শফীর মৃত্যু: তদন্তে বাবুনগরীসহ ৪৩ জনের দায় পেল পিবিআই

সোমবার চট্টগ্রাম আদালতে দেওয়া এ প্রতিবেদনে ৪৩ জনকে দায়ী করা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন পিবিআই’র ডিআইজি বনজ কুমার মজুমদার। এই ৪৩ জনের মধ্যে হেফাজতের বর্তমান আমির জুনাইদ বাবুনগরী এবং সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী রয়েছেন বলে জানান তিনি। বনজ মজুমদার বলেন, এটি একটি ‘দণ্ডার্হ নরহত্যাজনিত অপরাধ’। অর্থাৎ আসামিরা বেপরোয়া আচরণের মাধ্যমে আহমদ শফীর […]
মাদক ধরতে গিয়ে মিলল চোরাই সাইকেলও

রোববার নগরীর বায়েজিদ বোস্তামী থানার দক্ষিণ শহীদনগর শীতল ঝর্ণা খাল এলাকায় গভীর রাতে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদকসেবীকে গ্রেপ্তারের পর সেখান থেকে চোরাই সাইকেলগুলো উদ্ধার করা হয়। এই অভিযানে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার যুবকের নাম মো. আবুল হোসেন (২৭)। বায়েজিদ বোস্তামী থানার ওসি প্রিটন সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, […]
চট্টগ্রামে দেয়ালচাপায় রঙমিস্ত্রির মৃত্যু

সোমবার সকালে ডবলমুরিং থানার শেখ মুজিব রোডে ফকির শাহ মাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নূরুল ইসলাম (৪৫) পেশায় রঙমিস্ত্রি। নগরীর লালখান বাজার মতিঝর্ণা এলাকায় তার বাসা। ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই এলাকায় সড়ক সম্প্রসারণের জন্য নিজস্ব উদ্যোগে স্থাপনা সরাচ্ছিল বিভিন্ন প্রতিষ্ঠান। একটি ব্যাটারির দোকান তাদের মালামাল সরিয়ে নিয়ে স্থাপনা […]
কিশোরীকে আটকে ধর্ষণ ও টাকা দাবি, চারজন গ্রেপ্তার

রোববার শাপলা আবাসিক এলাকার শাপলা পাহাড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এরা হলেন- কালু মিয়া ওরফে রাজু (১৯), সোহেল মিয়া (১৯), মো, দুলাল ওরফে দুলাল বাবুর্চি (৩৭), তারেক আকবর (১৯)। কোতোয়ালী থানার ওসি নেজাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা একটি সংঘবদ্ধ চক্র। তারা ‘সহজ সরল’ তরুণীদের ফোন নম্বর যোগাড় করে।পরে সেই নম্বরে ফোন […]
চবির সাবেক অধ্যাপক হাসান মোহাম্মদ মারা গেছেন
ড. হাসান মোহাম্মদ রোববার বিকাল ৩টায় নগরীর বেসরকারি মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছে বলে জানান চবির রাজনীতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. আনোয়ারা বেগম। বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন অধ্যাপক হাসান। তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি দুই ছেলের জনক। আনোয়ারা বেগম জানান, ড. হাসান ১৯৮১ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞাপন বিভাগে প্রভাষক […]
চট্টগ্রামে হেলে পড়েছে ভবন, ভাঙার উদ্যোগ

নগরীর এনায়েত বাজার গোয়ালপাড়া এলাকায় শনিবার রাতে ভবনটি হেলে পড়ে। চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (কোতায়ালী জোন) নোবেল চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভবনটির মালিকপক্ষ উত্তর-পশ্চিম কোণে একটি পিলারে সংস্কার কাজ করার সময় সেটি হেলে যায়। “রাতে পুলিশ, ফায়ার সাভিস এসে ভবনের বাসিন্দা, সামনের দোকান এবং পাশ্ববর্তী ভবনের বাসিন্দাদের সরিয়ে নেয়।” ‘ঝুঁকিপূর্ন’ হওয়ায় ভবনটির চারপাশ […]
করোনাভাইরাস: চট্টগ্রামে একদিনে নয়জনের মৃত্যু

সিভিল সার্জন কার্যালয়ের হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নয়জনের মৃত্যু হয়েছে। ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আসিফ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ২৪ ঘণ্টায় এক হাজার ৮৬৭ জনের নমুনা পরীক্ষা করে আক্রান্ত পাওয়া গেছে ২২৮ জন। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১২ দশমিক ২১ শতাংশ। আক্রান্তদের মধ্যে মহানগরীতে ২০৪ জন এবং উপজেলাগুলোতে ২৪ জন রয়েছেন। […]
চট্টগ্রামে ২৭ মামলার আসামি অস্ত্রসহ গ্রেপ্তার

গ্রেপ্তার দিদারুল আলম মাসুম ওরফে আবু তাহের মাসুম (৩৫) চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার আজাদী বাজার এলাকার আবুল বশরের ছেলে। নগরীর বাটালি রোডের এক বাসায় তিনি থাকতেন। শুক্রবার রাতে একটি এলজি ও দুই রাউন্ড কার্তুজসহ মাসুমকে গ্রেপ্তারের পর শনিবার বিকালে পুলিশের পক্ষ থেকে সাংবাদিকদের বিষয়টি জানানো হয়। চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালি) নোবেল চকমা বিডিনিউজ […]
পটিয়া থানায় হামলার ঘটনায় পাঁচজন গ্রেপ্তার

উপজেলার জিরি, শোভনদন্ডী ও কচুয়াই ইউনিয়নে শনিবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার। গ্রেপ্তাররা হলেন- জসীম উদ্দিন (৪২), খোরশেদ আলম (৪৫), ইমতিয়াজ হোসেন (৪০), আজিজুল ইসলাম (৪৫) ও মো. বেলাল (৩৫)। ওসি রেজাউল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সিসি ক্যামেরার ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়েছে। […]
চট্টগ্রামে এক দিনে সর্বাধিক কোভিড রোগী শনাক্ত

এর আগে জেলায় একদিনে সর্বোচ্চ ৫১৮ জনের নমুনায় করোনাভাইরাস শনাক্ত হয়েছিল গত ২ এপ্রিল। আট দিনের মাথায় সংখ্যায় তা ছড়িয়ে গেল। এ নিয়ে গত ১০ দিনে চট্টগ্রাম জেলায় মোট চার হাজার ৯৫ জন কোভিড-১৯রোগী শনাক্ত হল। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত পাঁচজনের মৃত্যু হয়েছে বলে জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যে জানানো হয়েছে। এতে জেলায় মৃতের […]