ক্যাটাগরি

কোভিড-১৯ টিকা: ৩০ হাজারের বেশি ভিডিও মুছলো ইউটিউব

এক ইউটিউব মুখপাত্র জানিয়েছেন, মুছে দেওয়া ভিডিওতে প্রচারিত তথ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা এনএইচএসের মতো স্বাস্থ্য সংস্থার দেওয়া তথ্যের সঙ্গে সাংঘর্ষিক। করোনাভাইরাস টিকা আসার পর থেকেই এর পক্ষে এবং বিপক্ষে মতামত জানাচ্ছেন অনেকেই। অক্টোবরে টিকা সম্পর্কিত ভুল তথ্য ছড়িয়ে পড়া ঠেকাতে নিজ প্ল্যাটফর্মে এ ধরনের ভিডিও নিষিদ্ধ করে ইউটিউব। গত বছর করোনাভারাইস সম্পর্কে ভুল তথ্য […]

গ্র্যান্ড থেফট অটো নির্মাতার জীবনাবসান

যুক্তরাজ্যের ডনকাস্টার শহর থেকে উঠে আসা হল ‘স্যান ডিয়েগো স্টুডিও’তে পশ্চিমা-থিমের গেইম ‘রেড ডেড রিডেম্পশনে’ও কাজ করেছিলেন। রকস্টার গেইমস বলছে, “সত্যিকার অর্থেই দারুণ কিছু গেইমস তৈরি করেছিলেন গর্ডন হল”। গর্ডন প্রতিষ্ঠা করেছিলেন মোবিয়াস এন্টারটেইনমেন্ট, যেটি পরে রকস্টার লিডস হয়ে ওঠে। হ্যান্ডহেল্ড কনসোলের জন্য ওপেন-ওয়ার্ল্ড গেইমের সংস্করণ তৈরি করেছিল এই স্টুডিও। একেবারে শুরুর দিকে, ১৯৯৭ সালে […]

টাটার সঙ্গে ভারতে চার্জিং স্টেশন বসাবে টেসলা?

সম্ভাব্য ওই উদ্যোগের খবর প্রকাশের পর টাটা পাওয়ারের শেয়ার মূল্য বেড়েছে সাড়ে পাঁচ ভাগ যা ২০১৪ সালের জুন মাসের পর সর্বোচ্চ বলে প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স। এ বছরের শেষ নাগাদ ভারতে বৈদ্যুতিক গাড়ি আমদানি ও বিক্রির পরিকল্পনা আছে টেসলার। রয়টার্সের নজরে আসা সরকারি এক নথি অনুসারে টেসলা দক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্যে একটি বৈদ্যুতিক গাড়ি উৎপাদন ইউনিট […]

এপ্রিলেই স্পেসেসের দরজা খুলছে টুইটার

বাজারে টুইটার প্রতিদ্বন্দ্বীতায় নামবে ক্লাবহাউসের সঙ্গে। ক্লাবহাউস মূলত একটি অডিও-নির্ভর সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম। এর পুরোটাই অবশ্য ‘ইনভাইট-ওনলি’। রয়টার্স উল্লেখ করেছে, ইলন মাস্ক এবং মার্ক জাকারবার্গের মতো প্রযুক্তি জগতের তারকারা সামাজিক যোগাযোগ মাধ্যমটিতে উপস্থিত হওয়ার পর রাতারাতি আলোচনায় চলে আসে ক্লাবহাউস স্টার্টআপটি। ফেব্রুয়ারির শেষে এক হাজার ব্যবহারকারীর উপর টুইটার নিজেদের লাইভ অডিও ফিচার স্পেসেস পরীক্ষা করে […]

চলছে অপো ‘এফ১৯ প্রো’র প্রি অর্ডার

এফ১৯ প্রো হ্যান্ডসেটটি দুটি রংয়ে মিলবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে একটি রং ‘ফ্যান্টাস্টিক পার্পল’, আরেকটি ‘ফ্লুইড ব্ল্যাক’। এ ছাড়াও এফ১৯ প্রো’তে দেখা মিলবে ভিউ ভিডিওগ্রাফি, রিয়ার ও ফ্রন্ট ক্যামেরা, এআই কালার পোর্ট্রেইট এবং ফ্ল্যাশ চার্জিং ৪.০ -এর। অপো ‘এফ১৯ প্রো’ এর দাম ধরা হয়েছে ২৮ হাজার ৯৯০ টাকা। ১৮ মার্চ থেকে বিক্রি শুরু হবে […]

পাসওয়ার্ড শেয়ার বন্ধ করতে চাইছে নেটফ্লিক্স?

