প্রধান কার্যালয় খোলার পরিকল্পনায় ফেইসবুক

রয়টার্স এক প্রতিবেদনে উল্লেখ করেছে, ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কের ওই কার্যালয় খুলে দিলেও শুরুতে শুধু ১০ শতাংশ জনশক্তি কার্যালয়ে যোগ দেবে। শুক্রবার নিজেদের পরিকল্পনার ব্যাপারে জানিয়েছে প্রতিষ্ঠানটি। গত বছর নভেল করোনাভাইরাস মহামারীর মুখে থমকে যায় বিশ্ব, সংক্রমণ ঠেকাতে লকডাউনে ঘরবন্দী জীবন শুরু করেন বিশ্বের বহু মানুষ। ওই সময়টিতে যে কয়টি বড় প্রযুক্তি প্রতিষ্ঠান প্রথম ধাপে বাসা-থেকে-কাজ […]
স্মার্ট আরজিবি ফেইস মাস্ক আনার নিশ্চয়তা দিল রেজর

রেজার প্রধান নির্বাহী মিন-লিয়াং টান জানিয়েছেন, তারা প্রজেক্ট হেজল’কে বাস্তবতায় রূপ দেওয়ার পরিকল্পনা করেছেন। স্মার্ট মাস্কটির প্রসঙ্গে সিইএস চলাকালে রেজর জানিয়েছিল, এটি ব্যবহারকারীদেরকে পরিষ্কারভাবে কথা বলতে দেবে, এ জন্য এতে রয়েছে বিল্ট-ইন মাইক্রোফোন। মূলত মাস্কটি ব্যবহারকারীদের আওয়াজ বাড়িয়ে দেবে, এতে করে মাস্ক পরা অবস্থায় থাকলেও কথা বুঝতে অসুবিধা হবে না কারো। সিইএস আসরে মূলত স্মার্ট […]
বিদ্যুতচালিত গাড়ি তৈরির পরিকল্পনায় শাওমি

এখনও অবশ্য গাড়ির বিস্তারিত কোনো তথ্য সম্পর্কে জানা সম্ভব হয়নি। রয়টার্সের এক প্রতিবেদনে জানিয়েছে, শাওমি নিজেদের অন্যান্য প্রযুক্তিকে গাড়ির সঙ্গে জুড়ে দেবে এবং চীনা অটো জায়ান্ট খ্যাত গ্রেট ওয়ালের কারখানায় গাড়ি তৈরি করবে। প্রথম মডেলটি ২০২৩ সালে বাজারে আনবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি। আগামী সপ্তাহেই এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে শাওমি’র পক্ষ থেকে। তথ্য […]
ছোট্ট শিশুদের উপযোগী ট্যাবলেট কোনগুলো?

উত্তরটি পেতে হলে আমাদের আসলে খুঁজে বের করতে হবে ট্যাবলেটের বেলায় শিশুদের উপযোগী কোন ফিচারগুলোয় নজর দেওয়া দরকার, এবং সেইসব ফিচারওয়ালা ট্যাবলেট বাজারে কোনগুলো আছে? প্রথমিকভাবে সবার আগে যে ফিচারগুলোর কথা মাথায় আসে সেগুলোর মধ্যে রয়েছে মাটিতে পড়ে গিয়ে যেন ভেঙে না যায় বা অভিভাবক আশপাশে না থাকলেও যেন শিশু কোনো ক্ষতিকর কনটেন্টের মুখোমুখি না […]
অ্যামাজনে ফুলেফেঁপে উঠেছে ‘ফেইক রিভিউ’ বাণিজ্য

শত শত মিলিয়ন ডলারের দ্রুত সম্প্রসারণশীল ব্যবসা এখন এই ফেইক রিভিউয়ের জগত। আর অর্থ উপার্জনের উপায় অনলাইনে খুঁজতে গিয়ে তিনি এসে ঠোক্কর খান এখানেই। হাজার হাজার মানুষ অ্যামাজনের টেলিগ্রাম ইনস্ট্যান্ট মেসেজিং চ্যানেলে যোগ দিচ্ছেন। এখানে নামপরিচয় অজ্ঞাত মধ্যস্থতাকারীরা তাদের কাজে নেন। সেই কাজটি হলো অর্থের বিনিময়ে অনলাইন মার্কেটপ্লেইসের পণ্যের জন্য “ফাইভ স্টার রিভিউ” লিখে দেওয়া। […]
টুইট মুছতে বাধ্য হচ্ছেন ইলন মাস্ক

