ক্যাটাগরি

করোনাভাইরাসে চট্টগ্রামে সাতজনের মৃত্যু

শনিবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের পক্ষ থেকে এসব তথ্য দেয়া হয়। মৃত সাতজনের মধ্যে চারজন নগরীর এবং তিনজন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এ নিয়ে জেলায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৫২ জনে। এর মধ্যে গত ১৬ দিনে মারা গেছে ৫৫ জন। ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মোহাম্মদ আসিফ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগের […]

বাঁশখালীতে বিদ্যুৎকেন্দ্রে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, নিহত ৫

শনিবার সকাল সাড়ে দশটার দিকে বাঁশখালী উপজেলার গণ্ডামারা ইউনিয়নে ১৩২০ মেগাওয়াটের ‘এসএস পাওয়ার প্ল্যান্টে’ এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল ইসলাম বিদ্যুৎকেন্দ্রে সংঘর্ষের কথা নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ ঘটনায় আমাদের ছয় পুলিশ সদস্যও আহত হয়েছেন।” বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শফিউর রহমান মজুমদার বলেন, “চারজনকে মৃত অবস্থায় উপজেলা […]

লকডাউন: চট্টগ্রামে কর্মহীন ১ হাজার পরিবারকে খাদ্য সহায়তা

শুক্রবার নগরীর এম এ আজিজ স্টেডিয়াম ও সংলগ্ন জিমনেশিয়াম হলে স্বেচ্ছাসেবক টিম বেটার ফিউচার বাংলাদেশ, পুর্বাশার আলো, রেড ক্রিসেন্ট, তৃণমুল নাট্যদল, সার্চ, নির্বাণ ক্লাব ও সিপিপি এই ত্রাণ বিতরণ কাজে সহযোগিতা করে। খাদ্য সামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিল সাত কেজি করে চাল, এক কেজি ডাল, এক লিটার সয়াবিন তেল, দুই কেজি আলু, এক কেজি চিনি ও […]

সীতাকুণ্ডে সাগরপাড়ে অজ্ঞাতপরিচয় নারীর লাশ

শুক্রবার বাড়বকুণ্ড ইউনিয়নে পাওয়া মৃতদেহটি পানিতে ভেসে এসেছে বলে পুলিশের ধারণা। আনুমানিক ৪০ বছর বয়েসী এ নারীর পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়। লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। “বিভিন্ন থানায় বিষয়টি জানানো হয়েছে, কোনো থানায় […]

করোনাভাইরাসে চট্টগ্রামে আরও ৮ জনের মৃত্যু

শুক্রবার জেলা সিভিল সার্জন কার্যালয়ের দেওয়া তথ্য মতে, এদের সবার মৃত্যু হয়েছে চট্টগ্রাম নগরীতে। এতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৪৫ জনে। নতুন করে ৩০৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে বলে জানান ভারপ্রাপ্ত সিভিল সার্জন মোহাম্মদ আসিফ খান। মোট এক হাজার ১৪২ জনের নমুনা পরীক্ষা করে ৩০৫ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে। সে হিসেবে শনাক্তের হার ২৬ […]

ভাড়া বকেয়া: রাস্তায় রাত কাটিয়ে পুলিশের সহায়তায় পরদিন বাসায়

বৃহস্পতিবার রাতে পরিবারটির সড়কে অবস্থানের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা মহানগর পুলিশের নজর আসে। শুক্রবার পুলিশের হস্তক্ষেপে তাদের লালখান বাজারের দুবাই কলোনির ওই ভাড়া বাসায় তুলে দেয়া হয়েছে। নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) আবু বক্কর সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মহামারীকালে বকেয়া ভাড়ার জন্য ঘর থেকে বের করে দেওয়া এবং রাস্তায় রাত কাটানো […]

নিরপরাধ আলেম-ওলামাদের উপর ‘জুলুম’ হচ্ছে: বাবুনগরী

হেফাজতের প্রয়াত আমির আহমদ শফীর মৃত্যুর ঘটনায় সম্প্রতি অভিযোগপত্রভুক্ত বর্তমান আমির শুক্রবার চট্টগ্রামে জুমার ‘খুতবায়’ এ অভিযোগ করেন বলে হেফাজতের এক বিবৃতিতে জানানো হয়। জুনাইদ বাবুনগরী বলেন, “এই রোজা-রমজানের দিনে নিরপরাধ আলেম-ওলামাদের উপর অন্যায়ভাবে জুলুম আল্লাহ বরদাশত করবেন না। সারাদিন রোজা রেখে ইফতার করবে তার সুযোগ দিচ্ছেন না। “তারাবির নামাজ থেকে তুলে নিয়ে যাচ্ছে, সারারাত […]

লকডাউনের দ্বিতীয় দিনে চট্টগ্রামে ৪২ মামলা

বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় পুলিশও বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দেড়শ যানবাহনকে মামলা দিয়েছে; আটক করা হয়েছে ৮৭ যানবাহন। দেশব্যাপী লকডাউনের দ্বিতীয়দিনে বন্দরনগরীর মূল সড়কগুলো অনেকটাই ফাঁকা থাকলেও অলিগলিতে মানুষের আনাগোনা ছিল অনেক বেশি। নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পুলিশ সদস্যদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তারা রাস্তায় নামা বিভিন্ন প্রকার যানবাহন তল্লাশি […]

মসজিদে ‘বিশৃঙ্খলা’, জামায়াতের ৫ কর্মী গ্রেপ্তার

নগরীর চান্দগাঁও আবাসিক এলাকার বি-ব্লক জামে মসজিদে বুধবার রাতে এ ঘটনাওর সময় পুলিশের ওপর হামলাও হয়। ঘটনাস্থল থেকে পুলিশ অন্তত ৪০ জনকে আটক করলেও পাঁচজনকে গ্রেপ্তার দেখিয়েছে। গ্রেপ্তাররা হলেন- মেহেদী হাসান (২৪), সাহেদুজ্জামান (১৯), মো. জিয়া উদ্দিন (২০), মো. ইব্রাহীম (১৯) ও মাহমুদুল হক (১৯)। চান্দগাঁও থানার পরিদর্শক (তদন্ত) রাজেশ বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, […]

‘সজ্জন’ আহমদ শফীকে যারা মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলেন, তাদের বিচার চাই: তথ্যমন্ত্রী

পহেলা বৈশাখে বুধবার ঢাকায় নিজের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ প্রসঙ্গে কথা বলেন। আহমদ শফীর মৃত্যুর পর তার পরিবারের পক্ষ থেকে যে হত্যামামলা হয়েছিল, তার তদন্ত করে একদিন আগেই প্রতিবেদন দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তাতে হেফাজতের বর্তমান আমির জুনাইদ বাবুনগরীসহ ৪৩ জনকে শফীর মৃত্যুর জন্য দায়ী করা হয়েছে। শফীর মৃত্যু: তদন্তে […]