চবির উপাচার্য পদে থাকছেন শিরীণ আখতার

মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে বলা হয়, “মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. শিরীণ আখতারকে নিয়মিত চাকরির বয়সপূর্তিতে অবসর গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পাদনের জন্য আগামী ২৯ এপ্রিল ২০২১ তারিখে তার মূল কর্মস্থল বাংলা বিভাগে প্রত্যাবর্তনপূর্বক একই দিন অপরাহ্নে ভাইস চ্যান্সেলর পদে যোগদানের অনুমতি প্রদান করা হলো।” ওই আদেশে শিরীণ আখতারের অনুপস্থিতিতে […]
সহকর্মী হারুন হত্যামামলার দ্রুত বিচার চান মোশাররফ

মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। হারুন বশর হত্যার প্রত্যক্ষদর্শী মোশাররফ হোসেন এ মামলায় ২০১৭ সালের ২৫ মে আদালতে সাক্ষ্য দেন। প্রয়োজনে আবারও সাক্ষ্য দেবেন জানিয়ে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, “এই ঘটনা হুবহু আদালতে আমি সাক্ষ্য দিয়েছি। আমি শিবিরের নাসিরকে শনাক্ত করেছি। জজের সামনে আমি হুবহু এটা বলেছি। এটা তো […]
দুদকের মামলায় কারাগারে মহিলা দলের নেত্রী

মঙ্গলবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ ও বিশেষ ট্রাইব্যুনালের বিচারক শেখ আশফাকুর রহমানের আদালতে গোলজার বেগম আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। দুদকের আইনজীবী মাহমুদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জামিন আবেদন নামঞ্জুর করে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।” এ মামলায় অন্য তিন আসামি হলেন- গোলজার বেগমের স্বামী ঢাকায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এসআই নওয়াব […]
চট্টগ্রামে নালার ভেতর যুবকের লাশ

ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসিন জানান, মঙ্গলবার বাদমতলী মোড়ের আগ্রাবাদ কনভেনশন হলের পেছনের নালায় লাশটি পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ সেখানে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, ওই যুবকের নাম মো. ফারুক, বয়স ৩৫। “সে বিভিন্ন কমিউনিটি সেন্টারে এবং ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করত। স্থানীয় লোকজন জানিয়েছে সে মাদকাসক্ত ছিল।” ওসি বলেন, যে জায়গায় লাশটি পাওয়া […]
চট্টগ্রাম কারাগার থেকে পালানো রুবেল ধরা পড়লেন নরসিংদীতে

চট্টগ্রাম কোতোয়ালি থানার ওসি নেজাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নরসিংদীর রায়পুর উপজেলার বাল্লাকান্দি চর থেকে ফয়হাদকে গ্রেপ্তার করা হয়েছে। “তাকে চট্টগ্রামে নিয়ে আসা হচ্ছে। অনুমানিক সন্ধ্যা নাগাদ তাকে নিয়ে আমাদের পুলিশ সদস্যরা চট্টগ্রামে এসে পৌঁছাবে।” এক খুনের মামলায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি ফরহাদ হোসেন রুবেল শনিবার সকাল থেকে ‘নিখোঁজ’ জানিয়ে সেদিন কোতোয়ালি থানায় একটি […]
দেয়াল টপকেও ওই হাজতি পালাতে পারেন বলে সন্দেহ

ওই বন্দি কারাগারের ভেতরেই রয়েছে কি না, তা খুঁজতে ফায়ার সার্ভিসের তল্লাশির মধ্যে সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে এই সন্দেহের কথা তিনি জানান। ছগীর মিয়া সোমবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করেছি। মনে হচ্ছে কিছু একটা যাচ্ছে। “ফুটেজ দেখে মনে হচ্ছে, ওই হাজতি (ফাঁসির সেলের ওপরের) দেয়াল টপকে পালিয়ে যেতে পারে। […]
ওদের লড়াইটা নিজেদের জন্যও

কথাগুলো চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপের কাজী আফাজ উদ্দিন আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী কাজী ফাতেহার। বাল্যবিয়ে নিয়ে নিজের পরিবারেই দেখেছেন ফাতেহা। আর তা তুলে ধরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা তিন বোন। দুই বোনেরই কম বয়সে বিয়ে হয়েছে। একটা সময় জানতাম না, বাল্যবিয়েতে কী ক্ষতি হয়। যখন অষ্টম শ্রেণিতে তখন জানতে পারি বাল্যবিয়ে হলে […]
নিখোঁজ সেই হাজতি কারাগারের ভেতরেই কি না, খুঁজছে ফায়ার সার্ভিস

কারা অধিদপ্তর গঠিত তদন্ত কমিটি সোমবার কাজ শুরুর প্রথম দিনেই ফায়ার সার্ভিস সদস্যদের দিয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ভেতরে এ তল্লাশি শুরু করেন। তদন্ত কমিটির প্রধান খুলনা বিভাগের কারা উপ-মহাপরিদর্শক মো. ছগীর মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যেহেতু আমরা নিশ্চিত নই যে ওই হাজতি পালিয়ে গেছেন কি না, সেজন্য কারা অভ্যন্তরে ফায়ার সার্ভিসের সদস্যদের দিয়ে তল্লাশি […]
চট্টগ্রামের ফটিকছড়িতে তোতা হত্যা মামলায় ৯ জনের মৃত্যুদণ্ড

চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফারজানা আক্তার সোমবার এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মো. নাসির উদ্দিন জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ফাঁসির পাশাপাশি প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানাও করেছে আদালত। এই মামলার অভিযোগপত্রভুক্ত ১০ আসামির মধ্যে একজনের মৃত্যু হওয়ায় মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বাকি নয় জনের মধ্যে আটজন […]
ফটিকছড়ির তোতা হত্যা মামলায় ৯ জনের মৃত্যুদণ্ড

চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফারজানা আক্তার সোমবার এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মো. নাসির উদ্দিন জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ফাঁসির পাশাপাশি প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানাও করেছে আদালত। এই মামলার অভিযোগপত্রভুক্ত ১০ আসামির মধ্যে একজনের মৃত্যু হওয়ায় মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বাকি নয় জনের মধ্যে আটজন […]