ক্যাটাগরি

‘পরিবেশবান্ধব’ বিটকয়েন মাইনিংয়ে জোট বেঁধেছে টেসলা, ব্লক ও ব্লকস্ট্রিম

প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর এই জোট বিটকয়েন মাইনিংয়ের জন্য নির্ভর করবে সৌরশক্তির ওপর। আর এ প্রকল্পের সৌরশক্তি আহরণ ও সরবরাহ অবকাঠামো নির্মাণ করছে টেসলা। তিন প্রতিষ্ঠানের বিটকয়েন মাইনিং প্রকল্পটি যুক্তরাষ্ট্রের টেক্সাসে নির্মাণ করা হবে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স, চলতি বছরের শেষ নাগাদ চালু হবে প্রকল্পটি।  ব্লকস্ট্রিম প্রধান নির্বাহী অ্যাডাম ব্যাক বিটকয়েন মাইনিংয়ের লক্ষ্যে তিন প্রতিষ্ঠানের […]

এবার রাশিয়ার ক্রিপ্টো ওয়ালেটে ইইউর নিষেধাজ্ঞা

ইউক্রেইনে রাশিয়ার সামরিক আগ্রাসন শুরু হওয়ার পর দেশটির ওপর এই নিয়ে পঞ্চমবারের মতো নিষেধাজ্ঞা দিল ইইউ। রাশিয়ার নাগরিকদের ক্রিপ্টো ওয়ালেট ও একাধিক ব্যাংকের ওপর নতুন অবরোধ-নিষেধাজ্ঞার ঘোষণা শুক্রবার আসে বলে রয়টার্স জানিয়েছে। রাশিয়া সরকারের শীর্ষ কর্মকর্তা ও ধনকুবেররা আগের অবরোধ-নিষেধাজ্ঞা পাশ কাটিয়ে অর্থ পাচারের কৌশল হিসেবে ক্রিপ্টো লেনদেন ব্যবস্থাকে কাজে লাগাতে পারেন, এমন আশঙ্কা থেকে […]

ডেটা চুরির অভিযোগে এক ডজন অ্যাপ মুছে দিয়েছে গুগল

অ্যাপগুলোতে ব্যবহারকারীর অজান্তে তার ফোন নম্বর, লোকেশন ডেটা এবং ইমেইল অ্যাড্রেসের মতো ব্যক্তিগত তথ্য চুরি করতে সক্ষম ক্ষতিকর কোড আছে জানার পর এই পদক্ষেপ নিয়েছে অ্যান্ড্রয়েড নির্মাতা। প্লে স্টোর থেকে মুছে দেওয়া অ্যাপগুলোর মধ্যে বেশ কয়েকটি এক কোটিরও বেশিবার ডাউনলোড করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি। মুছে দেওয়া অ্যাপগুলোর মধ্যে আছে কিউআর কোড স্ক্যানার, আবহাওয়াবিষয়ক অ্যাপ […]

চীনে গণ নজরদারিতে ‘ওয়ান পার্সন ওয়ান ফাইল’

‘ওয়ান পার্সন ওয়ান ফাইল’ নামে পরিচিত সফটওয়্যারটি চীনের অনেক প্রতিষ্ঠানই কিনেছে গত চার বছরে। চীনের প্রায় ৫০টির বেশি উন্মুক্ত ফাইল পরীক্ষা করে দেখেছে রয়টার্স। দেশটির পুলিশ বিভাগ এবং কমিউনিস্ট পার্টির নজরদারি নেটওয়ার্ক আপগ্রেডের কিছু অংশ দেখা সম্ভব হয়েছে ফাইলগুলোয়। বেইজিংয়ের বর্তমান নজরদারি পদ্ধতির ব্যপক উন্নতি ঘটাবে নতুন সফটওয়্যারটি। যদিও বিদ্যমান পদ্ধতির সাহায্যেও যে কোনো ব্যক্তির […]

টুইটার পরিচালনা পর্ষদে মাস্ক, শঙ্কায় কর্মীরা

এ সপ্তাহেই অনকেটা আচমকা টুইটারের শতকরা ৯.২ ভাগ শেয়ার কিনে নেন বাকস্বাধীনতার স্বঘোষিত সমর্থক ইলন মাস্ক। এর পরপরই মার্কিন রাজনীতিতে রক্ষণশীলদের একাংশ সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে টুইটারে ফিরিয়ে আনার দাবি তুলেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করেছে রয়টার্স। ২০২০ সালের ৬ জানুয়ারি মার্কিন ক্যাপিটলে সংঘটিত দাঙ্গায় সরাসরি ইন্ধন যোগানোর দায়ে টুইটারে ডনাল্ড ট্রাম্পকে আজীবন নিষিদ্ধ করে […]

