মেসেঞ্জারের ডেস্কটপ সংস্করণ আনলো ফেইসবুক

অ্যাপলের ম্যাক এবং মাইক্রোসফটের উইন্ডোজ দুই অপারেটিং সিস্টেমের জন্যই উন্মোচন করা হয়েছে মেসেঞ্জারের ডেস্কটপ অ্যাপটি– খবর বার্তাসংস্থা রয়টার্সের। দ্রুত ছড়াতে থাকা নভেল করোনাভাইরাসের প্রভাবে বিশ্বের অনেকাংশ এখন অবরুদ্ধ। ফলে গ্রাহকের মধ্যে বেড়েছে ভিডিও কলের চাহিদা। এমন পরিস্থিতিতে ঘরে বসেই কাজ করছেন বিশ্বের লাখো কর্মী, যোগাযোগ রাখছেন পরিবারের বিচ্ছিন্ন সমস্যরা। অফিসের কাজের জন্য বেড়েছে জুমের মতো […]
টিকটকের প্রতিদ্বন্দ্বী আনছে ইউটিউব

টিকটকের মতোই শর্টস-এর মোবাইল অ্যাপের ফিডে সংক্ষিপ্ত ভিডিও আপলোড করতে পারবেন গ্রাহক। পাশাপাশি ভিডিওতে ইউটিউব মিউজিকের লাইসেন্সকৃত মিউজিক যোগ করার সুযোগ পাওয়া যাবে বলে প্রতিবেদনে জানিয়েছে আইএএনএস। ইউটিউব ইতোমধ্যেই যেসব মিউজিকের লাইসেন্স করেছে সেগুলো সবই ব্যবহার করতে পারবেন গ্রাহক। ভিডিওর সাউন্ডট্র্যাকে যোগ করা যাবে এই মিউজিকগুলো। টিকটকের সাফল্যের পর সংক্ষিপ্ত ভিডিও অ্যাপ আনতে প্রতিযোগিতায় নেমেছে […]
কল অফ ডিউটিতে নিষিদ্ধ ৫০ হাজার চোর!

নিষিদ্ধ হওয়া এসব গেইমারদের মধ্যে এমন খেলোয়াড় রয়েছেন যারা প্রোগ্রামের মাধ্যমে এমনভাবে গুলি চালাতে পারেন, যা সাধারণভাবে অসম্ভব। এ ধরনের প্রোগ্রামকে বলা হয় ‘এইমবট। এ ছাড়াও প্রতারকের তালিকায় আরেক ধরনের খেলোয়াড় রয়েছেন যারা ‘ওয়াল হ্যাকিংয়ের’ মাধ্যমে দেয়ালের মধ্য দিয়ে গুলি চালাতে পারেন– খবর আইএএনএস-এর। অ্যাক্টিভিশনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, “আমরা সব ধরনের প্রতারণা […]
মুখ খুললেন জুম প্রধান, আগে নিরাপত্তা পরে আপডেট

জুম প্রধান বলছেন, আগে প্রতিদিন এক কোটি অংশগ্রহণকারী অংশ নিতেন জুম ব্যবহার করে আয়োজিত মিটিংগুলোতে। আর এ বছরের মার্চ নাগাদ সেই সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ২০ কোটিতে। জুমের নিরাপত্তা সমস্যা সমাধানে ফিচার আপডেট বন্ধ রাখার সিদ্ধান্তও জানিয়েছেন তিনি। “গত কয়েক সপ্তাহ ধরে এতো সংখ্যক ব্যবহারকারী সামাল দেওয়া আমাদের সবচেয়ে বড় উদ্যোগ এবং একক ফোকাস ছিল।” – […]
তিন পর্দার ফোল্ডএবল ডিভাইসের পেটেন্ট মাইক্রোসফটের

২০১৮ সালে তিন পর্দার এই ডিভাইসটির জন্য পেটেন্ট আবেদন করেছিল সফটওয়্যার জায়ান্ট মার্কিন প্রতিষ্ঠানটি। পেটেন্টে দেখা গেছে নতুন এই ডিভাইসটিতে দুইটি আলাদা পর্দার মাঝখানে একটি কব্জা জুড়ে দেওয়া হয়েছে। দুইটি মূল পর্দার পাশাপাশি ছোট একটি পর্দা দেখা গেছে নকশায়। ডিভাইসের এক পাশে স্ট্যাটাস বার হিসেবে কাজে লাগানো হতে পার এই পর্দাটি– খবর আইএএনএস-এর। পেটেন্টে মাইক্রোসফটের […]
কোয়ারেন্টিনে থাকা রোগীদের স্মার্টফোন দিচ্ছে স্যামসাং

কোয়ারেন্টিনে থাকা করোনাভাইরাসে আক্রান্তদেরকে স্মার্টফোন দিচ্ছে দক্ষিণ কোরিয়ান ইলেকট্রনিক্স জায়ান্ট খ্যাত প্রতিষ্ঠানটি। আর ট্যাবলেট দান করা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। — খবর প্রযুক্তিবিষয়ক সাইট সিনেটের। “আমরা কোয়ারেন্টিনে থাকা রোগীদের স্মার্টফোন দিচ্ছি, যাতে তারা বন্ধু ও পরিবারের সঙ্গে সংযুক্ত থাকতে পারেন, এ ছাড়াও বায়ু বিশুদ্ধকরণ এবং অন্যান্য সরবরাহ দিচ্ছি হাসপাতাল ও কোয়ারেন্টিন কেন্দ্রে”। – বুধবার এক বিবৃতিতে […]
নিরাপত্তা উদ্বেগে জুম ব্যবহার নিষিদ্ধ করলো স্পেসএক্স!

অ্যাপটির নিরাপত্তার ব্যাপারে মার্কিন আইন প্রয়োগকারীরা সতর্কবার্তা জানানোর কয়েকদিনের মাথাতেই নিজ কর্মীদের জন্য নিষেধাজ্ঞা জারি করলো স্পেসএক্স। মার্চের ২৮ তারিখের এক ইমেইল বার্তায় সব কর্মীর উদ্দেশ্যে ওই নির্দেশনা জানায় প্রতিষ্ঠানটি। — খবর রয়টার্সের। “আমরা জানি, আমাদের অনেকেই এই টুলটি কনফারেন্স এবং মিটিংয়ের জন্য ব্যবহার করছেন। দয়া করে যোগাযোগের বিকল্প হিসেবে ইমেইল, টেক্সট বা ফোন ব্যবহার […]
বরিস জনসন কেবল জানিয়েছিলেন মিটিংয়ের কথা!

করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার পর সেলফ-আইসোলেশনে থাকা ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্যাবিনেট মিটিং ডেকেছিলেন এ সপ্তাহেই। করোনাভাইরাসের কারণে ভিডিও কনফারেন্স কলের মাধ্যমে অনুষ্ঠিত হয় ভার্চুয়াল সে সভা। ওই মিটিংয়েরই একটি স্ক্রিনশট তুলে তিনি সম্ভবত ভেবেছিলেন সেটি জনসাধারণের সঙ্গে শেয়ার করা যেতেই পারে। আর তাই হয়তো মাইক্রোব্লগিং সাইট টুইটারে তুলেও দিয়েছিলেন ওই স্ক্রিনশট। আর ওই স্ক্রিনশট ঘিরেই তৈরি হয়েছে […]
বিনামূল্যে ভেন্টিলেটর সরবরাহের পরিকল্পনা টেসলার

যে অঞ্চলগুলোতে টেসলা গাড়ি সরবরাহ করে সে অঞ্চলগুলোতে এই ভেন্টিলেটরগুলো সরবরাহ করা যেতে পারে বলে জানিয়েছেন মাস্ক– খবর আইএএনএস-এর। টুইট বার্তায় টেসলা প্রধান বলেন, “ডিভাইস এবং সরবরাহ খরচের জন্য কোনো মূল্য দিতে হবে না। একমাত্র আবশ্যিকতা হলো, ভেন্টিলেটরগুলো রোগীর জন্য তাৎক্ষণিকভাবে দরকার হতে হবে, গুদামে মজুদ করার জন্য নয়। দয়া করে আমাকে বা @টেসলাকে জানান।” […]
‘কমিউনিটি হেল্প’ ফিচারের পরিধি বাড়াচ্ছে ফেইসবুক

নতুন আপডেটের পর ‘কমিউনিটি হেল্প’ ফিচারে পোস্ট করার মাধ্যমে যানবাহন, মুদি সামগ্রী, শিশুদের সামগ্রী এবং স্বেচ্ছাসেবামূলক কাজের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারবেন ফেইসবুক ব্যবহারকারীরা। একইভাবে সাহায্য চেয়েও পোস্ট করা সম্ভব হবে। — খবর প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেটের। চাইলেই ফিল্টারের সাহায্যে কাঙ্খিত সাহায্য খুঁজে পাওয়া সম্ভব হবে এবং যিনি সাহায্য চাইছেন তাকে খুঁজে বের করা যাবে। […]