ক্যাটাগরি

ভারতে সেমিকন্ডাক্টর ইউনিট বসালেই বিলিয়ন ডলার

দুই শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মেইক ইন ইন্ডিয়া’ উদ্যোগ ভারতকে চীনের পরেই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল নির্মাতা করে তুলতে সহায়তা করেছে। নয়াদিল্লি বিশ্বাস করে, এখন সময় এসেছে চিপ নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে ভারতে নিয়ে আসার। “সরকার চিপ ফ্যাব্রিকশন ইউনিট বসাবে এমন প্রতিটি প্রতিষ্ঠানকে এক বিলিয়ন ডলারের বেশি নগদ প্রণোদনা দেবে,”– রয়টার্সকে বলেছেন […]

তালিকা পূর্ণ হলো চার ‘অসামরিক’ নভোচারির

স্পেসএক্সের মানব স্পেসফ্লাইট প্রধান বেনজি রিড এবং বিলিয়নেয়ার উদ্যোক্তা জারেড আইজ্যাকম্যান ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে সরাসরি প্রচারিত এক সংবাদ সম্মেলনে এই দুই সর্বশেষ অসামরিক নভোচারীর পরিচয় জানান বলে প্রতিবেদনে উল্লেখ করেছে রয়টার্স। ই-কমার্স প্রতিষ্ঠান ‘শিফট4 পেমেন্টসে’র প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আইজ্যাকম্যান স্পেসএক্স ক্রু ড্রাগন ক্যাপসুলে চড়ে নিজেকে এবং আরও তিনজনকে মহাকাশে নিচ্ছেন। এজন্য স্পেসএক্সের […]

নথি স্ক্যান করে গুছিয়ে রাখতে আসছে গুগলের ‘স্ট্যাক’

নিজ কাজে গুগলের প্রাতিষ্ঠানিক মানের ‘ডকএআই’ প্রযুক্তি ব্যবহার করবে স্ট্যাক। ডকএআইয়ের সাহায্যে নথিকে আরও বুদ্ধিবৃত্তিকভাবে বিশ্লেষণ ও শ্রেণীবিন্যাস করে রাখবে অ্যাপটি। প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট উল্লেখ করেছে, অ্যাপ দিয়ে নতুন কোনো নথির ছবি তুলতে বা আগে থেকে তুলে রাখা ছবি ফোনের ক্যামেরা রোল থেকে নিয়ে আসত পারবেন ব্যবহারকারীরা। পরে অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে নথির বৈশিষ্ট্যের ভিত্তিতে সেটিকে সঠিক […]

ডিসলাইক কাউন্ট সরানোর পরীক্ষায় ইউটিউব

প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট এক প্রতিবেদনে উল্লেখ করেছে, ডিসলাইক বাটনে কতজন চেপেছেন তা শুধু রিয়েল টাইমে আপডেট হবে না। কনটেন্ট নির্মাতারা অবশ্য এ সম্পর্কে জানতে পারবেন। তারা এসব তথ্য দেখতে পাবেন ইউটিউব স্টুডিও ড্যাশবোর্ডে। ইউটিউব পদক্ষেপটি কনটেন্ট নির্মাতাদের “ভালো থাকা এবং ডিসলাইক ক্যাম্পেইনের” প্রতিক্রিয়ায় নিয়েছে বলে জানিয়েছে। তবে, ইউটিউব উল্লেখ করেছে, প্রতিক্রিয়া জানাতে ডিসলাইক বাটনের ব্যবহার […]

ফের অনলাইনেই হচ্ছে অ্যাপলের ‘ডব্লিউডব্লিউডিসি’

রয়টার্স এক প্রতিবেদনে উল্লেখ করেছে, জুনের ৭ তারিখ থেকে জুনের ১১ তারিখ পর্যন্ত চলবে অ্যাপলের ‘ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপারস কনফারেন্স’ (ডব্লিউডব্লিউডিসি)। সাধারণত যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের স্যান হোসেতে আয়োজিত হয় আয়োজনটি। এতে অংশ নেন পাঁচ হাজারেরও বেশি মানুষ। গত বছরের জুনে করোনাভাইরাস মহামারীর মুখে প্রথমবারের মতো আয়োজনটিকে অনলাইনে সরিয়ে নেয় অ্যাপল। অ্যাপল নিজেদের ডেভেলপার অ্যাপ বা ওয়েবসাইটে গোটা […]