নতুন ই-কমার্স ‘সুপার অ্যাপ’ চালু করল ভারতের টাটা

‘টাটা নিউ’ (Tata Neu) নামের নতুন এ সুপার অ্যাপ চালু হয়েছে বৃহস্পতিবার।  এর নির্মাণ কাজ চলছিল প্রায় দুই বছর ধরে। নতুন সুপার অ্যাপটি ‘ওয়েস্টসাইড ফ্যাশন’, ‘এয়ার এশিয়া’র টিকেট, ‘ক্রোমা ইলেকট্রনিকস’, ‘তাজ গ্রপ অফ হোটেলস’, ‘বিগবাস্কেট অনলাইন গ্রোসারি’ এবং ‘১এমজি অনলাইন ফার্মেসি’র মতো প্রতিষ্ঠানটির নিজস্ব ব্রান্ডের একক প্লাটফর্ম হিসেবে কাজ করবে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স। চীনে […]

গিগাফ্যাক্টরি উদ্বোধন, রোবোট্যাক্সির ঘোষণা মাস্কের

‎কালো কাউবয় টুপি এবং চোখে সানগ্লাস নিয়ে টেক্সাসে টেসলার একশ দশ কোটি ডলারের গিগাফ্যাক্টরি উদ্বোধনের সময় এই ঘোষণা দেন মাস্ক। এখানেই হতে যাচ্ছে টেসলার নতুন প্রধান কার্যালয়।‎ “বিশাল পরিমানে উৎপাদন, সম্পূর্ণ স্ব-চালিত, একটি ডেডিকেটেড রোবোট্যাক্সি হবে” – কারখানায় এক বড় সমাবেশে মাস্ক বলেন। “সম্পূর্ণ স্ব-চালিত” বিষয়টি মাস্কের জন্য সোনার হরিণ হয়েই রয়েছে। এর আগে একাধিকবার […]

ডিয়েম ব্যর্থতার পর ‘জাক বাকস’ বানাচ্ছে মেটা

ফেইসবুক কর্মীরা অভ্যন্তরীণভাবে নতুন ভার্চুয়াল মুদ্রাকে প্রতিষ্ঠাতা-কাণ্ডারী মার্ক জাকারবার্গের নামের সঙ্গে মিল রেখে ‘জাক বাকস (Zuck Bucks)’ ডাকছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে ফাইন্যানশিয়াল টাইমস। কথিত ‘জাক বাকস’ ব্লকচেইন প্রযুক্তিভিত্তিক ক্রিপ্টো মুদ্রা ব্যবস্থা হওয়ার সম্ভাবনা কম। “বরং, মেটা কোম্পানি থেকে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত ইন-অ্যাপ টোকেনের দিকে ঝুঁকছে,” বলে প্রতিবেদনে জানিয়েছে ফাইন্যানশিয়াল টাইমস। এক্ষেত্রে শিশুদের গেইমিং প্ল্যাটফর্ম ‘রোব্লক্স’-এ […]

গুগল ডকস-এ ইমোজি ব্যবহার করবেন যেভাবে

গুগল নতুন ফিচারটির ঘোষণা দিয়েছে মঙ্গলবার। ঘোষণায় প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটি বলেছে, “নতুন ইমোজি রিঅ্যাকশন ফিচার ডকুমেন্টের কনটেন্ট নিয়ে প্রতিক্রিয়া জানাতে তুলনামূলক অনানুষ্ঠানিক বিকল্প প্রক্রিয়া ব্যবহারের সুযোগ দেবে।” নতুন ফিচারটি ব্যবহার করতে অনুসরণ করতে হবে নিচের পদক্ষেপগুলো: ১. প্রথমে নিজের কম্পিউটারে একটি গুগল ডক ফাইল খুলতে হবে। ২. যে লাইনটিতে রিঅ্যাক্ট করতে চান সেটি সিলেক্ট করে […]

রাশিয়ার হ্যাকারদের ‘বটনেট’ ভাঙার দাবি এফবিআইয়ের

মার্কিন কর্মকর্তাদের দাবি, ডিডিওএস হামলায় ব্যবহারের জন্য হার্ডওয়্যারে ম্যালওয়্যার সংক্রমণ ঘটিয়ে ‘বটনেট’ তৈরি করে রেখেছিল রাশিয়ার সামরিক হ্যাকাররা। ওই বটনেটের সঙ্গে যোগাযোগ ও নিয়ন্ত্রণের জন্য মস্কোর স্পাইরা যে অবকাঠামো ব্যবহার করেছে সেটির দখল নেওয়ার দাবি করেছে এফবিআই। রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ওই ঘটনার একটি সংক্ষিপ্ত হলফনামা উন্মুক্ত করেছেন বুধবার। এ ধরনের সাইবার অপারেশনকে ‘বিরল’ বলে […]