চট্টগ্রামে কিশোরকে ছুরি মেরে হত্যা
নগরীর হালিশহর ‘এল’ ব্লকে বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। নিহত কিশোরের নাম মো. কাউছার (১৬)। তার বাসা হালিশহর থানার বড়পুল কাজীর গলিতে। এ ঘটনায় হামলাকারী শহীদুল ইসলাম শহীদকে (১৯) গ্রেপ্তার করেছে পুলিশ। নগর পুলিশের উপ-কমিশনের (পশ্চিম) আব্দুল ওয়ারীশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শহীদ ও নিহত কাউছার প্রতিবেশী। বৃহস্পতিবার সন্ধ্যায় হালিশহর ‘কে’ ব্লক […]
‘প্রেমের ফাঁদে ফেলে’ মুক্তিপণ আদায়, গ্রেপ্তার ৪

বাকলিয়া থানার ওসি মো. রুহুল আমিন জানান, নগরীর বাকলিয়াসহ বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- মো. শহীদ আলম ওরফে লেদু (৩০), জাহাঙ্গীর আলম (৩০), গিয়াস উদ্দিন (২৯) ও মো. রায়হান (২৮)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, “চট্টগ্রামের একটি বেসরকারি ব্যাংকে কর্মরত এক ব্যক্তি তার পরিচিত ব্যক্তির কাছে পাওয়া মোবাইল নম্বরের […]
ব্যতিক্রমী আয়োজনে বিনিময় হল ১০ হাজার বই

বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নগরীর জামালখান মোড়ের দুই পাশের ফুটপাতে এই আয়োজন করে ‘ফেইলড ক্যামরা স্টোরিজ’ নামের একটি সংগঠন। ফুটপাতে ত্রিপলে বিছিয়ে রাখা বই থেকে পছন্দের বই খুঁজে নিতে ভিড় করেছিলেন বিভিন্ন বয়সী স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আয়োজক প্রতিষ্ঠানের ডেপুটি ডিরেক্টর অঙ্কন দে অনিমেষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকাল ১১টা থেকে রাত আটটা পর্যন্ত […]
শিব চতুর্দশীতে সরব চন্দ্রনাথ ধাম

ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে দেশের নানা প্রান্ত থেকে সনাতন ধর্মাবলম্বীরা সমবেত হলেও এবার বিশ্ব বৈদিক সম্মেলনের আয়োজন করা হয়নি। আনুষ্ঠানিকভাবে মেলার আয়োজন না থাকলেও লোক সমাগম ঘিরে গ্রামীণ মেলা বসেছে সেখানে। তবে আয়োজকরাও বলছেন, এবারের জন সমাগম অন্য বছরের চেয়ে কম। বৃহস্পতিবার বেলা সোয়া তিনটা থেকে শিব চতুর্দশী তিথি শুরু হয়েছে। সীতাকুণ্ডের চন্দ্রনাথ ধাম ও আশপাশের […]
ভবন ভাঙা বন্ধের দাবি ইউএসটিসি কর্তৃপক্ষের

গয়নাছড়া খালের উপর নির্মিত তাদের ভবনের একাংশ ভাঙা শুরুর পরদিন বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে তারা এ দাবি জানান। সংবাদ সম্মেলনে ইউএসটিসি’র উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, “প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন, এই ধ্বংসযজ্ঞ যেন বন্ধ করা হয়। এর পেছনে হয়ত কোনো চক্র আছে। আপনি নির্দেশ দিন, এটা বন্ধ করুন। “প্রধানমন্ত্রী আপনি […]
আকিজের বিপণন কার্যালয়ে ডাকাতের হানা, প্রহরী খুন

বৃহস্পতিবার ভোরে পতেঙ্গা থানার জিএম গেইট সংলগ্ন আকিজ গ্রুপের সিগারেটের সেল অফিসে ডাকাতির ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। নিহত প্রহরীর নাম রাজীব উদ্দিন কবির (৪৫)। পতেঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জিএম গেইট কলোনির চারতলা একটি ভবনের নিচতলায় আকিজ গ্রুপের সিগারেটের সেলস অফিস। ভোর পৌনে পাঁচটার দিকে ট্রাক নিয়ে একদল ডাকাত […]
চট্টগ্রামে ডিপোতে আগুনে পুড়ল পরিত্যক্ত ৯ বাস

বৃহস্পতিবার দুপুরে নগরীর কর্নেলহাট এলাকায় ‘বাগদাদ এক্সপ্রেস’ বাস ডিপোতে এ অগ্নিকাণ্ড ঘটে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-সহকারী পরিচালক (ডিএডি) নিউটন দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা দেড়টার দিকে আগুন লাগে। আগ্রাবাদ ও বন্দর ফায়ার স্টেশনের পাঁচটি গাড়ি এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। “ডিপোতে ‘বাগদাদ এক্সপ্রেস’ পরিবহনের ১১টি অচল বাস ছিল। […]
ছাত্রকে পিটুনি: হাটহাজারীর সেই মাদ্রাসাশিক্ষক কারাগারে

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিহান সানজিদার এ আদেশ দেন বলে চট্টগ্রাম জেলা পুলিশের পরিদর্শক (প্রসিকিউশন) হুমায়ুন কবীর জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ইয়াহিয়াকে আদালতে হাজির করা হলেও তাকে রিমান্ডে নিতে বা তার জামিনের জন্য কোনো আবেদন করা হয়নি। মঙ্গলবার বিকালে হাটহাজারী পৌর এলাকার আল মারকাযুল কোরআন ইসলামিক অ্যাকাডেমির আবাসিক শিক্ষার্থী শিশুসন্তানকে দেখতে […]
‘ই’ মিলছে দ্রুত, দেরি ‘এমআরপি’তে

আসাদুল মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) নবায়নের আবেদন করেছিলেন গত জানুয়ারি মাসে। স্ত্রী-সন্তানসহ চারজনের সেই পাসপোর্ট দেওয়ার নির্ধারিত তারিখ পেরিয়ে গেছে, অথচ পাসপোর্ট তাদের হাতে আসেনি। আর তাতে ভোগান্তিতে পড়ার কথা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন আসাদুল। “সন্তানের চিকিৎসার জন্য ভারতে যেতে হবে। তাই পাসপোর্ট করতে দিয়েছিলাম। কিন্তু পাসপোর্ট পেতে দেরি হওয়ায় চিকিৎসার সময়ও পার হয়ে যাচ্ছে।” […]
ছাত্রকে পিটুনি: হাটহাজারীর সেই মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

বুধবার বিকালে রাঙ্গুনিয়ার নিজ বাড়ি থেকে আল মারকাযুল কোরআন ইসলামিক একাডেমির শিক্ষক ইয়াহিয়াকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানায়। হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই শিক্ষককে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মামলাও করা হচ্ছে ওই শিশুর পরিবারের পক্ষ থেকে।” মঙ্গলবার বিকালে হাটহাজারী পৌর এলাকার আল […]