ডেলিভারি ভ্যানে এআই ক্যামেরা বসাবে অ্যামাজন

নিজেদের সরবরাহ বহরে ক্যামেরা নির্ভর সুরক্ষা প্রযুক্তি দেওয়া শুরু করেছে অ্যামাজন। বুধবার এক ইমেইল বিবৃতিতে এ খবর জানিয়েছে প্রতিষ্ঠানটি। “চালকরা যখন রাস্তায় থাকবেন, তখন এ প্রযুক্তি রিয়েল-টাইম সতর্কতা জানিয়ে সুরক্ষিত থাকতে সহায়তা করবে।” – লেখা হয়েছে বিবৃতিটিতে। এর আগে ক্যামেরার ব্যাপারে করা এক নির্দেশিকা ভিডিওতে উঠে এসেছিল প্রতিষ্ঠানটির এ পরিকল্পনা। ওই ভিডিওতে অ্যামাজন জানিয়েছিল, পরিবহন […]
ঘুষ নেওয়ার দায়ে শত কর্মী ছাঁটাই টেনসেন্টে

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন বলছে, গত বছরের চতুর্থ প্রান্তিকে দুর্নীতি বিরোধী প্রচারণা শুরুর পর থেকে ৪০ জন কর্মীর বিরুদ্ধে কর্তৃপক্ষের কাছে অভিযোগ এসেছে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি। টেনসেন্ট জানিয়েছে, একটি ঘটনায় প্রতিষ্ঠানের গেইম প্রকাশনা বিভাগের এক কর্মী তৃতীয় পক্ষকে লাভের পথ বের করে দিয়েছেন এবং বিনিময়ে কমিশন নিয়েছেন। সাম্প্রতিক বছরগুলোতে দুর্নীতি তদন্তে নজর দ্বিগুণ করেছে […]
সতর্ক করতে ব্যর্থ জাপানের কনট্যাক্ট-ট্রেসিং অ্যাপ

অ্যাপে ত্রুটির কারণে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা অনেককেই অ্যাপটি সতর্কবার্তা পাঠাতে পারেনি বলে জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সমস্যাটি নতুন আপডেটের পর এসেছে কি না, তা স্পষ্ট করে না জানালেও চলতি মাসের মাঝামাঝি ত্রুটি সারানো হবে বলে জানিয়েছে দেশটি। এদিকে অ্যাপে এই ত্রুটি করোনাভাইরাস ছড়াতেও কিছুটা ভূমিকা রেখেছে বলে প্রতিবেদনে […]
চীনে টেনসেন্টের বিরুদ্ধে আদালতে বাইটড্যান্স

টেনসেন্টের বিরুদ্ধে বাইটড্যান্সের অভিযোগ, মেসেজিং অ্যাপ উইচ্যাট ও কিউকিউ-এ ডউয়িনের কনটেন্ট আটকে দিয়েছে টেনসেন্ট। টেনসেন্ট মালিকানাধীন দুটি সেবার মাসিক সক্রিয় ব্যবহারকারী প্রায় দুইশ’ কোটি বলে উঠে এসেছে প্রযুক্তিবিষয়ক ব্লগ এনগ্যাজেটের প্রতিবেদনে। ডউয়িন হলো টিকটকের চীনা সংস্করণ। শুধু চীনেই টিকটকের এই অ্যাপটি ব্যবহার করা যায়। আদালতে টেনসেন্টের কাছে এক কোটি ৪০ লাখ মার্কিন ডলার ক্ষতিপূরণ চেয়েছে […]
বানরের মস্তিষ্কে চিপ বসিয়ে গেইম খেলাচ্ছেন মাস্ক

টেসলা প্রধান বলেছেন, “সে একটি হাসিখুশি বানর”। টেসলা, স্পেসএক্স ছাড়াও নিউরালিংকের মতো বেশ কিছু ভবিষ্যত প্রকল্পের স্টার্টআপ প্রতিষ্ঠা করেছেন মাস্ক। এর মধ্যে ২০১৭ সালে প্রতিষ্ঠিত নিউরালিংকের লক্ষ্য ব্রেইন-কম্পিউটার ইন্টারফেইস তৈরি করা। ব্লুমবার্গের প্রতিবেদন বলছে, শিগগিরই তার লাগানো এই বানরটির ভিডিও প্রকাশ করবেন বলেও উল্লেখ করেছেন মাস্ক। এক মাসের মধ্যে এটি সামনে আসতে পারে। সামাজিক মাধ্যম […]
ফেব্রুয়ারির শেষেই আসছে হুয়াওয়ের নতুন ফোল্ডএবল