সম্প্রতি পাসওয়ার্ড শেয়ার করেন এমন কিছু নেটফ্লিক্স বাবহারকারিকে সতর্কও করেছে মার্কিন এ স্ট্রিমিং জায়ান্ট। ওই সতর্ক বার্তায় সরাসরি ব্যবহারকারীদের ডিভাইসের পর্দায় লিখে দিয়েছিল, “আপনি যদি এ অ্যাকাউন্টের মালিকের সঙ্গে বসবাস না করে থাকেন, তাহলে আপনার নিজস্ব অ্যাকাউন্টের প্রয়োজন পড়বে দেখার জন্য।” পরে নেটফ্লিক্সের এক মুখপাত্র ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে এ ব্যাপারে নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, “যাদের […]

স্যার টিম: ইন্টারনেট জায়ান্টের উন্মত্ততা কেটে যাবে

বার্নার্স-লি ১৯৮৯ সালে ইন্টারনেট ন্যাভিগেশন সিস্টেম ‘ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব’ উদ্ভাবন করেন। সে সময় এ উদ্ভাবক জানিয়েছিলেন, তার মধ্যে “অস্থিরতার একটি অনুভূতি রয়েছে, সবকিছু উল্টে দিয়ে পরিবর্তনের প্রয়োজনীয়তার একটি অনুভূতি” কাজ করছে। সাম্প্রতিক সময়ে বিতণ্ডতায় জড়িয়েছিল ফেইসবুক ও অস্ট্রেলিয়া। ফলাফল হিসেবে মার্কিন সামাজিক যোগাযোগ মাধ্যমটি অস্ট্রেলিয়ায় নিজেদের নিউজ ফিড ব্লক করে দিয়েছিল। রয়টার্স উল্লেখ করেছে, ঘটনাটি […]

লাইট অ্যাপ ফেরালো ইনস্টাগ্রাম, মিলবে ১৭০ দেশে

নতুন করে ১৭০টি দেশের জন্য লাইট অ্যাপ আনার খবর জানিয়েছে ফেইসবুক মালিকানাধীন প্রতিষ্ঠানটি। ইনস্টাগ্রামের লাইট অ্যাপে এবার যোগ হচ্ছে নতুন কিছু ফিচার। এ ছাড়াও ফাইল আকারও বাড়ছে। অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের জন্য অ্যাপটি আসছে বলেও জানিয়েছে ফেইসবুক মালিকানাধীন প্রতিষ্ঠানটি। প্রযুক্তিবিষয়ক সাইট দ্য ভার্জ উল্লেখ করেছে, ১৭০টি দেশের মধ্যে যুক্তরাষ্ট্রের নামও রয়েছে। সাধারণ ইনস্টাগ্রাম অ্যাপ নামাতে ডিভাইসে ৩০ […]

মাইক্রোসফটের সফটওয়্যার ত্রুটির সুযোগ নিচ্ছে অন্তত দশ হ্যাকিং গ্রুপ

বুধবার এ ব্যাপারে এক ব্লগ পোস্ট প্রকাশ করেছে নিরাপত্তা সংস্থা ইএসইটি। ওই ব্লগ পোস্টে হ্যাকারদের মাইক্রোসফটের ত্রুটির সুযোগ নেওয়ার বিষয়টি তুলে ধরেছে প্রতিষ্ঠানটি। এরই মধ্যে মাইক্রোসফটের ওই মেইল সার্ভার সফটওয়্যার ত্রুটি প্রশ্নে সতর্কতা অবলম্বন করতে বলেছে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ। মেইল এবং ক্যালেন্ডারে থাকা ওই ত্রুটি কাজে লাগিয়ে পেশাদার পর্যায়ে সাইবার গুপ্তচরবৃত্তি চালানো সম্ভব বলে […]

বাগ বাউন্টি: মহামারীতে ফুলেফেঁপে ওঠা আরেক জগৎ

সাইবার সিকিউরিটি সংগঠন ও বাগ বাউন্টি প্ল্যাটফর্ম হ্যাকারওয়ান প্রায় সমার্থক তথ্যই দিচ্ছে– বিভিন্ন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সফটওয়্যারের ত্রুটি ধরিয়ে দিয়ে নয় জন হ্যাকারের প্রত্যেকেই অন্তত এক মিলিয়ন ডলার করে কামাই করেছেন। একজন রোমানিয়ান, যিনি স্রেফ দু’বছর আগে বাগ-বাউন্টি শুরু করেছেন, এ বছর তার মোট আয় এখন পর্যন্ত দুই মিলিয়ন ডলার। আর যুক্তরাজ্যে এ পথে সর্বোচ্চ কামাই […]