ক্যাটাগরি

গুগলের ফিটবিট অধিগ্রহণে বাধা অস্ট্রেলিয়ায়

২১০ কোটি মার্কিন ডলারে ফিটবিট অধিগ্রহণের পরিকল্পনা ছিলো গুগলের। মঙ্গলবার অস্ট্রেলিয়ান কম্পিটিশন অ্যান্ড কনজিউমার কমিশন (এসিসিসি) গুগলের আবেদন বাতিল করেছে বলে প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সম্প্রতি বেশ কিছু বিষয়ে অস্ট্রেলিয়ান সরকারের সঙ্গে লড়াই চলছে গুগলের। স্থানীয় সংবাদমাধ্যমের খবর নিজস্ব প্ল্যাটফর্মে প্রকাশের ক্ষেত্রে সংবাদমাধ্যমগুলোকে অর্থ দিতে হবে গুগল এবং ফেইসবুককে, এমন এক আইনের প্রস্তাবও করেছে […]

অক্টোবরে সবচেয়ে জনপ্রিয় ৫জি ফোন তালিকার শীর্ষে অ্যাপল 

অক্টোবরের গোটা ৫জি ফোন বিক্রির আনুমানিক ২৪ শতাংশই দখলে রেখেছিলো আইফোন ১২। সোমবার এক ব্লগ পোস্টে নতুন পাওয়া ওই ডেটা সম্পর্কে কাউন্টারপয়েন্ট বিশ্লেষক ভারুন মিশরা বলছেন, “৫জি আপগ্রেডের জন্য ব্যাপক চাহিদা রয়েছে, বিশেষ করে আইওএস ঘাঁটিতে, এখনও সেটাই বিক্রিতে রূপান্তরিত হচ্ছে।” আইফোন ১২ বিক্রিতে মোবাইল সেবাদাতাদের প্রচারণা ভূমিকা রেখেছে বলেও উল্লেখ করেছেন ভারুন। ৭৯৯ ডলারের […]

চার বছরের মধ্যে গাড়ি বানানোর লক্ষ্য অ্যাপলের

রয়টার্সের প্রতিবেদন বলছে, ২০২৪ সালের মধ্যে একটি যাত্রীবাহী গাড়ির পাশাপাশি স্বচালিত গাড়ির ব্যবস্থা এবং ‘যুগান্তকারী ব্যাটারি প্রযুক্তি’ বানানোর লক্ষ্য রয়েছে প্রযুক্তি জায়ান্ট মার্কিন প্রতিষ্ঠানটির। প্রতিষ্ঠানের প্রথম গাড়িতেই নতুন সব প্রযুক্তি থাকবে কি না, তা এখনও স্পষ্ট নয়। এর আগে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে, নিজস্ব গাড়ি বানানোর পরিকল্পনা বাদ দিয়ে শুধু স্বচালিত গাড়ির প্রযুক্তি বানাচ্ছে অ্যাপল। […]

গুগল, মাইক্রোসফটের নজর ‘টিকটক ধরনের’ ভারতীয় অ্যাপে

ভারতীয় ওই অ্যাপটির নাম ‘জোশ’। অ্যাপটিকে টিকটকের ‘নকল’ বলে প্রতিবেদনে উল্লেখ করেছে রয়টার্স। ভারতে জুন মাসে টিকটক নিষিদ্ধ হওয়ার পর কয়েকটি দেশীয় অ্যাপ হুট করেই জনপ্রিয়তা অর্জন করেছে। এরমধ্যে জোশ একটি। রয়টার্স উল্লেখ করেছে, এ ধরনের অ্যাপগুলো বিদেশী বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণ করছে। জোশের মালিক প্রতিষ্ঠান ‘ভারসে ইনোভেশন’ বেঙ্গালুরু-ভিত্তিক একটি প্রতিষ্ঠান। বিনিয়োগ আসার পর প্রতিষ্ঠানটির মূল্য […]

অ্যান্টিট্রাস্ট মামলা একসঙ্গে লড়বে গুগল-ফেইসবুক

গত সপ্তাহেই গুগলের বিরুদ্ধে মামলা ঠুকেছে মার্কিন ১০টি অঙ্গরাজ্য। ওই মামলার উল্লেখ করেই মঙ্গলবার দুই জায়ান্টের হাত মেলানোর খবর জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। মামলায় অঙ্গরাজ্যগুলো দাবি করেছে, ফেইসবুকের সঙ্গে অবৈধভাবে কাজ করেছে গুগল, যা অ্যান্টিট্রাস্ট আইনের স্পষ্ট লঙ্ঘন। অনলাইন বিজ্ঞাপন ব্যবসায় ইতোমধ্যেই গুগলের আধিপত্য রয়েছে। এর পরিধি আরও বাড়াতেই সার্চ ইঞ্জিন জায়ান্ট প্রতিষ্ঠানটি এমনটা করেছে […]