নিজেদের ওয়েইবো অ্যাকাউন্টে নতুন ফোল্ডএবল আনার খবর জানিয়েছে হুয়াওয়ে। মেইট এক্স২ নামের ওই ফোনটি ফেব্রুয়ারির ২২ তারিখ উন্মোচিত হবে। প্রযুক্তিবিষয়ক ব্লগ এনগ্যাজেট উল্লেখ করেছে, হুয়াওয়ের দেওয়া ছবি দেখে মনে হচ্ছে এবারের ফোল্ডএবল ফোনটি ভেতরের দিকে ভাঁজ হবে। হুয়াওয়ের এর আগের ফোল্ডএবল মডেল মেইট এক্সএস এবং মেইটএক্স-এর পর্দা বাইরের দিকে খুলতো। এখন পর্যন্ত এর বাইরে আর […]
সিইও পদ ছাড়ছেন অ্যামাজনের জেফ বেজোস

অ্যামাজনের বরাত দিয়ে প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, ২০২১ সালের দ্বিতীয়ার্ধে এই পরিবর্তন সম্পন্ন হবে। অ্যামাজন প্রতিষ্ঠাতা ও বর্তমান প্রধান নির্বাহী বেজোস জানিয়েছেন, এর ফলে নিজের অন্যান্য কর্মকাণ্ডে মনোযোগ দেওয়ার “সময় ও শক্তি” পাবেন তিনি। “নির্বাহী চেয়ারম্যান হিসেবে আমি অ্যামাজনের গুরুত্বপূর্ণ উদ্যোগগুলোর সঙ্গে জড়িত থাকবো, এবং ডে ১ ফান্ড, বেজোস আর্থ ফান্ড, ব্লু অরিজিন, দ্য ওয়াশিংটন পোস্ট […]
বছরে কার্বন নির্গমন ছয় শতাংশ কমিয়েছে মাইক্রোসফট

মাইক্রোসফট প্রেসিডেন্ট ব্র্যাড স্মিথের বরাত দিয়ে প্রতিবেদনে বিজনেস ইনসাইডার জানিয়েছে, বিশ্বের ২৬টি প্রকল্পে ১৫টি সরবরাহকারীর সঙ্গে ১৩ লাখ মেট্রিক টন কার্বন সরানোর চুক্তি করেছে উইন্ডোজ নির্মাতা প্রতিষ্ঠানটি। “প্রথম বছরে আমরা নির্গমন এক কোটি ১৬ লাখ মেট্রিক টন থেকে ছয় শতাংশ কমিয়ে এক কোটি ৯০ হাজার মেট্রিক টনে নামিয়ে এনেছি।” “২০৩০ সালের মধ্য আমাদের লক্ষ্য নির্গমন […]
দক্ষিণ কোরিয়ায় স্ট্রিমিং সেবা আনলো স্পটিফাই

এ নিয়ে ৯০টিরও বেশি দেশে পা রাখলো স্পটিফাই। গত দুই বছরে রাশিয়া, ভারত ও মধ্যপ্রাচ্যও মতো নতুন নতুন বাজারে প্রবেশ করেছে সুইডিশ মিউজিক স্ট্রিমিং সেবাটি। দক্ষিণ কোরিয়ায় আগে থেকেই মেলন, জিনি, এফএলও ও অ্যাপল মিউজিকের স্ট্রিমিং সেবা রয়েছে। দেশটিতে এখন বিদ্যমান সেবাগুলোর সঙ্গে প্রতিযোগিতায় নামতে হবে স্পটিফাইকে। “এরকম একটি বাজারে আসার আগে আমাদের প্রক্রিয়া কেমন […]
কোভিডে প্রাণ হারানোদের অনলাইনে স্মরণ করছে ভারত

ভার্চুয়াল এই স্মরণিকায় প্রাণ হারানো ব্যক্তিদের আত্মীয় এবং বন্ধুরা শ্রদ্ধা জানাতে পারবেন বলে প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। এ যাবত ভারতে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে এক লাখ ৫৪ হাজার। তবে কয়েক মাসে আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে। চিকিৎসক, স্বাস্থ্য কর্মী এবং সাংবাদিকদের সহায়তায় স্মরণিকাটি চালাবেন সামাজিক কর্মীরা। গত সপ্তাহের শেষে ‘ন্যাশনাল কোভিড মেমোরিয়াল ডটইন’ ডোমেইনে স্মরণিকাটি উন্মুক্ত করেছে […]