ফের নিলামে জনি আইভের নকশায় তৈরি লাইকা ক্যামেরা

জনি আইভের নকশার ছোঁয়া পাওয়া যাবে না এমন অ্যাপল পণ্য পাওয়া মুশকিল। অ্যাপলের এই সাবেক নকশা গুরু যে শুধু অ্যাপল পণ্যই নকশা করেছেন তা নয়, বিভিন্ন ধরনের দাতব্য প্রকল্পের জন্যও কাজ করেছেন তিনি। এরকমই একটি পণ্য লাইকা এম ক্যামেরার নমুনা। বন্ধু মার্ক নিউসনের সঙ্গে মিলে তৈরি করেছিলেন নমুনাটি। প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জের প্রতিবেদন বলছে, ক্যামেরার নিলাম […]

বিদ্যুতচালিত গাড়ির খবর নিশ্চিত করল শাওমি

“শাওমি একটি সহায়ক প্রতিষ্ঠান তৈরি করবে যা স্মার্ট বিদ্যুতচালিত গাড়ি ব্যবসা পরিচালনা করবে।” – এক বিনিয়োগকারী নথিতে লিখেছে প্রতিষ্ঠানটি। তবে, গাড়ি কোথায় বিক্রির পরিকল্পনা রয়েছে, সে বিষয়ে এখনও কিছু জানায়নি শাওমি। শাওমি বাদেও চীনা প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়ে এবং সার্চ সেবাদাতা বাইদু স্মার্ট বিদ্যুতচালিত গাড়ি তৈরি করছে বলে খবর রটেছে। চীনা বাজারে আগে থেকেই বিদ্যুতচালিত গাড়ি […]

ভবিষ্যতে সবচেয়ে পরিবেশবান্ধব রুট দেখাবে গুগল ম্যাপস

অ্যালফাবেট মালিকানাধীন প্রতিষ্ঠানটি মঙ্গলবার জানিয়েছে, নতুন এই ফিচার এই বছরের শেষ নাগাদ মার্কিন যুক্তরাষ্ট্রে চালু হবে। জলবায়ু পরিবর্তন বিষয়ে প্রতিষ্ঠানটির প্রতিশ্রুতির অংশ হিসেবে বিশ্বের অন্যান্য অংশেও পর্যায়ক্রমে এই সেবা আসবে বলে জানিয়েছে গুগল। ব্যবহারকারী নিজে কোনো বিশেষ রুট বেছে না দিলে সম্ভাব্য রুটগুলির সময় যদি কাছাকাছি হয় তখন গুগল ম্যাপ সবচেয়ে “পরিবেশ-বান্ধব” রুটের পরামর্শ দেবে […]

শেষ পর্যন্ত উৎপাদন স্থগিত হিউন্দাই কারখানাতেও

এপ্রিল মাসের সাত থেকে ১৪ তারিখ পর্যন্ত উৎপাদন স্থগিত রাখার কথা প্রতিষ্ঠানটি জানিয়েছে মঙ্গলবার। বিবৃতিতে হিউন্দাই বলেছে, “আমরা সরবরাহ পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে উৎপাদন বিষয়ে সিদ্ধান্ত নিতে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং তাৎক্ষণিক ও প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।” প্রতিষ্ঠানটি জানিয়েছে, সরবরাহ ঘাটতিতে পড়া যন্ত্রাংশের মধ্যে রয়েছে ‘কনা’ স্পোর্ট ইউটিলিটি ভেহিক্যাল (এসইউভি)-এর ফ্রন্ট ভিউ ক্যামেরা এবং ‘আইয়োনিক […]

আইফোন ১৩-তে আসতে পারে ‘ম্যাট ব্ল্যাক’ অপশন

তবে, গোটা বিষয়টি এখনও গুজবের পর্যায়েই রয়েছে। ম্যাক্স ওয়াইনব্যাকের দাবি, আইফোন ১৩ প্রো’তে নতুন ম্যাট ব্ল্যাক অপশনসহ দেখা মিলবে উন্নত পোর্ট্রেইট মোডের। নতুন ‘স্টেইনলেস স্টিল’ আবরণের ফলে ফোনে আঙ্গুলের ছাপ এবং অন্যান্য দাগ পরা অনেকটাই কমে আসবে। ওয়াইনব্যাক আরও দাবি করছেন, বর্তমান লাইনআপে পর্দার যে আকার, আইফোন ১৩ সিরিজেও তা-ই থাকবে। বর্তমান প্রজন্মের মডেলের মতো […]