লেবেল বদলালো টুইটার, ‘জয়ী বাইডেন’

এর আগে টুইটার লেবেলে লিখতো, নির্বাচনে জালিয়াতির দাবি “বিতর্কিত”। প্রতিবেদনে সিএনএন জানিয়েছে, প্রতিষ্ঠানের নতুন লেবেল বলছে, “মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনকে বিজয়ী হিসেবে স্বীকৃতি দিয়েছেন নির্বাচন কর্মকর্তারা।” নির্বাচনের ফলাফলকে অবজ্ঞা করে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যে টুইট করছেন, শনিবার সকাল থেকে তাতে নতুন লেবেল জুড়ে দেওয়া হচ্ছে। ভবিষ্যতেও এমন সব টুইটে এই লেভেল জুড়ে দেওয়া হবে […]

হ্যাকিং ৩৭ সাংবাদিকের আইফোনে, বেশিরভাগই আল জাজিরার

‘কিসমেট’ নামের এনএসও গ্রুপের সফটওয়্যার ব্যবহার করছেন এমন অপারেটররা হ্যাকিংয়ের কাজটি করেছেন বলে উঠে এসেছে সিটিজেন ল্যাবের প্রতিবেদনে। আইমেসেজের ত্রুটি কাজে লাগিয়ে হ্যাকাররা পাসওয়ার্ড, মাইক্রোফোন অডিও এবং ছবিতে প্রবেশ করেছিল। প্রতিবেদনে এনগ্যাজেট উল্লেখ করেছে, ঠিক কী কারণে হ্যাক করা হয়েছিল, সে বিষয়টি এখনও পরিষ্কার নয়। তবে, সিটিজেন ল্যাব সবমিলিয়ে চার জন অপারেটরের অস্তিত্ব খুঁজে পেয়েছে, […]

‘বড় লেনদেন’ বিটকয়েনে সম্ভব কি না – প্রশ্ন মাস্কের

ডিজিটাল কারেন্সি সমর্থক ও মাইক্রোস্ট্র্যাটেজি ইনকর্পোরেট প্রধান মাইকেল সেইলর এক টুইটবার্তায় শতকোটিপতি মাস্ককে জিজ্ঞাসা করেন তিনি ওই পদক্ষেপ নেবেন কি না। “আপনি যদি আপনার শেয়ারধারীদের একশ’ কোটি ডলারের উপকার করতে চান, তাহলে টেসলা ব্যালেন্স শিটকে মার্কিন ডলার থেকে বিটকয়েনে নিয়ে আসুন। এস অ্যান্ড পি ৫০০-এর অন্যান্য প্রতিষ্ঠান আপনাকে অনুসরণ করবে এবং সময়ের সঙ্গে সঙ্গে এটি […]

সংবাদের জন্য অর্থ: অস্ট্রেলিয়া কঠোর কিন্তু অপছন্দ গুগলের

তিনি আরও উল্লেখ করেছেন, ওই আইনের বদৌলতে অস্ট্রেলিয়া হবে প্রথম দেশ, যারা ফেইসবুক ও গুগলকে সংবাদ কনটেন্টের জন্য অর্থ দিতে বাধ্য করবে। এ ব্যাপারে গুগলের সমালোচনা তাকে বিস্মিত করেছে বলেও জানিয়েছেন সিমস। ডিসেম্বরের শুরুর দিকে খসড়া ওই আইন উন্মোচন করেছে অস্ট্রেলিয়ান সরকার। গুগল গত সপ্তাহে ওই আইন প্রসঙ্গে জানিয়েছে, প্রস্তাবিত নীতি মেনে কাজ করা সম্ভব […]

উন্মোচনের আগেই ফাঁস গ্যালাক্সি এস২১ সিরিজের দাম

গিজমোচায়নার প্রতিবেদন বলছে, ইউরোপের বাজারে স্যামসাং গ্যালাক্সি এস২১-এর ১২৮ জিবি বেইজ মডেলের দাম হবে ৮৪৯ ইউরো। অন্যদিকে গ্যালাক্সি এস২১ প্লাস ডিভাইসের ১২৮ জিবি সংস্করণের দাম ১০৪৯ ইউরো এবং ২৫৬ জিবি সংস্করণের দাম ১০৯৯ ইউরো হতে পারে। প্রতিবেদন আরও বলছে, ইউরোপের বাজারে গ্যালাক্সি এস২১ আল্ট্রা মডেলের ১২৮ জিবি সংস্করণের দাম হবে ১৩৯৯ ইউরো। সম্প্রতি আরেক প্রতিবেদনে […]