চট্টগ্রাম কারাগার থেকে হাজতি ‘নিখোঁজ’

কোতোয়ালী থানার ওসি নেজাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার সকাল থেকে ফরহাদ হোসেন রুবেল নামের এ হাজতিকে কারাগারে পাওয়া যাচ্ছে না উল্লেখ করে কারা কর্তৃপক্ষ একটি সাধারণ ডায়েরি করেছে। “যেখানে উল্লেখ করা হয় আজ সকাল ছয়টায় কারাগারের সব তালা খোলার পর রুবেলকে কারাগারের ভেতরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি।” ওসি নেজাম জানান, সদরঘাট […]
মাদক ব্যবসায়ীর সঙ্গে অনলাইনে ইয়াবার কারবারে যুবদলকর্মী

নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল সংলগ্ন এলাকা থেকে শুক্রবার ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তারের পর পুলিশ এ তথ্য জানিয়েছে। গ্রেপ্তাররা হলেন- মো. মাসুম (৪২) ও মো. হারুণ (৩২)। পুলিশ জানিয়েছে, মাসুম যুবদলের রাজনীতিতে জড়িত, আর হারুণ পেশাদার ইয়াবা ব্যবসায়ী। ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে […]
ঘরে চবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ, পাশে ‘সুইসাইড নোট’

লাশের পাশে থাকা ‘সুইসাইড নোট’ দেখে ধারণা করা হচ্ছে, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। নাইমুর রহমান নামে এ শিক্ষার্থী রসায়ন বিভাগের ২০১৮-’১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। শনিবার সকালে খাগড়াছড়ি জেলার রামগড়ের সোনাইপুড়ে নিজ বাড়িতে তার লাশ পাওয়া যায়। করোনাভাইরাস মহামারীতে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় এক বছর ধরে নাইমুর বাড়িতেই ছিলেন বলে জানান তার ছোট ভাই […]
করোনাভাইরাসে চট্টগ্রামের আ.লীগ নেতা দেবাশীষের মৃত্যু

শুক্রবার বিকাল পৌনে ৪টার দিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয় বলে মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুক জানান। তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন। শফিকুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দেবাশীষ গুহ টিকা গ্রহণের ককেদিন পর করোনাভাইরাসে আক্রান্ত হন। “চারদিন আগে তাকে জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। […]
চট্টগ্রামে কিশোরের ‘আত্মহত্যা’

শুক্রবার সকালে চট্টগ্রামের ডবলমুরিং থানার রশিদ বিল্ডিং ২ নম্বর গলির বাসা থেকে পুলিশ ওই লাশ উদ্ধার করেছে বলে ওসি মোহাম্মদ মহসিন জানান। ১৫ বছর বয়সী ওই কিশোরের বাড়ি পিরোজপুর জেলার নাজিরপুরে। চট্টগ্রামে বোনের বাসায় থেকে একটি চায়ের দোকানে কাজ করত সে। ওসি মোহাম্মদ মহসিন বলেন, “ঘরের চালের সাথে রশি দিয়ে সে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে […]
এইচ টি ইমামের মৃত্যুতে চট্টগ্রামের আ. লীগ নেতাদের শোক

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং নগর আওয়ামী লীগ ও মহিলা আওয়ামী লীগের পক্ষ থেকে বৃহস্পতিবার পৃথক বার্তায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের এই সদস্যের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়। শিক্ষা উপমন্ত্রী তার শোক বার্তায় বলেন, “মহান মুক্তিযুদ্ধে এইচ টি ইমাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে প্রবাসী সরকারের মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব পালন […]
কারাগারে বৈদ্যুতিক শক, বিষ প্রয়োগের অভিযোগে মামলা

ওই বন্দির স্ত্রী বৃহস্পতিবার চট্টগ্রামের মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালতে মামলাটি করেন। আদালত অভিযোগ গ্রহণ করে তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন বাদীর আইনজীবী ভুলন লাল ভৌমিক। অভিযোগের বিষয়ে কারা কর্মকর্তাদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। চট্টগ্রামের জেলারের সরকারি মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি […]
ফুটপাতে প্রতিবন্ধীর সন্তান প্রসব, হাসপাতালে নিল পুলিশ

বৃহস্পতিবার সকালে নগরীর বন্দর থানার বিপরীতে রাস্তার ফুটপাথ থেকে শিশু ও তার মাকে উদ্ধার করা হয় বলে জানিয়েছেন বন্দর থানার এএসআই মো. আমান উল্লাহ। শিশু ও তার মাকে উদ্ধারকারী এই পুলিশ কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাস্তার পাশ দিয়ে ডিউটিতে যাওয়ার সময় ওই নারীর চিৎকার শুনে গাড়ি থামাই। এসময় তার শিশুটি ভূমিষ্ঠ হয়। এসময় দৌড়ে […]
যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

বৃহস্পতিবার নগরীর পাঁচলাইশ থানার মুরাদপুরে ‘রহমানিয়া তাহফিজুল কোরআন বালক বালিকা একাডেমি’ থেকে ওই শিক্ষককে গ্রেপ্তারের পাশাপাশি ছয়টি শিশুকে উদ্ধার করা হয়। গ্রেপ্তার নাজিম উদ্দিন (৪০) ওই মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। পাঁচলাইশ থানার ওসি আবুল কাশেম ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাদ্রাসা শিক্ষার্থী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ পেয়ে সেখানে পুলিশ গিয়ে তদন্ত করে। […]
চট্টগ্রামে ভোটের সংঘাত: অস্ত্রের হদিস মেলেনি, অস্ত্রধারীরাও লাপাত্তা

গণমাধ্যমে ছবি প্রকাশ হলেও অপরাধীকে ধরতে পুলিশ অনেকটাই নিষ্ক্রিয় বলেই অভিযোগ উঠেছে। চট্টগ্রাম সিটি নির্বাচনকে কেন্দ্র করে কয়েকটি সংঘাতের ঘটনা ঘটে, যাতে আগ্নেয়াস্ত্রের ব্যবহার দেখা গিয়েছিল। আ. লীগ-বিদ্রোহীদের দ্বন্দ্বে উত্তপ্ত চট্টগ্রামের ভোটের মাঠ ভোটের আগে ১২ জানুয়ারি নগরীর মোগলটুলি এলাকায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল কাদেরের অনুসারীদের সঙ্গে সংঘর্ষ হয় আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর […]