ট্রাফিক লাইট বুঝতে পারবে টেসলার অটোপাইলট

টুইটারে শেয়ার হওয়া ওই ভিডিওতে দেখা গেছে, কয়েকটি সবুজ বাতি পার করে আসার পর লাল বাতি দেখে থমকে দাঁড়ানোর জন্য গতি কমিয়ে এনেছে টেসলা গাড়ির অটাপোইলট ফিচার। — খবর প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেটের। ধারণা করা হচ্ছে, পরবর্তী অটোপাইলট আপডেটেই চলে আসতে পারে টেসলা গাড়ির ফিচারটি। বর্তমানে রাস্তায় অন্য গাড়ি শনাক্ত করতে পারে টেসলা এবং গত শরতেই […]
ম্যাকবুক, আইম্যাকেও আসতে পারে ফেইস আইডি

অ্যাপল প্রথম এই বায়োমেট্রিক নিরাপত্তা ফিচারটি যোগ করে আইফোন এক্স-এ। এরপর থেকে সব আইফোনেই স্ট্যান্ডার্ড ফিচার করা হয়েছে এটি। এর আগে অ্যাপল বলেছিল, অন্যান্য আরও ডিভাইসে প্রতিষ্ঠানটি ফেইস আইডি যোগ করবে। এবার প্রতিষ্ঠানের নতুন পেটেন্ট থেকে ধারণা পাওয়া যাচ্ছে কিছু ম্যাকবুকে আনা হবে এই ফিচারটি– খবর আইএএনএস-এর। পেটেন্ট আবেদনে ফেইস আইডিকে বর্ণনা করা হয়েছে “লাইট […]
মোবাইলের জন্য প্রথম অ্যাপ আনলো গিটহাব

মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে চলাচলের সময়ই গিটহাব ওপেন সোর্স রিপোজিটরি ব্যবহার করতে পারবেন ডেভেলপার, প্রকল্প মালিক এবং ব্যবহারকারীরা– খবর আইএএনএস-এর। বৃহস্পতিবার এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি বলে, “আমরা আইওএস এবং অ্যান্ড্রয়েডে পুরোপুরি নেটিভ গিটহাব অভিজ্ঞতা দিতে গিটহাব মোবাইল চালু করছি। এখন, আপনি দলের সঙ্গে যুক্ত থাকতে পারবেন, সমস্যা দেখতে পারবেন এবং কোড একত্রিকরণও করতে পারবেন, যেকোনো স্থানে আপনার […]
গ্রাহক তথ্য চুরি করছে জুম, পাঠাচ্ছে ফেইসবুককে

মাদারবোর্ডের পক্ষ থেকে নেটওয়ার্ক ট্রাফিক বিশ্লেষণায় উঠে এসেছে, গোপনতা নীতিমালায় উল্লেখ না করেই ফেইসবুককে ডেটা পাঠাচ্ছে জুমের আইওএস অ্যাপ– খবর আইএএনএস-এর। জুম অ্যাপটি ডাউনলোড এবং চালু করলে এটি ফেইসবুকের গ্রাফ এপিআইয়ের সঙ্গে যুক্ত হয়। ডেভেলপারদের জন্য ফেইসবুকের সঙ্গে ডেটা আদান-প্রদানের মূল উপায় এই গ্রাফ এপিআই। অ্যাপটি ফেইসবুককে যে ডেটাগুলো পাঠাচ্ছে তার মধ্যে রয়েছে, গ্রাহক কখন […]
বিশ্বজুড়ে স্মার্টফোনের বিক্রি কমেছে ১৪ শতাংশ

বিশ্বের অনেক অঞ্চলে করোনাভাইরাসের পরিস্থিতি খারাপের দিকে যাওয়ায় স্মার্টফোনের বিক্রি আরও কমতে পারে বলেও ধারণা করা হচ্ছে– খবর বার্তাসংস্থা রয়টার্সের। করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় ফেব্রুয়ারি মাসে চীনে বিক্রয় কেন্দ্র বন্ধ রেখেছিলো অ্যাপলসহ অন্যান্য স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান। সরকারি তথ্যানুসারে ফেব্রুয়ারি মাসে চীনের মূল ভূখন্ডে পাঁচ লাখের কম আইফোন বিক্রি করেছে অ্যাপল। চীনে এক বছর আগের চেয়ে ফেব্রুয়ারি […]
অনলাইনে নতুন ফ্ল্যাগশিপ ফোন উন্মোচন হুয়াওয়ের

অনলাইন ব্রডকাস্টে তিনটি স্মার্টফোন পি৪০, পি৪০ প্রো এবং পি৪০ প্রো প্লাস দেখিয়েছেনে প্রতিষ্ঠান প্রধান রিচার্ড ইউ। ফটোগ্রাফির দিকে নজর রেখে স্মার্টফোনগুলোতে রাখা হয়েছে কোয়াড ও পেন্টা ক্যামেরা ব্যবস্থা– খবর বার্তাসংস্থা রয়টার্সের। নতুন এই স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে ‘ওভারফ্লো’ পর্দা। এ যাবৎ স্মার্টফোনে যে কার্ভড পর্দাগুলো দেখা গেছে তার দুই দিকে বাঁকানো থাকে। নতুন এই পর্দার […]
নতুন আইফোনের উন্মোচন পেছাতে পারে অ্যাপল

প্রতিবেদনে বলা হয়, নভেল করোনাভাইরাস মহামারীর কারণে গ্রাহকের চাহিদার কথা মাথায় রেখে আইফোনের উন্মোচন কয়েক মাস পেছানোর কথা বিবেচনা করছে প্রযুক্তি জায়ান্ট মার্কিন প্রতিষ্ঠানটি — খবর আইএএনএস-এর। খবর প্রকাশের পর বুধবার দিন শেষে অ্যাপলের শেয়ার মূল্য ০.৫৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ২৪৫.৫২ মার্কিন ডলার। দিনের বেশিরভাগ সময় শেয়ার মূল্য ছিলো ইতিবাচক। ওই দিনই প্রতিষ্ঠানের শেয়ার মূল্য […]
গুগল-ফেইসবুকে আসছে ৪৪ বিলিয়নের বিজ্ঞাপনী ধাক্কা

বৈশ্বিক বিনিয়োগকারী ব্যাংক এবং আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান কোয়েন অ্যান্ড কো’র ধারণা চলতি বছর গুগলের মোট আয় হতে পারে ১২ হাজার ৭৫০ কোটি মার্কিন ডলার, যা আগের বছরের চেয়ে দুই হাজার ৮৬০ কোটি মার্কিন ডলার কম। অন্যদিকে চলতি বছর বিজ্ঞাপন খাত থেকে ফেইসবুকের আয় হতে পারে ছয় হাজার ৭৮০ কোটি মার্কিন ডলার, যা আগের বছরের চেয়ে […]