমানের আদালতে এ ঘটনা ঘটে। মোহাম্মদ জাফর নামের ৩০ বছর বয়সী ওই যুবক নগরীর ডবলমুরিং থানাধীন পশ্চিম মাদারবাড়ি এলাকার টং ফকির মাজার এলাকার আবদুর রাজ্জাকের ছেলে। তিনি ‘মানসিক অসুস্থতায় ভুগছেন’ বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। আদালত পুলিশের (প্রসিকিউশন) সহকারী কমিশনার মো. ওহিদুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, […]
চবিতে ছুটি ২৪ দিন

আগামী ১০ মে পর্যন্ত ছুটিকালীন সময়ে ২৪ দিন ক্লাস বন্ধ থাকবে। রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ডেপুটি রেজিস্ট্রার (তথ্য) দিবাকর বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ছুটির বিষয়ে জানানো হয়। ঈদুল ফিতর, শবে কদর, মে দিবস ও রমজান উপলক্ষে এসময় বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বন্ধ থাকবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে। এদিকে পহেলা বৈশাখ উপলক্ষে নগরীতে চবি চারুকলা ইন্সটিটিউট […]
দলীয় সিদ্ধান্ত মানতে ‘হুঁশিয়ারি’ নাছিরের

এসব নেতারা ভবিষ্যৎ প্রজন্মের কাছে ‘পরিত্যক্ত ও পরিত্যাজ্য’ হবেন বলেও মন্তব্য করেন তিনি বলে দলের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। রোববার আওয়ামী লীগ নেতা হাজী এয়াকুব আলীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় তিনি নেতাদের এমন ‘আত্মঘাতী’ প্রবণতা পরিহারের আহ্বান জানান। সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরোধ নিয়ে কয়েকবার নালিশ গড়িয়েছে কেন্দ্র পর্যন্ত। […]
চট্টগ্রামে ম্যুরালে ‘গড়বড়’, ধরা পড়ল ৪ মাস পর

‘চট্টল গৌরব’ শিরোনামে নগরীর সরকারি হাজী মুহম্মদ মহসিন কলেজের দেয়ালে বসানো লেজার মেটালের এসব ম্যুরালের একটিতে নৃত্যশিল্পী বুলবুল চৌধুরীর ছবির স্থানে বসেছে সাহিত্যিক বুলবুল চৌধুরীর ছবি। অপর ম্যুরালে ব্রিটিশবিরোধী অসহযোগ আন্দোলনের নেতা যতীন্দ্রমোহন সেনগুপ্ত এর জীবনীর তথ্য দেওয়া থাকলেও ছবিটি তার নয়। মুর্যাল স্থাপনের চার মাসের মাথায় শনিবার ভুলের বিষয়টি সামনে এলে তা সংশোধনে ইতোমধ্যে […]
বর্ষবরণে ফিরছে মঙ্গল শোভাযাত্রা

রঙ-তুলির আঁচড়ে বাঘ, সিংহসহ বিভিন্ন প্রাণির মুখোশ তৈরিতে তখনও ব্যস্ত সময় পার করছেন একদল শিক্ষার্থী। হাতপাখা কিংবা চরকি তৈরি করছেন কেউ কেউ। মহামারীর ধাক্কা সামলে দুই বছর পর বাংলা নতুন বছরকে বরণ করে নিতে মঙ্গল শোভাযাত্রার জন্য প্রস্তুতি নিচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। শনিবার নগরীর বাদশ মিয়া রোডে চারুকলা ইনস্টিটিউট ঘুরে জানা গেল, […]
ঈদের বাজারে যাওয়ার পর সড়কে শিশুসহ বাবা নিহত

শনিবার নগরীর ইপিজেড থানার বন্দরটিলা এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। নিহতরা হলেন- আবু সালেহ (৩০) ও তার নয় মাস বয়েসী ছেলে আব্দুল্লাহ আল মোমিন। সালেহের চার বছর বয়সী আরেক ছেলে আব্দুল্লাহ আল মাহিদ আহত হয়েছে বলে পুলিশ জানায়। এ ঘটনার পর স্থানীয়রা লরি ভাংচুর করে সড়কে বিক্ষোভ করে। পুলিশ লরি চালক কবির আহমদ […]
মহামারীতে রুগ্ন খলিফাপট্টি উৎসব ঘিরে আবার ব্যস্ত

নববর্ষ ও ঈদ সামনে রেখে দর্জিবাড়ির সেলাই মেশিন এখন দিনরাত ঘুরছে। বাহারি রঙের কাপড়ে বসছে জরি, চুমকি। কেউ পোশাক আয়রন করছেন, কেউ ভরছেন প্যাকেটে। নগরীর ঘাটফরহাদবেগে গলির ভেতর সারি সারি কারখানাগুলোতে দারুণ ব্যস্ততা। প্রতিবছরই এ সময়টার অপেক্ষায় থাকে খলিফাপট্টি, তবে মহামারীতে গত দুবছর এই ব্যস্ততা ছিল না, পণ্ড হয়ে গিয়েছিল পোশাকের ব্যবসা। পুঁজির অভাবে ব্যবসা […]
হৃদয় মণ্ডলের বিরুদ্ধে মামলা: ‘ভবিষ্যতের অসুস্থ’ দৃষ্টান্ত বললেন নওফেল

সবার সঙ্গে আলোচনা করে তা সমাধানের চেষ্টাও চলছে বলে জানিয়েছেন তিনি। মুন্সীগঞ্জের জনপ্রতিনিধির সঙ্গেও এ বিষয়ে কথা বলেছেন তিনি। শুক্রবার রাত সাড়ে ১০টায় চট্টগ্রাম নগরীর জে এম সেন হলে বাসন্তী পূজার মহাসপ্তমীর দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম জেলার এ আলোচনা সভার আয়োজন করে। শিক্ষক হৃদয় চন্দ্রের নাম […]
হৃদয় চন্দ্রের বিরুদ্ধে মামলা: ‘ভবিষ্যতের অসুস্থ’ দৃষ্টান্ত বললেন নওফেল

সবার সঙ্গে আলোচনা করে তা সমাধানের চেষ্টাও চলছে বলে জানিয়েছেন তিনি। মুন্সীগঞ্জের জনপ্রতিনিধির সঙ্গেও এ বিষয়ে কথা বলেছেন তিনি। শুক্রবার রাত সাড়ে ১০টায় চট্টগ্রাম নগরীর জে এম সেন হলে বাসন্তী পূজার মহাসপ্তমীর দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম জেলার এ আলোচনা সভার আয়োজন করে। শিক্ষক হৃদয় চন্দ্রের নাম […]
পাঁচলাইশে বাড়ির সেপটিক ট্যাংকে নারীর অর্ধগলিত লাশ

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান জানিয়েছেন, মরদেহে পচন ধরায় তার বয়স বা পরিচয় সম্পর্কে কোনো ধারণা তারা পাননি। বৃহস্পতিবার রাতে নাছিরাবাদ হাউজিং সোসাইটির ৩ নম্বর রোডের ওই ভবনের মালিক মাহফুজুল হক চৌধুরীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ড্রেনের সঙ্গে যুক্ত সেপটিক ট্যাংকটি পরিষ্কার করতে গিয়ে পরিচ্ছন্ন কর্মীরা মরদেহটি দেখতে পায় জানিয়ে পরিদর্শক […]