২০১৮ সালের মে মাসে ওই টুইটে টেসলা প্রধান হুমকি দেন যে, শ্রমিকরা যদি ইউনিয়ন গঠন করেন তবে তারা টেসলার ‘স্টক অপশন’ থেকে বাদ পড়বেন। ওই টুইটে মাস্ক বলেন- “আমাদের গাড়ির কারখানায় টেসলা দলকে কেউ শ্রমিক ইউনিয়নের পক্ষে ভোট দানে বাধা দিচ্ছে না। চাইলে তারা আগামীকালই এটা করতে পারে। কিন্তু কোনো প্রাপ্তিহীন ইউনিয়নের চাঁদা দিতে গিয়ে […]
ফেইসবুকে ঢুকতে সমস্যায় ব্যবহারকারীরা

শুক্রবার বিকাল থেকে এ সমস্যা হচ্ছে জানিয়ে তারা বলছেন, ফেইসবুক পেইজ খুলছেই না, কখনও কখনও খুললেও পোস্ট বা শেয়ার করতে সমস্যা হচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে তথ্য প্রযুক্তিবিদ ও ফাইবার অ্যাট হোম-এর প্রধান প্রযুক্তি কর্মকর্তা সুমন আহমেদ সাবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ফেইসবুক ও মেসেঞ্জারে বিকেল থেকে সমস্যা হচ্ছে। কী কারণে সমস্যা হচ্ছে তা বোঝা […]
ডেস্কটপ অ্যাপ, ওয়েব ঢেলে সাজালো স্পটিফাই

এখন থেকে ডেস্কটপ অ্যাপ বাদে ওয়েব থেকেও গান অফলাইনে শোনার জন্য ডাউনলোড করে রাখতে পারবেন প্রিমিয়াম ব্যবহারকারীরা। ওয়েব প্লেয়ার এবং ডেস্কটপ অ্যাপের চেহারাও নিজেদের মোবাইল অ্যাপের সঙ্গে মিল রেখে সাজিয়েছে সেবাটি। এতে করে ব্যবহারকারীরা আরও সাচ্ছন্দ্য পাবেন বলে এক ব্লগপোস্টে উল্লেখ করেছে স্পটিফাই। এ ছাড়াও প্লেলিস্ট তৈরি আরও সহজ করেছে এবং ওয়েব বা ডেস্কটপ ব্যবহারকারীদের […]
ভিডিও কনটেন্ট: ‘স্ট্রিমিং সেবার জবাবদিহিতা থাকা উচিৎ’

বৃহস্পতিবার প্রযুক্তিমন্ত্রী রবি শংকর প্রসাদ বলেন, ভিডিও স্ট্রিমিং পরিষেবাগুলিকে তাদের অনুষ্ঠান এবং চলচ্চিত্রের জন্য “দায়বদ্ধ এবং জবাবদিহি” থাকতে হবে। গত মাসেই এ বিষয়ে ভারত সরকার প্রবর্তিত নীতিমালার সমর্থনে তিনি এ কথা বললেন। ফেইসবুক এবং টুইটারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর ওপর নিয়ন্ত্রণ ভারত আরও বাড়িয়েছে সম্প্রতি। “ইন্টারমিডিয়ারি গাইডলাইনস অ্যান্ড ডিজিটাল মিডিয়া এথিকস কোড” নামে এই বিধিমালায় […]
শুনানিতেই ডরসির টুইট, টিপ্পনি কাটলেন কংগ্রেস সদস্য

বৃহস্পতিবার পাঁচ ঘণ্টার দীর্ঘ ওই শুনানিতে তিন সিইওকে ‘গ্রিল’ করা হয়েছে বলে উঠে এসেছে রয়টার্সের প্রতিবেদনে। কথ্য বাংলায় সম্ভবত একে বলা চলে “মোরব্বা বানানো”! কংগ্রেসপার্সনদের জেরার ধরনে সম্ভবত সবচেয়ে বিরক্তিকর বিষয় ছিল প্রশ্নের জবাব “হ্যাঁ” বা “না” আকার চাওয়ার বিষয়টি। ওই শুনানিতেই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ছিল, ৬ জানুয়ারিতে মার্কিন ক্যাপিটলের হামলায় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর কোনো […]